অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়

sub-editor · Nov 02, 2016 · 1 min read

অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়

মেকাপ করতে কমবেশী সবাই  পছন্দ করি। যে ধরনের মেকাপই করুন না কেন, নিজেকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু, অনেকে মনে করে নিজেকে আকর্ষণীয় করে তুলতে অনেক অনেক ভারী মেকাপ নিতে হয়। এই ধারনা একদম ভুল। খুব অল্প মেকাপেও নিজেকে আকর্ষণীয়  করে তোলা যায়।

[picture]

(১) মেকাপের আগে স্কিনকে ক্লিঞ্জং, টোনিং, ময়েশ্চারাইজিং করে নিন। মেকাপের জন্য একটি মসৃণ বেজ অত্যন্ত জরুরি। এজন্য অবশ্যই প্রাইমার ব্যবহার করতে হবে। প্রাইমার মেকাপকে লং লাস্টিং করতেও সাহায্য করবে। আপনি চাইলে ময়েশ্চারাইজার সমৃদ্ধ প্রাইমার ব্যবহার করতে পারেন। এতে আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন হবে না। এজন্য, স্মাশবক্স ফটো ফিনিশ প্রাইমার, ই.এল.এফ হাইড্রেটিং প্রাইমার ভালো কাজে দিবে।

(২) পুরো মুখে ফাউন্ডেশন না ব্যবহার করে বেছে নিন একটি ফুল কভারেজ কনসিলার। এটি অবশ্যই আপনার স্কিনের সাথে পারফেক্ট ম্যাচ হতে হবে।কনসিলারটি শুধুমাত্র আপনার ফেসে যেখানে ডার্ক সার্কেল অথবা স্পট আছে ওইসব জায়গাতে লাগান এবং ভালোভাবে ব্লেন্ড করে নিন। কনসিলারটি ফুল কভারেজ হওয়ায় আপনার ফেসের সব দাগ ছোপ পুরোপুরিভাবে ঢেকে দিবে। যার ফলে, আপনার আর ফাউন্ডেশন ব্যবহার করার দরকার পড়বে না এবং স্কিনও দেখতে ন্যাচারাল এবং সতেজ লাগবে।

(৩) কনসিলারটি সেট করে নেয়ার জন্য একটি ফেস পাউডার নিয়ে একটি ব্রাশের সাহায্যে পুরো ফেসে লাগান। পাউডারটিতে হালকা কভারেজ থাকলে ভালো। যেহেতু আপনি ফেসের কিছু কিছু জায়গায় কনসিলারটি লাগিয়েছেন, সেহেতু শুধুমাত্র সেই সব জায়গায় পাউডার ব্যবহার করেন, তবে দেখতে একটু বাজে লাগতে পারে।তাই ফেসে সামঞ্জস্যতা আনার জন্য পুরো ফেসেই পাউডার ব্যবহার করে নিন।

(৪) যেহেতু আপনি পুরো ফেসে ভারী কোনো মেকাপ নিচ্ছেন না, সেহেতু ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং এর দরকার নেই। ফেসে ব্রাশের সাহায্যে হালকা পাউডার  কন্টুরিং করে নিন, চিক বোনের নিচে, নাকে এবং কপালে। এতে আপনার মেকাপ দেখতে ভারী লাগবে না। চাইলে হালকা ব্লাশও লাগিয়ে নিতে পারেন। কিন্তু এটা একদম আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে।

(৫) চকমকা হাইলাইটিং পাউডার এর পরিবর্তে ব্যবহার করুন লিকুইড হাইলাইটার/ইল্যুমিনেটর। এটি আপনার ফেসে একটি ন্যাচারাল গ্লো দিবে। যেটি দেখতে অনেক বেশী সুন্দর লাগে।

(৬) আইব্রো আঁকতে আই ব্রো পেন্সিল /আইব্রো জেল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার সাজের সাথে মিল রেখে ব্যবহার করুন।খুব ডিপভাবে আইব্রো আঁকবেন না।এতে দেখতে খুবই বাজে লাগে। খুবই হালকা হাতে হালকা স্ট্রোকের মাধ্যমে আইব্রো আঁকুন। এছাড়া একটি ভালো অপশন হতে পারে কোনো পিগমেন্টেড আইব্রো সেটিং জেল। যেগুলো আমরা আইব্রো সেট করার জন্য ব্যবহার করে থাকি। এমন কিছু আইব্রো জেল আছে, যেগুলোতে কালার থাকে। এই ধরনের আইব্রো জেল দিয়ে আইব্রো ব্রাশ করে নিন। আইব্রোগুলো সেটও থাকবে এবং সুন্দর একটি ন্যাচারাল কালার ও আসবে।

(৭) চোখে নানা রকম আইশ্যাডো দিয়েই চোখ সাজাতে হবে এমন কোনো কথা নেই। চোখের পাতায় ব্যবহার করুন খুবই হালকা রঙ এর  শিমারি আইশ্যাডো। একটি হালকা ব্রাউন কালার চোখের ক্রিজে হালকাভাবে ব্লেন্ড করে দিয়ে পারেন। এতে একটি স্নিগ্ধ লুক আসবে। চাইলে আইলাইনার লাগিয়ে নিতে পারেন। এটি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এছাড়া চোখের পাপড়িতে কয় এক কোট মাশকারা ব্যবহার করতে ভুলবেন না।

(৮) লিপস্টিকের ক্ষেত্রেও আপনার পছন্দমত লিপস্টিক ব্যবহার করতে পারেন। তবে খেয়ার রাখবেন অতিরিক্ত চড়া রঙ না ব্যবহার করা ই ভালো।তাতে আপনার স্নিগ্ধতায় ভাটা পরতে পারে।

মেকাপের কাজ আপনার ফেসের খুতগুলো ঢেকে, আপনার মুখের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। এজন্য, সবসময় অনেক বেশী মেকাপের প্রয়োজন হয় না।এভাবেই অল্প মেকাপ প্রোডাক্ট ব্যবহার করে হয়ে উঠুন আকর্ষণীয়।

ছবি - ব্লগ ডট ট্রেন্ডজস্টপ ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

আরও পড়ুন

কীভাবে আঁকবেন আইব্রো
চোখের সাজ

কীভাবে আঁকবেন আইব্রো

মেয়েদের প্রসাধনে কাজল যেমন পুরনো তেমনি আইব্রো আঁকাও বেশ পুরানো একটি কৌশল। ফ্যাশনের বিভিন্ন যুগে এর ধাঁচ পরিবর্তন হয়েছে, যোগ হয়েছে নতুন স্টাইল, মাত্রা...

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!
মেকআপ

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!

মেকআপ কেউ করে প্রয়োজনে, আবার কেউ করে শখে। প্রয়োজন কিংবা শখ যাই হোক না কেন মেকআপ নারীদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। এত ব্র্যান্ড, এত উপকরণ এই সবক...

প্রাইমার হ্যাকস যা বদলে দিবে আপনার মেকআপ এক্সপেরিয়েন্স
মেকআপ

প্রাইমার হ্যাকস যা বদলে দিবে আপনার মেকআপ এক্সপেরিয়েন্স

আমরা যারা সবেমাত্র মেকআপ নিয়ে জানছি, প্রায়ই আমাদের প্রশ্ন থাকে “প্রাইমার ব্যবহার করা কি জরুরি?” অথবা “প্রাইমার কেন ব্যবহার করবো?” প্রাইমার মেকআপ প্র...

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?
চোখের সাজ

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেন্স...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?
চোখের সাজ

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

একটু চিন্তা করে বলুন তো, আপনার ফেইসের কোন অংশটি আপনার পারসনালিটিকে সব থেকে বেশি ফুটিয়ে তোলে??? ঠিক ধরেছেন!!! আপনার আইব্রো। এক জোড়া পারফেক্ট আর্চড আইব্...

…