ক্রিস্পি মজাদার অন্থন

sub-editor · Nov 30, 2016 · 1 min read

ক্রিস্পি মজাদার অন্থন

সুইট চিলি সসের সাথে এক প্লেট ক্রিস্পি মজাদার অন্থন হলে বিকেলের আড্ডাটা জমবে বেশ। আর বন্ধু মহলে মিলবে বাহবা! আজকের দেয়া রেসিপি দেখে রপ্ত করে ফেলুন মজাদার অন্থন তৈরির কৌশল।

[picture]

উপকরণ

  • ৫০০ গ্রাম চিকেন কিমা
  • ২ টা কচি পিঁয়াজ মিহি কুচি
  • ২ টা রসুনের কোয়া মিহি কুচি
  • ২ চা চামচ আদা মিহি কুচি
  • ২ চা চামচ লেমন গ্রাস কুচি
  • ৩ টা ফ্রেশ গন্ধরাজ লেবুর পাতা মিহি কুচি (মাঝের শিরাগুলো ফেলে দেয়া)
  • ২ চা চামচ ফিশ সস
  • ২৫০ গ্রাম অন্থন শিট (একটি প্যাকেটে মত ৪৫টি শিটস থাকে। যেকোনো সুপার শপে পেয়ে যাবেন।)
  • পরিমানমতো তেল

প্রণালী

একটি পরিষ্কার পাত্রে চিকেন, পিঁয়াজ, রসুন, আদা, লেমন গ্রাস, লেবু পাতা, এবং ফিশ সস ভালোভাবে  মিশিয়ে নিন।

এবার একটি অন্থুন র‍্যাপার পরিষ্কার জায়গায় বিছিয়ে নিন। ঠিক মাঝ বরাবর আগে থেকে মিক্স করে রাখা মিশ্রণটি এক চা চমচ পরিমানে নিয়ে নিন।  অন্থুন র‍্যাপারের চারিদিকে সামান্য পরিমানে পানি ব্রাশ করে নিন।

এবার অন্থনকে শেপ দেয়ার পালা। চার কোণা শিটটিকে ত্রিভুজ শেপে ভাজ দিয়ে এমনভাবে ধরবেন যেন পুরের অংশটুকু নিচের দিকে থাকে। এখন ছবির মতো উপরের অংশটুকু ভাজ ভাজ দিয়ে আটকে দিন। এভাবে বাকি অন্থনগুলো শেপ দিয়ে নিন। এগুলকে ফ্রাই করার আগ পর্যন্ত একটি পাত্রে ময়দা ছিটিয়ে তার উপর রেখে দিন। নয়ত ঘেমে উঠবে। আর উঠিয়ে তেলে দেয়ার সময় ভেঙ্গে যাবে।

92825919_201473222034 (1)

একটি ডিপ ফ্রাই প্যান নিয়ে তাতে তেল গরম হতে দিন। অন্থন তেলে দেয়ার পারফেক্ট টাইম বুঝতে গরম তেলে একটু ব্রেড ছেড়ে দিন ব্রেডটি ব্রাউন কালারের হলে বুঝবেন এখনি সময় অন্থন ভাজার। গরম তেলে একে একে অন্থনগুলো ছেড়ে দিন এবং ৫-৬ মিনিট ভাঁজুন। সোনালি বর্ণের হয়ে আসলে তেল থেকে নামিয়ে নিন।

ব্যস তৈরি হয়ে গেল দারুন মজাদার চিকেন অন্থন।

ছবি - পিন্টারেস্ট ডট কম

রেসিপি - নীলা

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

এবার ঘরেই হোক অন্থন
ভিডিও

এবার ঘরেই হোক অন্থন

শীতের আগমনী বিকেলে বা সন্ধ্যার নাস্তায় অন্থন এর জুড়ি নেই। শীতের সবজিও চলে এসেছে বাজারে। তো এবার তাহলে ঘরেই তৈরি ফেলুন সবার পছন্দের মজাদার অন্থন।...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!
মেহমানদারী

ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া! তেলাপিয়া মাছের স্বাদ অক্ষুণ্ণ রেখেই এই রেসিপিটি তৈরি করা। তবে চলুন দেখে নিই। মজার এই রেসিপিটি...

থাই বীফ সালাদ
রেসিপি

থাই বীফ সালাদ

আজকাল আমরা সবাই স্বাস্থ্য সচেতন। তাই বেছে নেই সালাদ রেসিপিগুলো। চিকেন সালাদ, ক্যাশুনাট সালাদই বেশি সবাই খেয়ে থাকেন। কিন্তু যাদের গরুর মাংস পছন্দ, তাদে...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

কাগজের মাছ
ক্র্যাফট

কাগজের মাছ

তৈরী করতে যা যা লাগবে: ১) A4 সাইজের কালার পেপার ২) গ্লুস্টিক / আঠা ৩) কাঁচি ৪) আর্ট পেপার প্রথমে A4 সাইজের একটি কালার পেপারের আড়াআড়ি পার্শ্বে...

চামড়ায় ভাঁজ পড়া ও ঝুলে যাওয়া প্রতিকারে ৩টি ধাপে ফেসিয়াল পদ্ধতি!
এজিং

চামড়ায় ভাঁজ পড়া ও ঝুলে যাওয়া প্রতিকারে ৩টি ধাপে ফেসিয়াল পদ্ধতি!

বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের কানেকক্টিভ টিস্যুতে থাকা কোলাজেন এবং ইলাস্টিন দুর্বল হয়ে পড়ে, ফলে ত্বকের টানটান ভাব কমতে থাকে। ফলশ্রুতিতে চামড়া কুঁচ...

…