থাই বীফ সালাদ

sinthia, সায়মা সুলতানা · Jun 19, 2014 · 1 min read

থাই বীফ সালাদ

আজকাল আমরা সবাই স্বাস্থ্য সচেতন। তাই বেছে নেই সালাদ রেসিপিগুলো। চিকেন সালাদ, ক্যাশুনাট সালাদই বেশি সবাই খেয়ে থাকেন। কিন্তু যাদের গরুর মাংস পছন্দ, তাদের জন্য বীফ সালাদ রেসিপি শেয়ার করবো আজ। থাই এই রেসিপিটি দারুণ সুস্বাদু! কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে করবেন থাই বীফ সালাদটি!

থাই বীফ সালাদ বানানোর নিয়ম

উপকরণ

১. গরুর মাংস চিকন স্লাইস করা- ১.৫কাপ

২. লেমন গ্রাস বাটা- ১টেবিল চামচ

৩. মরিচ গুঁড়া- ১চা চামচ

৪. লেবুর রস- ১টেবিল চামচ

৫. শসা কিউব করা কাটা- ১/৪কাপ

৬. লেটুস পাতা- মিহি কুচি করা ২টি

৭. পুদিনা পাতা- ১টেবিল চামচ

৮. অলিভ অয়েল- পরিমাণমতো

৯. কাঁচামরিচ কুচি- ১টি ( ঝাল বেশি খেলে আরও বেশি দিতে পারেন)

১০. পেঁয়াজ কুচি- ছোট ১টি

১১. বাদাম ক্রাশ- সাজানোর জন্য

১২. লবণ- পরিমাণমতো

১৩. ক্যাপসিকাম কুচি- ১/৪কাপ

১৪. টমেটো কুচি- ১/৪কাপ

প্রস্তুত প্রণালী

১. আগের দিন রাতে হাড় ছাড়া স্লাইস করে রাখা মাংসগুলোকে মরিচ গুঁড়া অল্প লবণ, লেমন গ্রাস বাটা আর লেবুর রস দিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে।

২. এরপর পরের দিন গরুর মাংস সেদ্ধ করে নিতে হবে।

৩. একটা নন-স্টিক প্যানে খানিক অলিভ অয়েল তেল নিয়ে মাংসের স্লাইসগুলো ভেজে নিতে হবে।

৪. এবার অন্য একটা পাত্রে শসা টুকরা করে কাঁটা পেঁয়াজ কুঁচি, লেটুস পাতা মিহি কুঁচি ,পুদিনা পাতা মিহি কুঁচি আর দুইটা লেবুর রস, লেমন গ্রাস বাটা, লবণ ও অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিয়ে রাখতে হবে। ঝাল করতে চাইলে কাঁচা মরিচ কুঁচি দিতে পারেন।

৫. একটি পাত্রে এই মাখানো সালাদটি দিয়ে তার উপর সাজানোর জন্য বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার থাই বীফ সালাদ!

এই মজার থাই বীফ সালাদটি অবশ্যই ট্রাই করবেন ও আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু!

ছবি- এক্সপেরিমেন্টার কিচেন.কম

সম্পর্কিত লেখা

থাই বীফ সালাদ!
মেহমানদারী

থাই বীফ সালাদ!

ঘরে বানিয়ে দেখতে পারেন মজাদার এই থাই বীফ সালাদ। অল্প কিছু উপকরণে তৈরি করা যায় এই থাই বীফ সালাদ। উপকরণ লেমন গ্রাস বাটা লেবুর রস শশা...

বারবিকিউড বীফ
৩০ মিনিটের রান্না

বারবিকিউড বীফ

বারবিকিউড খাবার খেতে কার না ভালো লাগে! খুব সহজ ও মজাদার একটা রেসিপি তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম। রেসিপিটির নাম বারবিকিউড বীফ । চলুন জেনে নিই কিভাবে...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

বোম্বে মিক্স সালাদ
চা – নাস্তা

বোম্বে মিক্স সালাদ

একই রকমের বোরিং সালাদ খেতে কি আর ভালো লাগে? সালাদ তৈরিতেও আনতে পারেন ভিন্নতা। আজকে আমরা আপনাদের দেখাবো ভিন্ন ধরনের এক ইন্ডিয়ান সালাদ তৈরির রেসিপি। মজা...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!
মেহমানদারী

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্ন...

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

…