জেনে নিন শীতে ব্রণের সমস্যা সমাধানের কিছু উপায়

sub-editor · Nov 19, 2015 · 1 min read

জেনে নিন শীতে ব্রণের সমস্যা সমাধানের কিছু উপায়

শীতকালটা অনেকেই খুব পছন্দ করেন। আর পছন্দ করার পেছনে কারণও আছে অনেক। শীতের হিম হিম হাওয়ায় মেকআপটা একদম পারফেক্ট থাকে। সেই সঙ্গে ঘেমে গিয়ে চুলটাও নষ্ট হওয়ার ভয় থাকে না। ত্বকে তৈলাক্ত ভাবের যন্ত্রণা থেকেও অনেকটাই মুক্তি পাওয়া যায়।অন্যদিকে এই দারুণ আবহাওয়াতেও যদি আপনার ত্বকে ব্রণের উৎপাত দেখা দেয় তাহলে নিশ্চয়ই মেজাজটা বিগড়ে যাওয়ারই কথা।

[picture]

খুব বেশি শুষ্ক ত্বকে শীতকালে অনেকেরই ব্রণের উপদ্রব দেখা দেয়। আর তখন বেশ বিপাকে পড়তে হয়। কারণ এসময়ে ঠিক কীভাবে ত্বকের যত্নটা নেয়া উচিত এটা বুঝতে হিমসিম খেয়ে যান অনেকেই। এই শীতে ব্রণের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার খুব সহজ উপায় জেনে নেয়া যাক।

ফেসওয়াশের সঠিক ব্যবহার

শীতকালে ব্রণের উপদ্রব থেকে বাঁচার জন্য ত্বকটাকে কীভাবে পরিষ্কার করছেন সেদিকে একটু খেয়াল রাখুন। শীতে ভুলেও সাধারণ বডি ওয়াশ কিংবা গায়ে মাখার সাবান দিয়ে মুখমন্ডল ধোবেন না। শীতে ত্বকটাকে পরিষ্কার করার জন্য ভালো ব্র্যান্ডের অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন। গরম পানি দিয়ে ভুলেও ত্বক ধোবেন না। সবসময়ে মুখ ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করবেন। ক্ষারমুক্ত ভালো ফেসওয়াশ দিয়েও ত্বক পরিষ্কার করতে পারেন সকালে এবং রাতে।

ময়েশ্চারাইজিং 

ত্বককে ব্রণের উপদ্রব থেকে রক্ষা করতে আরেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আপনাকে। আর তা হলো আপনার ত্বকটাকে কীভাবে ময়েশ্চারাইজ করছেন। অনেকেই ব্রণ উঠেছে বলে ত্বক ময়েশ্চারাইজ করতেও ভয় পায়। ফলে ত্বকটা আরো শুষ্ক হয়ে ওঠে এবং ব্রণের সমস্যাও কমে না। হেভি ক্রিম ব্যবহার না করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার সবচাইতে ভালো বন্ধু হতে পারে বেবি ক্রিম। ছোট শিশুদের ত্বকের জন্য তৈরি করা হয় বলে ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকে না এগুলোতে। ফলে আপনার ব্রণের সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়ার সম্ভাবনা থাকে না এই প্রোডাক্টগুলোতে।

প্রচুর পানি পান করুন

শীতকালে অনেকেরই বদঅভ্যাস হলো পানি কম খাওয়া।গ্রীষ্মের তাপে অতিষ্ট হয়ে কিছুক্ষণ পর পর পানি খাওয়া হলেও শীতে পানি খাওয়ার কথা বেমালুম ভুলে যান বেশিরভাগ মানুষ।আর কম পানি পানের ফলেই শীতে দেখা দেয় ব্রণের উপদ্রব।তাই শীতেও প্রচুর পানি পান করুন।অন্তত দিনে ৮ গ্লাস পানি অবশ্যই পান করা উচিত ত্বক এবং শরীর ভালো রাখার জন্য।

বালিশের কভার পরিষ্কার রাখুন

ত্বকে ব্রণের সমস্যা হওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম একটি হলো বালিশের কভার পরিষ্কার না রাখা। চুলের ধুলোময়লা বালিশের কভারে লেগে থাকে এবং তা আপনার ত্বকেও লেগে যায়। ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। তাই সপ্তাহে অন্তত একবার বালিশের কভারটা বদলে ফেলা উচিত।

মুখের ত্বকে হাত লাগাবেন না

শীতে আপনার হাত কতটুকু ঠান্ডা হয়ে আছে তা অনুভব করার জন্য কিংবা সামান্য উষ্ণতা পেতে অনেকেই হাতগুলোকে গালে লাগিয়ে রাখেন। এতে আপনার হাত থেকে জীবাণু ত্বকে লেগে যায় এবং তা থেকে বেড়ে যায় ব্রণের উপদ্রব। তাই এই অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করা উচিত।

লিখেছেন - নুসরাত শারমিন

ছবি- মেন্টরনেট.কম

সম্পর্কিত লেখা

মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ৫টি কার্যকরী উপায় জানা আছে তো?
ত্বক

মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ৫টি কার্যকরী উপায় জানা আছে তো?

;;মশার উপদ্রবে কমবেশি আমরা সবাই অতিষ্ট। বাসাবাড়িতে আমাদের প্রত্যেকেরই যেন নিত্যদিনের সঙ্গী এটি। এই বিরক্তিকর পতঙ্গটির উপদ্রব যেমন অস্বস্তিকর, তেমনিই ঝ...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকা...

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!
লাইফ স্টাইল

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

বৃষ্টি-বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ট যেন! এমনিতেই এখন চলছে করোনা মহামারী। সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার ক...

আরও পড়ুন

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়
একনে-প্রন

ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়

ব্রণ আমাদের জন্যে একটি কমন সমস্যা যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে। আবার কারো ব্রণ চলে গেলেও...

আপনার চুলই আপনার মুখের ব্রণের কারণ নয় তো?
বিউটি টিপস

আপনার চুলই আপনার মুখের ব্রণের কারণ নয় তো?

সাধারণত টিনেজের সময়টায় সবচেয়ে বেশি একনে বা ব্রণের সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যাদের এই বয়স পার হয়ে যাওয়ার পরেও ব্রণের সমস্যা থেক...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

শীতের যত্নে টুকিটাকি
চুলের যত্ন

শীতের যত্নে টুকিটাকি

শীতে প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে। শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক এবং চুলে পড়ে। যার ফলাফল শুষ্ক ত্বক, রুক্ষ চুল, ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সম...

…