ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ৩টি ফেসিয়াল

রোজেন · Sep 01, 2013 · 1 min read

ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ৩টি ফেসিয়াল

সবার জন্য নিয়ম মাফিক ফেসিয়াল করা জরুরী। ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নিয়মিত ফেসিয়ালের জুড়ি নেই। তবে মনে রাখবেন গোল্ড, সিলভার, ডায়মন্ড, ফেয়ার পলিশ কোনটাই ২৮ বছর বয়সের আগে করা উচিত না। হারবাল জাতীয় ফেসিয়ালের কিছু প্রাকৃতিক উপাদান আছে যা সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন। এই প্রাকৃতিক উপাদানগুলো ত্বকে লুকিয়ে থাকা ধূলো ময়লা, বিষাক্ত পদার্থ বের করে আনার ক্ষমতা রাখে। আপনাদের জন্য খুশির খবর হলো এই ফেসিয়াল করার জন্য আপনাকে পার্লারে দৌড়াতে হবে না।

আমি এই আর্টিকেলের মাধ্যমে খুব কম খরচে কয়েক ধরনের উপাদান ব্যবহার করে রেগুলার ফেসিয়ালের সম্পূর্ণ প্রক্রিয়া বলে দিবো। আজকের ফেসিয়ালের রেসিপিগুলো সব বয়সে সব ধরনের ত্বকের জন্যই উপকারী। যারা সবে মাত্র ২০ এ পা রেখেছেন বা ২০+ হয়েছে তারা হয়ত ত্বকের বিভিন্ন সমস্যা মোকাবেলা করছেন কিন্তু বুঝতে পারছেন না কোন ফেসিয়াল করবেন বা কীভাবে ত্বকের যত্ন নিবেন। তাদের জন্যও এই রেসিপিগুলো প্রযোজ্য। এই ফেসিয়ালের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যদি না কোন নির্দিষ্ট উপাদানের প্রতি আপনি সংবেদনশীল হয়ে থাকেন।

ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফেসিয়াল

১. হানি ফেসিয়াল

প্রথমে ফেইসওয়াশ আর স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ভালো মানের মাস্যাজ ক্রিম দিয়ে হালকা হাতে মাস্যাজ করুন ১০ মিনিট। এরপর একটি গামলাতে গরম পানি নিয়ে মুখে গরম ভাপ নিন। এতে করে আপনার মুখে লোমকূপগুলো খুলে যাবে। এবার ব্ল্যাকহেডস বা হোয়াটহেডস থাকলে তা এক্সট্রাকটর দিয়ে পরিষ্কার করুন। এখন নীচের প্যাকটি লাগান।

যা যা লাগবে - ১ টেবিল চামচ মধু, একটি ডিমের কুসুম, ১ চা চামচ অলিভ অয়েল।

ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে মধু ডিম ও অলিভ অয়েল - shajgoj.com

প্রণালী

ডিমের কুসুম ভালো ভাবে ফেটিয়ে নিন। তেল মিশান আবার ভালো ভাবে ফেটান। এবার অন্য একটি বাটিতে মধুর সাথে গরম পানি দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ডিমের মিশ্রণের সাথে ফেটিয়ে নিন। সমস্ত মুখ এবং গলায় প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সব শেষে মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে খোলা পোরগুলো বন্ধ হয়ে যাবে। কী?? আয়নায় নিজেকে দেখে অবাক হচ্ছেন তো?? গত মাসে এতগুলো টাকা খরচ করে পার্লার থেকে ফেসিয়াল করে যেমনটি দেখাচ্ছিল ঠিক তেমনটিই লাগছে, তাই না? যেহেতু এই ফেসিয়ালে গরম ভাপ দিয়ে স্ক্রাব করে, ত্বক উপযোগী মাস্ক লাগিয়ে মুখের ময়লা পরিষ্কার করা হয় তাই মাসে ২ বার করলে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।

২. অ্যালোভেরা ফেসিয়াল

জানা কথা অ্যালোভেরা ফেসিয়ালে অ্যালোভেরা জেল ব্যবহার হবে। তবে তার আগে জেনে নিন অ্যালোভেরাতে আপনার অ্যালার্জি নেই তো? অ্যালোভেরা জেলে অক্সিন আর গিবেরেলিন্স নামের ২ টি হরমোন আছে। এই ২টি হরমোন ব্রণের সমস্যা দূর করে, সানবার্ন সারিয়ে দেয়, সেই সঙ্গে বয়সের ছাপও চটপট লুকিয়ে ফেলে। শুষ্ক, তৈলাক্ত বা মিশ্র ত্বকের অধিকারীরা অনায়াসে এই ফেসিয়াল করাতে পারেন।

ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে অ্যালোভেরা ফেসিয়াল - shajgoj.com

ফেইসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে প্রথমে মুখটি পরিষ্কার করে নিন। স্ক্রাবার দিয়ে ত্বকের সব মরা কোষ তুলে ফেলুন। তারপর ব্র্যান্ডেড কোন মাস্যাজ ক্রিম দিয়ে মাস্যাজ করুন ১০-১৫ মিনিট। এবার অ্যালোভেরা দিয়ে একটি প্যাক বানান। একটি শশার খোসা ছড়িয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ৬ টেবিল চামচ শসার পেস্টের সাথে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে ২ টেবিল চামচ প্লেন দই ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। চোখের চারপাশ বাদে পুরো মুখে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন।

৩. কিউকাম্বার ফেসিয়াল

প্রথমে ফেইসওয়াশ আর স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ভালো মানের মাস্যাজ ক্রিম দিয়ে হালকা হাতে মাস্যাজ করুন ১০ মিনিট। এখন নীচের প্যাকটি লাগান।

যা যা লাগবে - ১টি শসা, হাফ চা চামচ লেবুর রস, ডিমের সাদা অংশ ফেটিয়ে ফোম করে নেয়া।

প্রণালী

শসার খোসা তুলে ফেলুন। তারপর শসাটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর শসার রসের সাথে লেবুর রস মিশিয়ে ডিমের ফোমটা আলতো হাতে শসার প্যাকের সাথে মেশান। তারপর মুখে গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। হয়ে গেল স্বল্প খরচে আপনার কিউকাম্বার ফেসিয়াল। মাসে ২ বার এটা করতে হবে অনুজ্জ্বল, রোদে পোড়া ভাব কমানোর জন্য। তবে যাদের ব্রণ আছে তারা এই ফেসিয়ালে তেমন কোন উপকার পাবেন না।

সর্বোপরি রুটিন মাফিক জীবন যাপন আর পুষ্টিকর খাবার সাস্থ্যজ্জ্বল ত্বকের গোপন রহস্য। ধুমপান, অ্যালকোহল ত্যাগ করুন দেখবেন এমনিতেই আপনার চেহারা ঝলমল করছে। তবে, এটা সত্যি যে একটি বয়সের পর ত্বক তার মাধুর্য হারিয়ে রুক্ষ শুষ্ক মলিন হয়ে ওঠে তাই এর নিয়মিত যত্ন দরকার। আশা করছি আমার এই সামান্য চেষ্টা আপনাদের উপকারে আসবে। সবার জন্য শুভ কামনা।

ছবিঃ কনজিউমারপ্রাইসওয়াচ.অর্গ, সাটারস্টক , সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

আরও পড়ুন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
ত্বকের যত্ন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন কর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 
ত্বকের যত্ন

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 

“হাইড্রো ফেসিয়াল (Hydro Facial)” বিউটি ট্রেন্ডের নতুন একটি সংযোজন। হাইড্রো ফেসিয়াল কিভাবে করা হয়, কোন স্কিনের জন্য পারফেক্ট বা এটা করলে কী হয় সেগুলো আ...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে
ত্বকের যত্ন

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে

অ্যারোমা ফেসিয়ালের কথা আমরা কে না শুনেছি? প্রায়ই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি আমরা এই ফেসিয়ালের পেছনে। তবে আমরা যদি জেনে নেই কীভাবে ঘ...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

…