রূপচর্চায় আলুর গুণাগুণ

sub-editor · Nov 26, 2016 · 1 min read

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। সাথে সাথে অ্যান্টিরিঙ্কেল  হিসেবেও আলুর আছে সু্খ্যাতি। তাই আলুকে আপনার স্কিনের বন্ধু ভাবতেই পারেন। ভাবছেন, আলুকে কাজে লাগাবেন কীভাবে? একেক ধরনের স্কিন প্রব্লেম সামলাতে একেকভাবে আলুকে  ব্যবহার করতে হবে। আসুন দেখি আলুর গুণগুলো কীভাবে কেমন করে কাজে লাগাতে হবে।

চোখের সৌন্দর্যে  আলুর ব্যবহার :

  • ডার্ক সার্কেল ও চোখের ফোলা ভাব কমাতে : চোখে আলুর প্রলেপ ডার্ক সার্কেল কমাতে সব থেকে সেফ এবং ন্যাচারাল পদ্ধতি। আলু পাতলা গোল গোল করে কেটে চোখের ওপর দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো হয় যদি আলুটা ফ্রিজ রেখে ঠান্ডা করে নেয়া যায়। তাহলে একি সাথে এটা চোখের ফোলা ভাব ও কমিয়ে দিবে।
  • চোখের নিচের রিঙ্কেল কমাতে : আলু ছেচে রস করে এর সাথে মধু মিশিয়ে চোখের নিচে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। নিয়মিত লাগালে আস্তে আস্তে চোখের নিচের রিঙ্কেল দূর হয়ে যাবে।

[picture]

মুখের ত্বকের জন্য আলু :

  • ব্রণের দাগ সারাতে ও উজ্জল ত্বকের জন্য আলু  : ব্রণের দাগ সারাতে আলুর রস সরাসরি দাগের উপর ও লাগাতে পারেন অথবা রস নিয়ে টোনারের মত মুখে লাগিয়ে নিয়ে কিছুক্ষন পরে মুখ ধুয়ে ফেলুন। ত্বক উজ্জল হয়ে যাবে কয়েক শেড। কয়েকদিনেই বুঝতে পারবেন পার্থক্যটা।
  • এক্সফলিয়েটিং  টোনার : কাচা আলু ছেচে রস বের করে এর সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এটা হাইপার পিগমেন্টেসন, অতিরিক্ত মুখ ঘামান ও স্কিনের মরা চামরা দূর করে স্কিনকে ঝকঝকে করে তুলবে।

ত্বকের রিঙ্কেল সারাতে আলুর বিভিন্ন ব্যাবহার:

  • আলুর ক্লিঞ্জার: একটা  শশা, একটা আলু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরসাথে  মিশান এক চা চামচ বেকিং সোডা ও এক চামচ পানি। একটা  বোতল এ ভরে ফ্রিজে রাখুন। প্রতিবার ব্যবহারের আগে ঝাকিয়ে নিন। ব্যস তৈরী হোমমেইড সুদিং ক্লিঞ্জার।
  • অয়েলি স্কিন মাস্ক হিসেবে: আলু ছিলে ভালো মত ছেচে পেস্ট বানিয়ে নিতে হবে। এর সাথে মিশাতে হবে এক চা চামচ গোলাপ জল অথবা এক চা চামচ চাল ফুটানো পানি ও এক চা চামচ লেবুর রস। এবার মুখে মেখে কমপক্ষে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
  • ড্রাই স্কিন মাস্ক হিসেবে: অয়েলি স্কিনের মাস্ক এর মতই বানাতে হবে শুধু লেবুর রস এর জায়গায় মধু দিতে হবে।
  • অ্যান্টিএজিং মাস্ক হিসেবে: আলু ভালোমত পেস্ট বানিয়ে এর সাথে এক চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধা  ঘণ্টা। ভালোমত মুখ ধুয়ে ফেলুন। দেখুন স্কিনের কোমলতা।
  • ত্বকের উজ্জলতা বাড়ানোর জন্যে মাস্ক: একটা টিস্যু, ওয়াশক্লথ অথবা পেপার টাওয়েল নিয়ে ফ্রেশ আলুর রসে ভিজিয়ে মুখে দিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত করে দেখুন ফ্লোলেস ত্বক কাকে বলে।

বডির স্কিনে আলুর উপকারীতা 

  • সানর্বান দূর করতে: আলু কেটে নিয়ে সরাসরি সানর্বানের ওপর লাগাতে পারেন অথবা এর রস অ লাগাতে পারেন। পোড়া ভাব একদম চলে যাবে।
  • পোকামাকরের কামড়, ইচিং ও র‍্যাশ এর চিকিৎসায়: আলু কেটে নিয়ে আক্রান্ত জায়গায় চেপে ধরুন। দিনের মধ্যে কয়েকবার করে করুন তাড়াতাড়ি সেরে উঠতে।

চুলের  যত্নে আলু :

  • ময়েশ্চারাইজিং হেয়ার প্যাক: তিন চা চামচ আলুর রস, দুই চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ মধু মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। ড্যামেজ কতটা গভীরের  ওপর নির্ভর করে সময় কম বেশী করবেন। চুল কোমল, মসৃণ চকচকে হয়ে উঠবে নিমিষে।  আলু শুধু খাবার হিসেবে না দেখে একে প্রতিদিনের স্কিন কেয়ারের অনুষঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করে নিন। ঠকবার কোন প্রশ্নই আসে না। একদম সেইফ এই সবজীটি আপনার ন্যাচারাল সৌন্দর্য্যকে বাড়িয়ে তুলবে ভীষনভাবে।

ছবি -  স্টাইলিশটিপস ডট কম

লিখেছেন -  সুমনা ফাল্গুনী

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

আরও পড়ুন

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
রেসিপি

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

পূজা স্পেশাল আলুর দম
রেসিপি

পূজা স্পেশাল আলুর দম

ঢাক-ঢোল, নাচ-গান, আলোক-সজ্জা আর হরেক রকম খাবার- এসব আয়োজন মিলেই পূজার আমেজ। খাবারের আয়োজনে হরেক পদের টক, ঝাল আর মিষ্টির সমাহার। এত আয়োজনের মাঝে পূজাতে...

…