হেলদি বেকড ক্যারট চিপস

sub-editor · Dec 05, 2017 · 1 min read

হেলদি বেকড ক্যারট চিপস

খেয়াল করে দেখলাম, আমি যখনই চিন্তা করি ডায়েট করব তখনই দেখা যায় নানা ধরণের ভাজা খাবারদাবারের প্রতি আকর্ষণটা যেন আরো বেশি বেড়ে যায়। আমার চিপস খেতে ভালো লাগে। কিন্তু এই চিপস দেখা যায় ডায়েটে এর অনেক সমস্যার কারণ হয়ে দাড়ায়। এজন্য আমার মাথায় হেলদি বেকড  ক্যারট চিপস বানানোর আইডিয়াটা আসে। এমনিতেও গাজরের রঙ অনেক সুন্দর। যখন এটার সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে বেক করা হয় তখন দেখতে আরও বেশি ভালো দেখায়। আর খেতেও অনেক মজা হয় ক্রিস্পি হয়। সাস্থ্যের জন্য গাজর কতোটা ভালো সেটাতো জানেনই সবাই। কী? আপনি রেডি তো হেলদি বেকড ক্যারট চিপস বানাতে?

উপকরণ
  • ১/২ কেজি গাজর
  • ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়া
  • ১ টেবিল চামচ লবণ
  • ১/৪ কাপ অলিভ অয়েল
  • ১ টেবিল চামচ জিরার গুঁড়া
প্রণালী

- প্রথমেই  বড় বড় গাজরগুলো বেছে নিতে চেষ্টা করুন। যাতে করে চিপস এর সাইজ সুন্দর হয়।

-  গাজর ভালো করে ধুয়ে নিন এবং চিপস এর আকৃতি(গোল বা লম্বা) করে স্লাইস করে নিন।

-  স্লাইসগুলো দারুচিনি গুঁড়া, লবণ, অলিভ অয়েল, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

-  একটি বেকশিট নিয়ে তাতে এক লেয়ার করে গাজরের স্লাইসগুলো রাখুন।

-  মচমচে হওয়া পর্যন্ত বেক করুন।

টিপস-

গাজর স্লাইস করার ক্ষেত্রে আপনারা বটি, ছুরি অথবা ফুড প্রসেসর ব্যবহার করতে পারেন।

আমরা বেশিরভাগই যেই কাজটা করি স্বাদের জন্য অনেক হেলদি খাবার গুলো খাই না। কিন্তু চাইলেই আমরা হেলদি ফুড আইটেমগুলো মজাদার করে তুলতে পারি সামান্য কিছু উপাদান মিশিয়ে। এতে আপনার ডায়েট করতে চাইলে তাও হয়ে গেল। ত্বকও থাকল সুন্দর আর আপনিও থাকলেন  ফিট।

ছবি – মাইফুডস্টোরি ডট কম

রেসিপি –  আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

কাঁচকলার চিপস
স্ন্যাকস

কাঁচকলার চিপস

চিপস খাওয়ার জন্য বায়না করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল! বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত, সেটা নিয়ে সব মায়েরাই চিন্তায় পরে যায়। কিন্তু...

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
রেসিপি

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন...

আরও পড়ুন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে গাজর এমন একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যাই। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জন...

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল
বিউটি টিপস

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল

ছোটবেলা থেকেই শুনে আসছি গাজর ত্বক উজ্জ্বল ও ফর্সা করে। চুলের যত্নেও গাজর অতুলনীয়। এই কথা শুনে নিশ্চয়ই অনেকেই গাজর খাওয়া শুরু করেছেন। আমিও এর ব্যতিক্রম...

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?
লাইফ স্টাইল

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?

রাতে ভালো ঘুম না হলে সারাদিনের কাজের এনার্জি কীভাবে পাবেন, বলুন তো? নিজের অজান্তেই কিছু অভ্যাসের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আনহেলদি লাইফস্টাইল এর পে...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

…