বর্ষায় ত্বকের যত্নে করণীয়

sub-editor · Jul 31, 2017 · 1 min read

বর্ষায় ত্বকের যত্নে করণীয়

বর্ষায় টিপ টিপ বৃষ্টি আমাদের মনে অনেক স্বস্তি নিয়ে আসে। গ্রীষ্মের কাঠফাটা রোদের পরে বৃষ্টি অনেক আরামের ও আনন্দের । কিন্তু এই সময়ে অনেক রকম রোগ ব্যাধিও দেখা যায় । যেমন- এই সময়ে ইমুনিটি লেভেলটা কমে যায়, ফলে হজমে অসুবিধা দেখা দেয়, ডায়রিয়া, টাইফয়েড। এর ফলাফলটা এসে পরে আমাদের ত্বকে । ত্বক শুষ্ক ও নিস্প্রাণ হয়ে পড়ে । এছাড়াও আদ্র আবহাওয়ায় ত্বকে নানা ধরনের ফুস্কুরি, একজিমাও হতে পারে। এই সময়টায় যদি খাবার-দাবারে একটু সচেতন হয়ে চলা যায়, শরীরের পাশাপাশি ত্বকও ভালো রাখা যায় । তাহলে চলুন আজকে বর্ষায় ত্বকের যত্নে কী কী করণীয় জেনে নিই ঝটপট ।

প্রতিটা ঋতুই আমাদের জন্য কিছু ভালো নিয়ে আসে, গ্রীষ্মের দাবদাহের পরে এই বর্ষা আসলে আমাদের জন্য আশীর্বাদ । শুধু দরকার একটু যত্ন ব্যস তাহলে এই বর্ষায় আপনিও থাকবেন প্রকৃতির মতো একদম সতেজ ।

শুষ্ক ত্বকের যত্নে

- আসলে ত্বক শুষ্ক হওয়ার প্রধান কারণ ত্বকে যে পরিমাণ ভিটামিন ও পানি দরকার তা না পেলে, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে উঠে ।  প্রচুর পানি পান করতে হবে । বর্ষাকালে পানির তৃষ্ণা তুলনামুলক কম থাকে কিন্তু এই সময়েও অনেক পানি পান করতে হবে । এতে শরীরের খারাপ টক্সিন বের হয়ে শরীরকে সতেজ হতে সাহায্য করবে ।

- অনেকে মনে করে থাকেন যে এই সময়  তেমন ধুলো-বালি থাকে না, তাই ত্বক পরিস্কারের জন্য ক্লিঞ্জার নিয়মিত ব্যবহার না করলেও হবে । খুবই ভুল ধারণা ।  বর্ষায় ত্বকের ইনফেকশন ও ব্রণ থেকে বাঁচতে নিয়মিত ক্লিঞ্জার ব্যবহার করতে হবে ।

- ত্বক পরিস্কারের পরে টোনার লাগাতে হবে, তবে অ্যালকোহল ফ্রী।

- শুষ্ক ত্বককে সবসময় ময়েশ্চারাইজ করে রাখতে হবে । ওয়াটার বেইজেড ক্রিম ব্যবহার করতে হবে।

- গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ ব্যবহার করলেও অনেক ভালো ফল পাওয়া যাবে।

[picture]

অয়েলি ত্বকের যত্নে

অয়েলি ত্বক যাদের তাদের এই সময়ে একটু সমস্যা কম থাকে ।  তারপরও কিছু যত্ন নিলে আরও ফ্রেশ লাগে । সব ধরণের ত্বকের যত্নেই প্রচুর পানি পান করাটা খুবই প্রয়োজন । তাই পানি পান করতে হবে দিনে ৮-১০ গ্লাস ।

- দিনে ২-৩ বার মুখ পানি দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে অতিরিক্ত তেল না জমে ।

- অয়েলি ত্বকের জন্য নিয়মিত এ সময়ে ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করতে হবে । এতে ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ময়লা জমতে পারবে না । ঘরোয়া স্ক্রাব ব্যাবহার করলে ভালো ।

- এই সময়ে ঠাণ্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করলে, তৈলাক্ত ভাবটা কম বোঝা যায় ।

মিশ্র ত্বকের যত্নে

- মিশ্র ত্বক মূলত শুষ্ক ও তৈলাক্ত ত্বক এই দুইয়ে কম্বিনেশনে হয়, তাই একটু বাড়তি যত্ন প্রয়োজন । ডেইলি ৩/৪ বার পানি দিয়ে মুখ ধুতে হবে, ১/২ বার হালকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফেসওয়াস ইউজ করতে হবে ।

- মুখ মোছার সময় পাতলা কাপড় দিয়ে হালকা চেপে মুছতে হবে, এতে ত্বক নরম থাকবে ।

- ত্বককে ময়েশ্চারাইজ করতে হবে ।

- সপ্তাহে ২ বার ঘরোয়া স্ক্রাব ব্যবহার করতে হবে ।

- আবারও একই কথা, প্রচুর পানি পান করতে হবে।

সামান্য কিছু পরিচর্যায় আপনার ত্বক হয়ে উঠুক বর্ষায় প্রকৃতির মতোই সতেজ ও লাবণ্যময়ী। ভালো থাকুন, সবসময়!!!

ছবি - ফটোলিয়া ডট কম লিখেছেন - ফাতেমা সিকদার ​

সম্পর্কিত লেখা

বিউটি টিপস

বর্ষায় সৌন্দর্যচর্চা | রোদ-বৃষ্টিতে সুন্দর থাকুন ১৫টি ঘরোয়া টিপস মেনে

এই রোদ উঠছেতো আবার বৃষ্টি পড়ছে। এ রকম আবহাওয়ার মধ্যেই সারা দিন ছোটাছুটি করতে হয়। ফলে ত্বক অনেকাংশেই নাজুক হয়ে পড়ে, নির্জীব দেখায়। বাড়িতে ও বাইর...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

এর আগে আমি তৈলাক্ত ও সেনসেটিভ ত্বক নিয়ে পোস্ট দিয়েছিলাম। আজকে দেব শুষ্ক ত্বক নিয়ে। গরম কালে যদিও শুষ্ক ত্বকের অধিকারীদের কষ্ট কম তারপরেও তারা অনেক...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

আরও পড়ুন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

বিউটি টিপস

বর্ষায় যত্নআত্তি | ৭টি উপায়ে জীবন হবে ঝামেলাহীন

ভীষণ গরমের পরে বর্ষাকাল নিয়ে আসে স্বস্তি। কিন্তু বৃষ্টি হোক বা না হোক বর্ষাকাল হলো এমন একটা সময় যে সময়ে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক রকমের স...

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?
ত্বকের যত্ন

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?

'ত্বকের ধরন বোঝার উপায় কি?' এ প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি। সাধারণত ৪ ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার...

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী
ত্বক

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী

সবাই হয়ত লক্ষ্য করেছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে এসেছে। রাত বাড়ার সাথে সাথে ঠাণ্ডা ঠাণ্ডা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে। শীতকালে আম...

…