পাস্তা উইথ হোয়াইট সস

sub-editor · Oct 19, 2016 · 1 min read

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে নিজেই তৈরি করে খেতে পারেন রেস্টুরেন্ট স্বাদের পাস্তা উইথ হোয়াইট সস।

উপকরণ

  • প্যানে পাস্তা ২ কাপ ( আমি যে লম্বাটে পাস্তা ব্যাবহার করেছি, এটাকে পেনে পাস্তা বলে । এটা না থাকলে অন্য পাস্তা ও নিতে পারেন )
  • হাড় ছাড়া মুরগীর মাংস ছোট আর পাতলা করে কেটে নেয়া আধা কাপ ( না দিলেও কোন সমস্যা নাই )
  • মাশরুম কেটে নেয়া আধা কাপ
  • বেবি কর্ণ আধা কাপ
  • তরল দুধ ২ কাপ
  • ময়দা দেড় টেবিল চামচ
  • রসুন মিহি কুঁচি ১ চা চামচ
  • কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • জায়ফল গুঁড়া সামান্য
  • লবন স্বাদমতো
  • বাটার বা মাখন ২ টেবিল চামচ
  • অলিভ ওয়েল ২ টেবিল চামচ
  • চীজ পরিমান মত ( পারমিজান চীজ হলে বেশি ভালো )
[picture]

প্রণালী

( ১ ) প্রথমে একটি পাত্রে ফুটন্ত পানিতে সামান্য লবন দিয়ে পাস্তা সিদ্ধ করুন, খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ হয়ে ভেঙ্গে না যায়। সিদ্ধ হলে পানি ঝরিয়ে রেখে দিন।

( ২ ) এবার একটি পাত্রে মাখন গরম করে রসুন কুঁচি দিয়ে একটু ভেজে নিন, বাদামি করে ফেলবেন না। রসুন কুঁচি ভাজা হলে এতে ময়দা দিয়ে ভাজতে হবে। ভাজা হলে দুধ দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন।

( ৩ ) কালো গোলমরিচ গুঁড়া , জায়ফল গুঁড়া আর লবন দিয়ে নাড়তে থাকুন , বেশি ঘন করবেন না। ঘন হয়ে পাতলা সসের মত হলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল হোয়াইট সস।

( ৪ ) তারপর মাংসের টুকরোগুলো একটি বাটিতে নিয়ে তার সাথে সামান্য পরিমানে আদা বাটা, গোলমরিচ গুঁড়া, সয়া সস ও লবন মাখিয়ে রেখে দিন। এরপর একটি পাত্রে অলিভ অয়েল গরম করে মাশরুম দিয়ে একটু ভেজে তারপর মাংসের টুকরোগুলো দিয়ে ভেজে নিয়ে এর সাথে আধা কাপ দুধ ও বেবি কর্ণ দিয়ে রান্না করুন ।

( ৫ ) মাংস সিদ্ধ হলে চুলা একেবারে কমিয়ে দিন। এবার এর সাথে পাস্তা এবং হোয়াইট সস দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। পাস্তার সাথে সবকিছু ভালোভাবে মাখানো হলে চুলা বন্ধ করে দিন।

পরিবেশন

গরম পাস্তার উপরে চীজ ঝুরি করে ছিটিয়ে দিন আর গরম গরম পরিবেশন করুন। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে।

ছবি - হ্যাপিমানিসেভার ডট কম

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

আরও পড়ুন

ভেজিটেবল পাস্তা
চা – নাস্তা

ভেজিটেবল পাস্তা

বিকেলটা হলেই ক্ষুধাটা একটু চাড়া দিয়ে ওঠে। এই সময়টাতে তৈরি করে ফেলতে পারেন মজাদার ভেজিটেবল পাস্তা। দেখে নিন এটি তৈরি সহজ একটি রেসিপি। উপকরণ...

কোল্ড পাস্তা সালাদ
১ ঘণ্টার রান্না

কোল্ড পাস্তা সালাদ

এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে কোল্ড পাস্তা সালাদ বিকেলের নাস্তা হিসেবে কিন্তু মন্দ হয় না। এই সহজ রেসিপিটি বানাতে তেমন কিছুই লাগে না, উপকরণগুলো টুকরা...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার
একনে-প্রন

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার

সুপ্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে রান্নায় একটি অতি জরুরী সুগন্ধী মসলাহিসেবে জায়ফলের (Nutmeg) ব্যবহার হয়ে আসছে। রান্নায় ব্যাবহারের পাশাপাশি আমাদের মা–...

…