হাত-পায়ের যত্ন নিন ১২টি প্রাকৃতিক উপাদানের সাহায্যে

রোজেন · Jun 28, 2013 · 1 min read

হাত-পায়ের যত্ন নিন ১২টি প্রাকৃতিক উপাদানের সাহায্যে

আমরা সবাই হাতের এবং পায়ের কথা ভুলে গিয়ে মুখের যত্ন নিয়ে সবসময় ব্যস্ত থাকি। অথচ হাত-পায়ের যত্ন মুখের মতই সমানভাবে ইম্পরট্যান্ট। সূর্যরশ্মির সরাসরি প্রভাবের কারণে মেলানিন উৎপাদন বেড়ে যায়। ফলে  আমদের ত্বকে কালচে ছোপ পড়ে। যদি আপনি ফর্সা ত্বকের অধিকারী হয়ে থাকেন কিন্তু হাত পা কাল হয়ে থাকে তাহলে আর লজ্জায় ভুগবেন না। কারণ নিচে দেয়া ১২টি টিপস প্রাত্যহিক ব্যবহার করে আপনার হাত-পায়ের যত্ন নিলে মুখের মত এরাও সুন্দর থাকবে।

হাত-পায়ের যত্ন নিতে ১২টি টিপস

১. কমলার খোসা শুকিয়ে সেটা গুঁড়ো করে কাঁচা দুধের সাথে মিশিয়ে নিয়মিত হাতে পায়ে লাগান,অবশ্যই ভাল ফলাফল পাবেন।

২. শসা, টমেটো এবং লেবুর রসের সাথে চন্দন গুঁড়ো মিশিয়ে হাতে পায়ে লাগান আর ১৫ মিনিট পরেই দেখুন কালচে পড়া হাত পায়ের উজ্জ্বলতা।

হাত-পায়ের যত্ন নিতে লেবু, টমেটো ও শসা - shajgoj.com

৩. ২ টেবিল চামচ বেসন, ২ চিমটি কাঁচা হলুদ, ২-৩ ফোঁটা লেবুর রস আর ১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। হাতে এবং পায়ে ৫ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি। তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন হলুদ কিন্তু সবাইকে স্যুট করে না। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।

৪. ঘৃত কুমারীর নাম আমরা সবাই শুনেছি। এটির থকথকে জেলটা হাত-পায়ের যত্ন নিতে হাতে-পায়ে রাব করলে ভাল উপকার পাওয়া যায়।

৫. ১ টেবিল চামচ গুড়োঁ দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে হাত পায়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি শাইন আনবে আর সানটান দূর করবে।

৬. কাঁচা আলুর রস দিনে ২বার করে ব্যবহার করলেও খুব দ্রুত উজ্জ্বল লাবণ্যময় হাত-পা দেখে নিজেই অবাক হবেন।

৭. এই প্যাকটি শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য ভীষণ উপকারী। সমপরিমাণ লেবুর রস আর মধু মিশিয়ে হাতে পায়ে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৮. এক চা চামচ লেবুর রস, এক চা চামচ শশার রসের সাথে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট বানিয়ে হাতে পায়ে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন আর ২ সপ্তাহ পর সবার প্রশংসা পাবার জন্য তৈরি থাকুন। এই প্যাক প্রতিদিন ব্যবহার করবেন।

৯. ফর্সা হাত পায়ের জন্য ৩ চামচ বোরাক্স পাউডার, ২ চামচ গ্লিসারিন আর ২ কাপ গোলাপ জলের পেস্ট তৈরি করুন। হাত পায়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১০. ২ মগ পানিতে একটি লেবুর অর্ধেক রস মিশিয়ে হাত পা ডুবিয়ে রাখুন। এইভাবে দিনে ৩ বার করুন।

১১. আপনার যদি টমেটোতে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে হাতে এবং পায়ে ব্যবহার করুন আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

১২. আমরা সবাই জানি দই সানটান কমাতে খুবই উপকারী। প্লেন টক দই হাতে পায়ে মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন। প্রত্যেকদিন ব্যবহার করলে ৭ দিনের মধ্যে সুফল পাবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

আরও পড়ুন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

হাত পায়ের সানবার্ন দূর করার ৭টি কার্যকরী উপায় জানা আছে কি?
ত্বকের যত্ন

হাত পায়ের সানবার্ন দূর করার ৭টি কার্যকরী উপায় জানা আছে কি?

শুধুমাত্র মুখের যত্ন নিতে নিতে আমরা অনেকেই ভুলে যাই হাত পায়ের সঠিক যত্ন নেওয়ার কথা অথচ চিন্তা করে দেখুন আমাদের হাত পায়ের উপর দিয়েও কিন্তু কম ধকল যায় ন...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

…