এবারের ঈদেও চিরায়ত কামিজ নাকি কুর্তি ? জেনে নেয়া যাক, ট্রেন্ড কী বলছে?

sub-editor · Jun 09, 2017 · 1 min read

দেখতে দেখতে শুরু হয়ে গেলো রমজান মাস। হাতে সময় আছে এক মাসেরও কম, তারপরেই অপেক্ষা করছে ঈদ । কতো আয়োজন চারদিকে, কতো প্রস্তুতি ! ঈদের পোশাকে এবার খানিক বৈচিত্র্য না আনলেই নয় যাদের , তাদের কপালে চিন্তারেখার জ্যামিতিক নকশা দাগ কেটে বসেছে প্রায় । চিরায়ত কামিজ , কুর্তি পাল্টে কি এবার অন্য ধাঁচের পোশাক গায়ে জড়ানো যায় ? ট্রেন্ড কী বলছে ? মানাবে তো অন্য রকম পোশাক এই সময়ে ?

[picture]

ট্রেন্ড আর যাই বলুক না বলুক এটা নিশ্চিতভাবেই বলছে যে ভিন্ন ধাঁচের পোশাক আপনি চোখ বুজে পরতে পারেন ঈদে, কেবল তা আপনাকে মানাতে হবে । আজকাল বিভিন্ন ধরণের স্কার্ট খুব পছন্দ করছে মেয়েরা । সময়টাও তো গরমকাল , ঈদ আসছে তার মাঝেই । এক বেলা পোশাক হিসেবে দিব্যি বেছে নিতে পারেন চমৎকার একটা স্কার্ট ।

গ্রীষ্মকালে ফুলেল নকশার কাপড় বেশ জনপ্রিয় ।  ঈদের দিন সকালটা স্বস্তিতে কাটাতে মিষ্টি নরম কোন রঙে ফ্লোরাল প্রিন্টের একটা স্কার্ট আপনার সাজের জন্য উপযুক্ত হতে পারে ।

TB1u0oqHVXXXXcIXVXXXXXXXXXX_!!0-item_pic

কয়েক পরতের এলোমেলো লম্বা স্কার্টটা আপনার হালকা সাজেও আভিজাত্য আনতে পারে । বাজার ঘুরে এমনটা না পেলে দর্জিবাড়িই ভরসা। জমকালো ভাব ফুটিয়ে তুলতে একেক পরতে একেক নকশার কাপড় ব্যবহার করুন রঙ মিলিয়ে। বিপরীত কোন রঙে পাড়ে বর্ডার দিতে পারেন।

T1NpR6FrJdXXXXXXXX_!!0-item_pic

সন্ধ্যা কিংবা রাতের দাওয়াতে পরতে পারেন লেহেঙ্গা ধাঁচের জমকালো স্কার্ট। কাপড়ে ভারী নকশা বেছে নিতে পারেন, পুরোটায় কিংবা কোন এক অংশে।

sirkt 3

দিনের কোন বেলায় আপনার সাজে চলতে পারে এমন একটা স্কার্টও। হালকা রঙ, কাজও হালকা অথচ কাপড়টাই উৎসবের ভাব এনে দিচ্ছে।

skirt 4

এইসব স্কার্টের সাথে ছোট টপ যেমন চলবে, তেমনি মানানসই শেরওয়ানি ধাঁচের বড় কুর্তিও। ইচ্ছে মতো মেলবন্ধনে সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দের কাপড় । হালকা ধাঁচের স্কার্টের সাথে টপ এবং জমকালো স্কার্টে লম্বা ভারী কাজের কুর্তি , এবারের ঈদটা তবে ভিন্নধারায় কাটুক আপনার !

 ছবি- লাইফস্টাইলবিডি ডট কম,  পিন্টারেস্ট  ডট কম

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

আরও পড়ুন

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?

চলছে গরমের ঝাঁজালো শাসনে ভরা দিনকাল। আলুথালু বেশে দিন পার করা মানুষেরা খানিক বেঁচে গেলেও ফ্যাশন সচেতনরা পড়েছেন বিপাকে। আরামে থাকতে চাইলে ফ্যাশন জলে যা...

প্রিয় ১০টি পিংক লিপস্টিক
ঠোঁটের সাজ

প্রিয় ১০টি পিংক লিপস্টিক

যে মেয়েটা কোনরকম মেকআপ ই ব্যবহার করে না, সেও কিন্তু একটুখানি লিপস্টিক দিতে ভালোবাসে। আজকে লিখতে বসেছি আমার ফেভারিট ১০টি পিংক লিপস্টিক নিয়ে। এগুলোর টেক...

…