কাঁচকলার চিপস

তানিজা ইসলাম · Apr 09, 2020 · 1 min read

কাঁচকলার চিপস

চিপস খাওয়ার জন্য বায়না করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল! বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত, সেটা নিয়ে সব মায়েরাই চিন্তায় পরে যায়। কিন্তু বাসায়ই পুষ্টিকর উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে চিপস বানিয়ে নেওয়া যায়। কাঁচকলা এমন একটি সবজি, যা সহজলভ্য এবং শরীরের জন্য অনেক বেশী উপকারি। মুচমুচে কাঁচকলার চিপস খেতে বেশ ভালোই লাগে! পরিবারের সবার স্বাস্থ্যের দিকটাও তো চিন্তা করতে হবে, তাই না? বিকালের নাশতায় কী ধরনের হেলদি স্ন্যাকস তৈরি করা যায়, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। আজ এমনই একটি মজাদার স্ন্যাকসের রেসিপি শেয়ার করবো যেটা অল্প সময়ে ঝামেলাবিহীন উপায়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেরি না করে কাঁচকলার চিপস বানানোর রেসিপিটি জেনে নিন!

কাঁচকলার চিপস তৈরির পদ্ধতি

উপকরণ

  • কাঁচকলা- ২টি
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • বেসন- ১/২ কাপ
  • কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- সামান্য
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে কাঁচকলাগুলো পাতলা পাতলা স্লাইসে গোল করে কেটে নিন। কাটার সাথে সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এভাবে মাখিয়ে না রাখলে খুব দ্রুতই কাঁচকলা কালো হয়ে যায়!

২) এবার একটি পাত্রে হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন।

৩) সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে নিন এবং এটি ঐ মসলার মিশ্রণে ঢেলে দিন। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো মিক্স করে ফেলুন।

৪) তারপর গোল গোল করে কেটে রাখা কাঁচকলাগুলো এই মিশ্রণে দিয়ে দিন এবং ভালোভাবে কোটিং করে নিন। অর্থাৎ কাঁচকলার সাথে যাতে মসলাগুলো ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখুন।

৫) অন্যদিকে তেল গরম করতে দিন। অনেকে তেলে না ভেজে ওভেনে বেক করে নেন। ওভেন না থাকলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে।

৬) গরম তেলে একে একে কাঁচকলার চিপসগুলো দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।

৭) ভাজা হয়ে গেলে চিপসগুলো কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে এক্সট্রা তেল শুষে নেয়। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন।

ব্যস, কাঁচকলার চিপস তৈরি হয়ে গেলো! রেসিপিটা খুব সহজ না? বিকালে চায়ের আড্ডাতে কিংবা বাচ্চাদের নাস্তার মেন্যুতে এই আইটেমটি রাখতে পারেন। ছোটবড় সকলেই কিন্তু বেশ মজা করেই খাবে! তাহলে হাতের কাছে উপকরণগুলো থাকলে আজই বানিয়ে নিন কাঁচকলার চিপস।

ছবি- সংগৃহীত: maryzkitchen

সম্পর্কিত লেখা

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
রেসিপি

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন...

হেলদি বেকড ক্যারট চিপস
বেকিং

হেলদি বেকড ক্যারট চিপস

খেয়াল করে দেখলাম, আমি যখনই চিন্তা করি ডায়েট করব তখনই দেখা যায় নানা ধরণের ভাজা খাবারদাবারের প্রতি আকর্ষণটা যেন আরো বেশি বেড়ে যায়। আমার চিপস খেতে ভালো ল...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

আরও পড়ুন

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?
লাইফ স্টাইল

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?

রাতে ভালো ঘুম না হলে সারাদিনের কাজের এনার্জি কীভাবে পাবেন, বলুন তো? নিজের অজান্তেই কিছু অভ্যাসের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আনহেলদি লাইফস্টাইল এর পে...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

…