হাত পায়ের সানবার্ন দূর করার ৭টি কার্যকরী উপায় জানা আছে কি?

নাহার · Jun 24, 2014 · 1 min read

হাত পায়ের সানবার্ন দূর করার ৭টি কার্যকরী উপায় জানা আছে কি?

শুধুমাত্র মুখের যত্ন নিতে নিতে আমরা অনেকেই ভুলে যাই হাত পায়ের সঠিক যত্ন নেওয়ার কথা অথচ চিন্তা করে দেখুন আমাদের হাত পায়ের উপর দিয়েও কিন্তু কম ধকল যায় না। সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে হাত পায়ের ত্বক খসখসে এবং কালো হয়ে পড়ে দিনদিন। মুখের ত্বকের সাথে হাত পায়ের ত্বকের সামঞ্জস্য না থাকলে তা স্বভাবতই দৃষ্টিকটু লাগবে। তাই মুখের যত্নের পাশাপাশি হাত পায়েরও সমান ভাবে যত্ন নিতে হবে। আজ তাই আপনাদের জন্য হাত পায়ের সানবার্ন দূর করার কিছু উপায় এবং প্রয়োজনীয় টিপস দেয়া হলো।

হাত পায়ের সানবার্ন দূর করার উপায়

(১) অর্ধেক শশা নিয়ে গ্রেট বা কুচিকুচি করে কেটে একটি বাটিতে রাখুন। এতে ২ চা চামচ কাঁচা দুধ বা মিল্ক পাউডার এবং কয়েক ফোঁটা লেবুর রস দিন। ভালো মতো মাখিয়ে এই প্যাকটি হাতে ও পায়ে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।

(২) একটি টমেটো অর্ধেক করে কেটে এর উপর চিনি দিয়ে হাত ও পায়ের পোড়া জায়গায় ঘষতে থাকুন। চিনি খুব ভালো এক্সফলিয়েটর (exfoliator) হিসেবে কাজ করে এবং টমেটোর রস সানবার্ন দূর করতে বেশ কার্যকরী।

হাত পায়ের সানবার্ন দূর করতে টমেটো এবং চিনি - shajgoj.com

(৩) একটি আস্ত আলু গ্রেট করে বা বেটে তা থেকে রস আলাদা করে নিন। এবার এই আলুর রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং মধু মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি হাত পায়ে ভালো মতো লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে খুব দ্রুত রোদে পোড়া দাগ থেকে রক্ষা পাবেন।

(৪) সানবার্ন দূর করতে অ্যালোভেরা জেলও বেশ কার্যকরী ভুমিকা পালন করে। অ্যালোভেরা কেটে এর ভিতরের জেল আলাদা করে নিয়ে সরাসরি ত্বকে লাগাতে পারেন। চাইলে এই জেলের সাথে মধু এবং লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

হাত এবং পায়ের সানবার্ন দূর করতে অ্যালোভেরা - shajgoj.com

(৫) ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে কাঁচা হলুদের গুনাগুণের কথা আমরা সকলেই জানি। এক চামচ কাঁচা হলুদ পেস্ট নিয়ে এর সাথে লেবুর রস এবং এক চামচ কাঁচা দুধ মেশান। এই মিশ্রণটি হাত পায়ের সানবার্ন হওয়া জায়গায় লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে ফেলুন।

(৬) একটি পাত্রে পরিমাণমত টক দই নিয়ে এর সাথে এক চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণটি হাতে ও পায়ে দিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হাত পায়ের সানবার্ন দূর করতে অলিভ ওয়েল এবং চিনি - shajgoj.com

(৭) এক্সফলিয়েটর হিসেবে ২ চামচ অলিভ অয়েলের সাথে ১ চামচ চিনি মিশিয়ে নিয়ে হাতে পায়ে ৩-৫ মিনিট হালকাভাবে ঘষে কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।

কিছু টিপস 

  • সব সময় হাত পা ঢেকে বাইরে যাওয়ার চেষ্টা করবেন অথবা হাত পা খোলা রাখলে অবশ্যই অন্তত SPF ৩০ বা এর বেশি ভালো কোন ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করুন।
  • প্রচুর পরিমাণে পানি পান করুন। এর ফলে ত্বক হাইড্রেটেড থাকে এবং রোদে হাত পা কুঁচকে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় অনেকখানি।
  • প্রতিবার হাত পা ধোয়ার পর ভালো কোন হ্যান্ড এন্ড ফুট ক্রিম ব্যবহার করুন। বিশেষ করে ফ্রুট এসিড সমৃদ্ধ লোশন গুলো ব্যবহার করবেন। এটি ত্বকের পুড়ে যাওয়ার ভাব কমিয়ে দিবে অনেকখানি।
  • নিয়মিত এক্সফলিয়েটর ব্যবহার করুন। এতে ত্বকের পোড়াদাগ অনেক খানি দূর করা সম্ভব।
 

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

আরও পড়ুন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?
ত্বকের যত্ন

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হয় অনেক মেয়েরই। এ নিয়ে অনেকে দ্বিধাতে থাকে। বাস্তবতা হলো, আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলত...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

…