হার্ট অ্যাটাক এর ৬টি লক্ষণ বুঝে নিন ১ মাস আগেই

সারাহ · Sep 28, 2015 · 1 min read

হার্ট অ্যাটাক এর ৬টি লক্ষণ বুঝে নিন ১ মাস আগেই

এক গবেষণায় দেখা গিয়েছে আমেরিকায় মৃত্যুহার বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হৃদরোগ বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। আমাদের দেশেও এই হার বৃদ্ধি পাচ্ছে। মূলত দৈনন্দিন জীবনযাত্রায় মানসিক চাপ বৃদ্ধি পাওয়া এবং অধিক মাত্রায় অস্বাস্থ্যকর খাবার (junk-food) গ্রহণ হার্ট অ্যাটাক এর প্রধান কারণ।

[picture]

 

জীবনযাত্রার মান স্বাস্থ্যসম্মত করার মাধ্যমে এর প্রতিকার করা অনেকাংশে সম্ভব। তাছাড়া কিছু লক্ষণ আছে যা দেখে ধারণা করা সম্ভব এক মাসের মধ্যে হার্ট-অ্যাটাক হতে পারে, এই সব লক্ষণগুলোকে অবশ্যই সতর্কতার লাল চিহ্নিত তালিকায় দিতে হবে।

হার্ট অ্যাটাক এর ৬টি লক্ষণ

১. অধিকমাত্রায় অবসাদ

   

যখন হৃৎপিণ্ডের ধমনীগুলো সরু হয়ে যায় তখন হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে অনেক কম রক্ত পায়, তাই একে স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি কাজ করতে হয়। আর এই কারণে শরীর অত্যাধিক ক্লান্ত হয়ে পরে।

২. শ্বাসপ্রশ্বাসে বাঁধা

 

যখন হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় কম রক্ত পায় তখন ফুসফুসও পরিমিত অক্সিজেন পায় না। এই দুই তন্ত্র একে অন্যের উপর ওতপ্রত ভাবে জড়িত। একে ছাড়া অন্যটি একেবাড়েই কাজ করতে পারে না। তাই শ্বাসপ্রশ্বাসে প্রচন্ড রকম বাঁধার সৃষ্টি হয়, এটি হার্ট অ্যাটাক হবার নিকটতম লক্ষন হতে পারে তাই অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

৩. দুর্বলতা

যখন শরীর হঠাৎ করে অত্যাধিক দুর্বল হয়ে পড়ে, তখন এটার কারণ ধমনী অধিক মাত্রায় সরু হয়ে যাওয়ায় রক্ত-সঞ্চালন ঠিকমত হচ্ছে না। তাই  মাংসপেশীতে রক্ত সরবরাহ ব্যাহত হচ্ছে। হঠাৎ হওয়া এমন দুর্বলতাকে কখনই তুচ্ছজ্ঞান করা যাবে না, এমতাবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

৪. মাথা ঘোরানো ও শরীর ঠান্ডা হয়ে যাওয়া

 

রক্ত-সঞ্চালন কমে গেলে মাথার স্নায়ুকেন্দ্রেও এর প্রবাহ ব্যহত হয়। মাথা আমাদের পুরো শরীরের নিয়ন্ত্রক তাই এটা খুবই মারাত্মক; এর ফলে মাথা ঘোরায় এবং শরীর ঠান্ডা হয়ে যায়। এটি কখনই অবহেলা করা ঠিক নয়।

৫. বুকে ব্যথা অথবা চাপ অনুভূত হওয়া

অন্যান্য উপসর্গের সাথে যদি বুকে কোন প্রকার অস্বস্তিদায়ক চাপ অথবা ব্যথা অনুভূত হয় এবং যদি এটা কম পরিমাণেও হয় তাতেও এটি সমস্যার কারণ হতে পারে। এই চাপ হার্ট অ্যাটাক হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রমান্বয়ে বাড়তে পারে।

৬. সর্দি উপসর্গ

 

ঠান্ডা-সর্দি অথবা ভাইরাস জনিত ফ্লু হতে পারে হার্ট অ্যাটাক সমস্যার পূর্ব লক্ষণ, বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে হৃদক্রিয়ায় সমস্যা জনিত রোগীরা এতে আক্রান্ত হবার কিছুদিন আগে ঠান্ডা-সর্দিতে আক্রান্ত হয়েছে।

হার্ট অ্যাটাক এর লক্ষনসমূহ থাকলে কী করতে হবে

যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ হয়ে থাকেন উপরোক্ত লক্ষণ সমূহের ভুক্তভোগী, তাহলে আর দেরি না করে অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। হার্ট অ্যাটাক অথবা হৃদক্রিয়া বন্ধ হওয়া প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পূর্ব লক্ষণসমূহ পর্যবেক্ষণের পর ডাক্তারের পরামর্শমত চলা। আর সতর্ক হবার সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। যেই সব কারণ এত ভয়াভহ পর্যায়ের দিকে নিয়ে যায়, সেইসব কারণ ত্যাগ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তথ্যসূত্রঃ thespiritscience.net

ছবিঃ সংগৃহীত - স্লিমসেলিবৃটি.কম, ইমেজেসবাজার.কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

প্যানিক অ্যাটাক নাকি প্যানিক ডিজঅর্ডার ? কীভাবে বুঝবেন?
স্বাস্থ্য

প্যানিক অ্যাটাক নাকি প্যানিক ডিজঅর্ডার ? কীভাবে বুঝবেন?

আমাদের পৃথিবীতে বিভিন্ন কারণে এখন বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। আবার আমাদের জীবনযাত্রাও এখন এত বেশি গতিশীল যে একের পরে এক ঘটে যাওয়া ঘটনার সাথে নিজেকে ম...

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন
সুস্থতা

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

হার্ট বা হ্নদপিন্ড আমাদের শরীরের অন্যতম একটি প্রধান অঙ্গ। আজকে আমি এই অঙ্গটির একটি অসুখ নিয়ে আলোচনা করব। তা হলো হার্ট এ্যাটাক। প্রথমেই আমাদের জানতে...

আরও পড়ুন

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন
সুস্থতা

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

হৃদরোগ এই মুহুর্তে সারা পৃথিবীব্যাপী একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে। ৩০ বছরের পর থেকেই সাধারণত হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকেই ধারণা করে থাক...

পেপার হার্ট ট্রি
ক্র্যাফট

পেপার হার্ট ট্রি

আজ শেখাব কাগজের হার্ট ফ্লাওয়ার তৈরি করা। একাধিক হার্ট ফ্লাওয়ার তৈরি করে শুকনো গাছের ডালে ঝুলিয়ে বাড়ির সৌর্ন্দয বাড়িয়ে দিতে পারেন বহুগুণ। উপকরণঃ...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?
সুস্থতা

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?

মাইগ্রেনের সমস্যায় আমরা অনেকেই ভুক্তভোগী। মাইগ্রেন পেইন ঠিক কেন হয়, সেটার কারণ স্পষ্ট না এখনও। কিন্তু এর লক্ষণ ও বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেগুলো...

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা
সুস্থতা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা

শরীরের অন্যতম অঙ্গ নাক। নাকের প্রধান কাজ শ্বাস গ্রহণ ও ত্যাগ করা। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে মানেই ব্যক্তি জীবিত আছেন। এই নাক দিয়ে যখন রক্ত পড়ে তখন...

ব্লাড ডোনেশন | কারা রক্তদান করতে পারে এবং এর উপকারিতা জানা আছে কি?
সুস্থতা

ব্লাড ডোনেশন | কারা রক্তদান করতে পারে এবং এর উপকারিতা জানা আছে কি?

কোন মানুষের রক্তের প্রয়োজন হলে তা অন্য কোন মানুষ হতেই সংগ্রহ করতে হয়। কারণ এখন অব্দি চিকিৎসাবিজ্ঞানে রক্তের কোন বিকল্প বা কৃত্তিম রক্ত তৈরি করার পদ্ধত...

…