ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

শাহরীন অনি · Feb 07, 2021 · 1 min read

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

আচ্ছা কেমন হয়, যদি একটি ফেইস ওয়াশই আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি ফেইসে গ্লোয়িং লুক এনে দিতে পারে? স্কিন কেয়ারের ব্যাপারে আমরা অনেকেই খুব বেশি সচেতন। বেসিক স্কিন কেয়ারের রুটিন সম্পর্কে জানলেও স্কিনের প্রবলেম অনুযায়ী কোন প্রোডাক্টটি ব্যবহার করবো সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের স্কিনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হলো, স্কিনকে প্রোপারলি ক্লিন করার পাশাপাশি এর লাবণ্য ধরে রাখা। স্কিন ক্লিন করার কথা বলতে নিলে প্রথমেই আমাদের ফেইস ওয়াশের কথা মাথায় আসে। আজকে আমি কথা বলবো, রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে। এতে রয়েছে রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট এর গুণাগুণ, যা ত্বকের যত্নে আপনাকে পুরোপুরি সাহায্য করবে। এবার ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক পাওয়া যাবে একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই, আর ত্বক পরিষ্কার করার পাশাপাশি স্কিন হয়ে উঠবে গ্লোয়ি।

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে কিছু কথা

এর প্যাকেজিং কেমন?

অনেকটা ছাই ও আকাশী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যাবে এই ফেসিয়াল ওয়াশটি। ১০০ এম.এল এর একটি টিউবে থাকে। এর প্যাকেজিং খুবই সুন্দর ও সিম্পল। প্যাকেটের গায়ে ইনগ্রেডিয়েন্ট লিস্ট এবং ব্যবহার করার নিয়মও সুন্দরভাবে দেয়া আছে।

কোন ধরনের স্কিন টাইপের জন্য?

অল টাইপ স্কিনকে টার্গেট করে এই ফেসিয়াল ওয়াশটি তৈরি করা হয়েছে। তাই স্কিন টাইপ নিয়ে আলাদা করে ভাবতে হয় না। স্কিন যেমনই হোক না কেন, ডিপ ক্লিন করতে এই ফেসিয়াল ওয়াশটি বেশ কার্যকর।

কী কী ইনগ্রেডিয়েন্টস আছে? 

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ এর মেইন দুটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে- (১) রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট (২) ট্যাঞ্জেরিন

আমাদের ত্বকের যত্নে এই দুটি ইনগ্রেডিয়েন্টস খুব বেশি কার্যকরী। কীভাবে? চলুন প্রথমেই জেনে নেই, রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এর কিছু বেনিফিটস নিয়ে।

রাইস ওয়াটার এক্সট্র্যাক্টের বেনিফিটস 

  • স্কিন ডিপলি ক্লিন করে ফ্রেশ ফিল দেয়
  • ত্বকের ব্রাইটনেস বাড়ায়
  • স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়ায়
  • অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে কাজ করে
  • ত্বককে কোমল করে এবং রিংকেলস প্রিভেন্ট করে
  • স্কিনে সুদিং ইফেক্ট দেয়

ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্টের বেনিফিটস 

  • আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করে
  • ত্বকের কালো দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করে
  • পোর রিফাইন করে
  • স্কিন ময়েশ্চারাইজড রাখে

ফেসিয়াল ওয়াশটি স্কিনে কী কী বেনেফিট দেয়?

(১) স্কিনের গ্লো ফিরিয়ে আনে এবং স্কিন করে তোলে হেলদি।

(২) এটির ব্যবহার ত্বক থেকে পল্যুশন, মেকআপ, ডার্ট দূর করে।

(৩) যাদের ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা দেখা দিচ্ছে তাদের জন্য এটি বেশ হেল্পফুল। কারণ এজিং প্রিভেন্ট করতে এর জুড়ি নেই।

(৪) ত্বকের নানা রকম দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।

কখন ও কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো? 

১) রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশটি থেকে ভালো রেজাল্ট পেতে প্রতিদিন অন্তত দুইবার ত্বকে ব্যবহার করতে হবে, বিশেষ করে বাইরে থেকে বাসায় ফিরে ত্বক পরিষ্কার করতে এটি সবচেয়ে বেশি ইউজফুল।

২) মেকআপ তোলার ক্ষেত্রে অয়েল ক্লেনজার ব্যবহার এর পর রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশটি দিয়ে ফেইস ভালো ভাবে ক্লিন করে নিতে হবে। অর্থাৎ এই ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিংও করা যাবে।

ডাবল ক্লেনজিং কী? 

ডাবল ক্লেনজিং হলো স্কিন প্রোপারলি ক্লিন করার একটি মেথড। এই মেথডে অয়েল বেইজড ও ফোম বেইজড ক্লেনজার দিয়ে ফেইসটাকে প্রোপারলি ক্লিন করা হয়। এটা আমাদের স্কিন থেকে মেকআপ, ধুলা-ময়লা, এক্সেস অয়েল ক্লিন করতে সাহায্য করে। ডাবল ক্লেনজিংয়ে দুই ধাপে ত্বক পরিষ্কার করা হয়।

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিং করার স্টেপস  

(১) শুরুতেই ফেইসে হালকা একটু পানির ঝাপটা দিয়ে নিন। নরম কাপড় দিয়ে ফেইসটা একটু মুছে নিন।

(২) এখন পরিমিত পরিমাণে অয়েল ক্লেনজার, লোশন বা মাইসেলার ওয়াটার নিয়ে নিন।

(৩) ৩ থেকে ৫ মিনিট ভালো করে মুখে ম্যাসাজ করুন। তবে বেশি জোরে ঘষা যাবে না।

(৪) ম্যাসাজ করার পর মুখ, গলা ও ঘাড়ের ক্লেনজিং অয়েল বা লোশন একটি ওয়াইপস বা কটন প্যাডের সাহায্যে তুলে ফেলুন।

(৫) এখন রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন।

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক পেতে রাজকন্যা ফেইস ওয়াশ

ব্যস! রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিং হয়ে গেল! ক্লেনজিং শেষে অবশ্যই ফেইসে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। আজ তাহলে এতটুকুই, আবার কথা হবে নতুন কোনো প্রোডাক্ট এর রিভিউ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং নিয়মিত স্কিন কেয়ার করতে ভুলবেন না!

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

আরও পড়ুন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে
রিভিউ

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে

বাহিরের ধুলাবালি, মেকআপ আর পল্যুশন- এ সবকিছুর প্রভাবই সরাসরি পড়ে আমাদের ত্বকের ওপর। আর এসব কিছু থেকে ত্বককে পরিষ্কার করতে দরকার প্রপার ক্লেনজিং। প্রপা...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস দিয়ে একনে প্রন স্কিনের যত্ন
একনে-প্রন

গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস দিয়ে একনে প্রন স্কিনের যত্ন

ব্রণ, সবার কমন শত্রু! আমাদের দেশের মতো গরমকাল প্রধান দেশগুলোতে সোয়েটিং খুব কমন একটি বিষয়। ঘাম থেকে তেল আর গরমের কারণে তৈলাক্ত বা শুষ্ক ত্বকের সমস্যার...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?
ত্বকের যত্ন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?

সময়ের পরিক্রমায় স্কিন কেয়ারের ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেক্টিং এই স্টেপগুলো সম্পর্কে এখন কম বেশি...

…