হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

সাজগোজ উপ সম্পাদক · Nov 09, 2013 · 1 min read

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

হার্ট বা হ্নদপিন্ড আমাদের শরীরের অন্যতম একটি প্রধান অঙ্গ। আজকে আমি এই অঙ্গটির একটি অসুখ নিয়ে আলোচনা করব। তা হলো হার্ট এ্যাটাক।

প্রথমেই আমাদের জানতে হবে হার্ট এ্যাটাক কী ?

হার্ট কে যেসব আর্টারী বা ধমনী রক্ত সরবরাহ করে, সেসব ধমনীতে কোন কারণে ব্লকেজ বা প্রতিবন্ধকতা তৈরি হলে, হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। একে

হার্ট এ্যাটাক বলে।

উপসর্গ কী ?

টিভি সিনেমা দেখে আমাদের অনেকের একটা ভুল ধারনা আছে, তা হলো হার্ট এ্যাটাক মানেই বুকের বাম পাশে হঠাত্‍ করে অনেক ব্যথা হওয়া। যদিও বুকে ব্যথা

হার্ট এ্যাটাকের অন্যতম প্রধান উপসর্গ, তারপরেও গবেষণায় দেখা গিয়েছে এক তৃতীয়াংশ বা ৩০% মানুষের হার্ট এ্যাটাকের সময় বুকে কোন ব্যথা হয়না বিশেষ

করে মহিলা ,বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের। মানুষ থেকে মানুষ উপসর্গ গুলোর মাঝে পার্থক্য দেখা যায়। যদি আপনার ইতঃপূর্বে একবার হার্ট এ্যাটাক হয়ে থাকে তাহলে পরের বার একই উপসর্গ নাও হতে পারে। তারপরও সাধারণ কিছু উপসর্গ বা লক্ষণ নীচে দেয়া হলোঃ

০১. বুকে ব্যথাঃ

সাধারণত বুকের মাঝখানে শুরু হয় ব্যথা। বাম পাশেও ব্যথা হতে পারে। হঠাত্‍ করে অথবা ধীরে ধীরে শুরু হয় ব্যাথাটা। মনে হয় ব্যথাটা বুকে চাপ দিয়ে হচ্ছে বা চিপে ধরা ব্যথা বা বুক জ্বালাপোড়া অথবা ভারী ভারী লাগা। ব্যথাটা ক্রমশ শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, যেমন - দুই হাতে , গলায় ,ঘাড়ে ,পিঠে , চোয়ালে ও পাকস্থলির উপরের অংশে এবং ব্যথাটা বেশ অনেক সময় ধরে থাকে। শুয়ে থাকলেও এই ব্যথা কমেনা।

০২. দুশ্চিন্তা গ্রস্থ লাগে এবং মনে হয় মারা যাচ্ছি।

০৩.দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়।

০৪. বমি বমি ভাব ও বমি হওয়া।

০৫.অজ্ঞান হয়ে যাওয়া।

এছাড়াও মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, অতিরিক্ত ঘামা , শরীর ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

উপরের লক্ষণ গুলো দেখা দিলে সাথে সাথে নিকটস্থ হাসপালাতে বা চিকিত্‍সা কেন্দ্রে যান। অবহেলা করবেন না। একটু অবহেলার কারণে আপনার মূল্যবান

জীবনটা মৃত্যুর মুখে যেতে পারে।

হার্ট এ্যাটাকের কারণ কী ?

০১. ধুমপান করাঃ

যারা দিনে ২০ অথবা এর বেশি সিগারেট খায় তাদের হার্ট এ্যাটাক হবার সম্ভাবনা ৬০-৯০% বেশি থাকে। যারা দিনে ১টা সিগারেট খায় তাদের হার্ট এ্যাটাক হওয়ার সম্ভাবনা ৩০% বেশি থাকে অধূমপায়ী একজন মানুষের চেয়ে।

০২.অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে। এতে রক্তের কোলেস্টেরল বাড়বে। হার্ট এ্যাটাকের সম্ভাবনা বাড়ে।

০৩.উচ্চ রক্তচাপ।

০৪.ডায়াবেটিস থাকলে হার্ট এ্যাটাক হবার সম্ভাবনা অনেক থাকে।

০৫. অতিরিক্ত ওজন বেড়ে গেলে।

০৬.শারীরিক কাজ কম করলে।

০৭. অতিরিক্ত মদ্যপান করলে।

০৮. মেয়েদের চেয়ে ছেলেদের ২ থেকে ৩ গুণ বেশি হয়। বয়স্কদের বেশি হয়ে থাকে।

০৯. পরিবারে বাবা, মা, ভাই, বোন কারো হার্ট এ্যাটাকের ইতিহাস থাকলে , তার হার্ট এ্যাটাক হবার সম্ভাবনা ২ গুণ বেশি থাকে।

হার্ট এ্যাটাক প্রতিরোধের উপায়ঃ

যেকোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা উত্তম।

০১.প্রচুর শারীরিক পরিশ্রম করুন। অতন্ত সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করুন। হাঁটুন।

০২. ওজন নিয়ন্ত্রণে রাখুন।

০৩. স্বাস্থ্যকর খাবার খান। চর্বি জাতীয় খাবার যত পারেন কম খাবেন। প্রচুর শাক সবজি , রঙ্গিন ফলমূল খান। অয়েলি মাছ, অলিভ অয়েল ও সূর্যমুখী তেল স্বাস্থের জন্য খুবই ভালো।

০৪.রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন ।

০৫.রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন ।

০৬.পাতে অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ খাওয়া বাদ দিতে হবে ।

হার্টের যত্ন নিন। ভালো থাকুন।

লিখেছেনঃ মৌসুমী

ছবিঃ হেলথকেয়ার.ডায়ালরিকোয়েস্ট.কম

সম্পর্কিত লেখা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

হার্ট এ্যাটাক
সুস্থতা

হার্ট এ্যাটাক

বিগত বছরগুলোর তুলনায় আজকাল হার্ট এ্যাটাকের সংখ্যা বেড়ে গিয়েছে আশঙ্কাজনক ভাবে। সময় মত রোগ নির্ণয় না হলে এ রোগে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বহুগুন। হার্ট এ্যা...

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন
সুস্থতা

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

হৃদরোগ এই মুহুর্তে সারা পৃথিবীব্যাপী একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে। ৩০ বছরের পর থেকেই সাধারণত হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকেই ধারণা করে থাক...

আরও পড়ুন

হার্ট অ্যাটাক এর ৬টি লক্ষণ বুঝে নিন ১ মাস আগেই
সুস্থতা

হার্ট অ্যাটাক এর ৬টি লক্ষণ বুঝে নিন ১ মাস আগেই

এক গবেষণায় দেখা গিয়েছে আমেরিকায় মৃত্যুহার বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হৃদরোগ বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। আমাদের দেশেও এই হার বৃদ্ধি পাচ্ছে। মূলত দ...

পেপার হার্ট ট্রি
ক্র্যাফট

পেপার হার্ট ট্রি

আজ শেখাব কাগজের হার্ট ফ্লাওয়ার তৈরি করা। একাধিক হার্ট ফ্লাওয়ার তৈরি করে শুকনো গাছের ডালে ঝুলিয়ে বাড়ির সৌর্ন্দয বাড়িয়ে দিতে পারেন বহুগুণ। উপকরণঃ...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ির ইতিবৃত্ত
মা ও শিশু

জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ির ইতিবৃত্ত

সেক্সুয়ালি একটিভ মহিলাদের জন্যে আজকের এই লেখাটি। খুব দুঃখের বিষয় হলেও সত্যি যে, অধিকাংশ মহিলারাই এর খুঁটিনাটি জানেন না। অনেকের অনুরোধ ছিল যেন এ সম্প...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

…