থাই গ্রিন কারি উইথ চিকেন

sub-editor · Feb 18, 2017 · 1 min read

থাই গ্রিন কারি উইথ চিকেন

মাছ দিয়েও করা যায় এই চমৎকার থাই কারিটি! লাঞ্চ, ডিনার চলতে পারে এমন হেলদি খাবার! এটা তৈরি জন্য প্রথমে আমাদের থাই গ্রিন পেস্ট তৈরি করতে হবে।

উপকরণ

থাই গ্রিন পেস্ট এর জন্য যা লাগবে-

  • ১ মুঠো মিহি কুঁচি ধনিয়া পাতা
  • ১ চা চামচ ধনিয়া টালা
  • হাফ কাপ রসুন কুঁচি
  • ১ টা লেবু এর জেস্ট বা স্কিন গ্রেটার দিয়ে গ্রেট করা
  • থাই পাতা / লেমন গ্রাস ২ স্টিক
  • লবন অল্প পরিমাণে 
  • ১ টা পেঁয়াজ কুঁচি
  • ২ -৩ টা কাচা মরিচ
  • ৩ টেবিল চামচ লেবুর রস

এসব কিছু ব্লেন্ডারে খুব ভালোভাবে পিষে নিন।

এবার চিকেন কারির জন্য যা লাগবে-

  • মুরগির মাংস হাড্ডি ছাড়া টুকরা/ চিংড়ি মাছ ১ কাপ
  • ১ কাপ নারকেল দুধ ( টিনেরটা দিয়েও করা যায় ) 
  • কয়েকটা লেবুর পাতা
  • বরবটি ( ইচ্ছা )
  • মাশরুম টুকরা 
  • টমেটো কুঁচি 
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লেবুর চিকন পিস কয়েকটা
  • লবন স্বাদ মতো
  • তেল ২ টেবিল চামচ

প্রণালী

প্রথমে প্যানে ১ টিন পরিমান নারকেল দুধ দিন (আমি কেনা টিনেরটা দিয়েই করেছি), ধিমি আঁচে এই নারকেল দুধটা আস্তে আস্তে ঘন করে নিন, দেখবেন এই ঘন হবার সময় নারকেল দুধ থেকে হালকা হালকা তেল উঠে আসছে! এবার এতে বানানো থাই গ্রিন পেস্ট দিন, নাড়াচাড়া করে একটু ভুনা টাইপ করে নিন।

এবার এতে দিন মাংস। কষিয়ে নিয়ে পছন্দ মতো সবজি আর হাফ কাপ পানি, কয়েক টুকরা লেবুর চিকন পিস, লেবু পাতা দিয়ে রান্না করুন ১৫ মিনিট। ঝোলটা যখন হালকা ঘন হতে থাকবে তখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন!

এই রান্নাটার সব চেয়ে মজার ব্যাপার হল, এতে কোন তেল দেয়া হয়নি, নারকেল দুধ থেকেই তেল বের হয়েছে, তা দুয়েই হয়েছে, এতে তরকারিতে একটা অন্য রকম স্বাদ হয়! 

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

আরও পড়ুন

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

…