নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

সাজগোজ উপ সম্পাদক · Mar 24, 2014 · 1 min read

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

এই সময়ে ফ্লোরাল স্যান্ডেলের ট্রেণ্ড বেশ চলছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিশ। ফ্লোরাল স্যান্ডেল খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কিছু স্টেপ অনুসরণ করার মাধ্যমে। নিজের পুরনো একজোড়া স্যান্ডেল দিয়ে বা পছন্দমতো নতুন স্যান্ডেল কিনে একে সাজিয়ে তুলতে পারেন নিজের মনের মত করে। কীভাবে? নিচের স্টেপগুলো অনুসরণ করে বানিয়ে নিন নিজের ফ্লোরাল স্যান্ডেল।

[picture]

যা যা লাগবেঃ

- একজোড়া স্যান্ডেল

- দুই টুকরা মাঝারি সাইজের কাপড়

- সুঁই ও সুতা

- কাঁচি

- গ্লু/ আঠা

C:\Users\Bulbuli\Desktop\DSC_0038.JPG

পদ্ধতিসমুহঃ

- প্রথমেই স্যান্ডেলে লাগানোর জন্য ফুল বানাতে হবে। ফুল বানানোর জন্যে কাপড় গোলাকার করে কাটতে হবে। প্রত্যেক স্যান্ডেলে দুইটি করে ফুল লাগবে। প্রত্যেকটা ফুলের জন্য ৪ টি ২.৫ ইঞ্চি, ৪ টি ২ ইঞ্চি এবং ১ টি ১ ইঞ্চি গোল করে কাপড় কাটতে হবে। কাপড় কাটার পর এবার ফুল বানানোর পালা। ১ ইঞ্চির কাপড়টি ফুলের বেইজ হিসেবে ব্যবহার করা হবে। তাই সেই কাপড়টি ছাড়া বাকি সব গোলাকার কাপড় নিচের ছবির মত করে চার ভাঁজ করুন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0042.JPG

- এবার এটি ধরে দুই সাইড থেকে চাপ দিয়ে কোনের মত করুন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0046.JPG

 

- এবার প্রথমে ২.৫ ইঞ্চি করে কাটা ভাঁজ করা কাপড়টি ১ ইঞ্চি করে কাটা ছোট কাপড়টির উপর নিয়ে ছবির মত করে সুঁই দিয়ে সেলাই করে নিন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0049.JPG

 

- এভাবেই বাকি তিনটি ২.৫ ইঞ্চির কাপড় পাশ দিয়ে সেলাই করে নিন। এটা হচ্ছে ফুলের প্রথম লেয়ার। এবার পরের লেয়ার করতে ২ ইঞ্চির যে গোল করে কাটা চারটি কাপড় রয়েছে সেগুলো ব্যবহার করা হবে। ঠিক একই পদ্ধতিতে ২ ইঞ্চির গোলাকার কাপড়গুলো প্রথম লেয়ারের উপর দিয়ে এমনভাবে সেলাই করে দিন যাতে ফুলটা দেখতে ভরাট লাগে। এভাবে আরও তিনটি ফুল বানিয়ে নিন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0052.JPG

- এবার স্যান্ডেলটি নিয়ে এর ফিতার উপর দিয়ে দুটি ফুল নিয়ে পাশাপাশি আঠা দিয়ে ভালো মতো লাগিয়ে নিন।C:\Users\Bulbuli\Desktop\DSC_0001.JPG

 

- যেহেতু আঠা ভালো মতো লাগতে কিছু সময় লাগতে পারে তাই সুবিধার জন্য আঠা লাগানোর পর ফুলের উপর ক্লিপ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0002.JPG

- ফুলগুলো স্যান্ডেলের সাথে ভালো মতো লেগে গেলে ক্লিপ খুলে নিন। বানানো হয়ে গেল স্টাইলিশ ফ্লোরাল স্যান্ডেল। তাহলে আর দেরি কেন? আজই বসে যান আপনার নিজের স্যান্ডেলটা মনের মত করে সাজিয়ে নিতে।

C:\Users\Bulbuli\Desktop\DSC_0016.JPG

লিখেছেনঃ নাহার

ছবিঃ পলকাডটসআরলাভ.ব্লগস্পট.কম

Comments (3)

  • Sadia

    May 11, 2026

    How beautyful ! ! !

  • shejoty.

    May 11, 2026

    owwwww nice,

  • samira

    May 11, 2026

    Sooo beautyful

সম্পর্কিত লেখা

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

আরও পড়ুন

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

…