মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

তানিজা ইসলাম · Mar 03, 2022 · 1 min read

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন্য বায়না করেই, তাই না? স্ন্যাকস হিসাবে এটি বানিয়ে দিতে পারেন খুব কম সময়ে! অনেকে রোদে শুকিয়ে আলুর চিপস তৈরি করেন, পরে সেটা ভেজে নেন। এতে সময় বেশি লাগে, আবার সবার জন্য রোদে শুকিয়ে নেওয়ার অপশনও থাকে না। মুচমুচে আলুর চিপস কীভাবে তৈরি করবেন, সেটা জেনে নিন তাহলে।

কী কী উপকরণ লাগবে?

  • আলু বড় সাইজের- ২টি
  • বিট লবণ- ১/২ চা চামচ
  • মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • লবণ- ১ চা চামচ
  • টেস্টিং সল্ট- ১ চিমটি
  • তেল- ভাজার জন্য

কীভাবে বানাবেন মুচমুচে আলুর চিপস?

১) প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে ( গোল শেইপ হবে ) কেটে নিন। ছুরি দিয়ে বা গ্রেটারের সাহায্যে কাটতে পারেন।

২) এবার ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে দিন ও কেটে রাখা আলুর স্লাইসগুলো ডুবিয়ে রাখুন ৫ মিনিটের জন্য।

৩) আলুর টুকরোগুলো কিচেন টিস্যুতে রেখে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

৪) অন্যদিকে একটি বড় প্যানে তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে আলুর চিপসগুলো ছেড়ে দিন।

৫) চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে তুলে নিন।

৬) এবার বিট লবণ, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং নরমাল লবণ নিয়ে একসাথে মিশিয়ে নিন এবং চিপসের উপর ছড়িয়ে দিন ভালোভাবে। প্রতিটা চিপসে যেন মসলার কোটিং হয়, সেটা খেয়াল রাখবেন।

ব্যস, ২০ মিনিটের মধ্যেই মজাদার মুচমুচে আলুর চিপস তৈরি হয়ে গেলো! চাইলে এতে চাট মসলাও যোগ করতে পারেন, এতে আরও ভালো লাগবে খেতে। এই রেসিপি ফলো করে একবার ট্রাই করেই দেখুন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

কাঁচকলার চিপস
স্ন্যাকস

কাঁচকলার চিপস

চিপস খাওয়ার জন্য বায়না করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল! বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত, সেটা নিয়ে সব মায়েরাই চিন্তায় পরে যায়। কিন্তু...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

আরও পড়ুন

হেলদি বেকড ক্যারট চিপস
বেকিং

হেলদি বেকড ক্যারট চিপস

খেয়াল করে দেখলাম, আমি যখনই চিন্তা করি ডায়েট করব তখনই দেখা যায় নানা ধরণের ভাজা খাবারদাবারের প্রতি আকর্ষণটা যেন আরো বেশি বেড়ে যায়। আমার চিপস খেতে ভালো ল...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

টেস্টিং সল্ট | কেবলই স্বাদবর্ধক নাকি নীরব ঘাতক?
সুস্থতা

টেস্টিং সল্ট | কেবলই স্বাদবর্ধক নাকি নীরব ঘাতক?

বিকালের নাস্তায় ভাবছেন আজ একটু মজা করে কিছু রান্না করবেন! রান্নার সময় স্বাদ বাড়িয়ে তুলতে কয়েক চামচ টেস্টিং সল্ট দিয়ে নিলেন। রান্না শেষে পরিবারের সবাই...

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?
লাইফ স্টাইল

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?

রাতে ভালো ঘুম না হলে সারাদিনের কাজের এনার্জি কীভাবে পাবেন, বলুন তো? নিজের অজান্তেই কিছু অভ্যাসের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আনহেলদি লাইফস্টাইল এর পে...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

…