কোল্ড পাস্তা সালাদ

sub-editor · Sep 15, 2018 · 1 min read

কোল্ড পাস্তা সালাদ

এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে কোল্ড পাস্তা সালাদ বিকেলের নাস্তা হিসেবে কিন্তু মন্দ হয় না। এই সহজ রেসিপিটি বানাতে তেমন কিছুই লাগে না, উপকরণগুলো টুকরা করা থাকলে আর পাস্তা আগে থেকে সিদ্ধ করে কয়েক মিনিটে এই সহজ সালাদ রেডি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ১ ঘন্টায় এই সহজ সালাদটি তৈরি করবেন।

কোল্ড পাস্তা সালাদ

উপকরণ

  • ছোট শেইপের পাস্তা সিদ্ধ - ২ কাপ
  • মেয়নিজ - ৪ টেবিল চামচ
  • টমেটো কেচাপ - ৫ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া করা - ১ চা চামচ
  • শসা কিউব করে টুকরা - হাফ কাপ
  • গাজর ছোট কিউব - ১/৪ কাপ
  • চেরি টমেটো ছোট করে কাটা - অল্প পরিমাণ
  • ক্যাপসিকাম ছোট কিউব - হাফ কাপ
  • লেবুর রস - ২ টেবিল চামচ
  • লবণ- স্বাদমত
  • ধনেপাতা- অল্প পরিবেশন এর জন্য
  • মুরগির মাংস কিংবা সিদ্ধ চিংড়ি (ইচ্ছা, না দিয়েও করা যাবে)

প্রণালী

১.  প্রথমে সালাদ কেটে আলাদা বাটিতে রাখুন।

২. অন্য একটা বাটিতে মেয়নেজ, টমেটো কেচাপ, গোলমরিচ, লেবুর রস, লবণ স্বাদমত দিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন, দেখবেন সসটা গোলাপি রঙ হয়ে যাচ্ছে। একটু চেখে দেখতে পারেন টেস্ট ঠিক আছে কিনা (যেটা আমি সব সময়েই করি), তাহলে আপনি বুঝবেন সস কিংবা মেয়নেজ আরও এড করার প্রয়োজন আছে কি না!

৩. সস পারফেক্ট মনে হলে একটা বাটিতে কেটে রাখা সালাদ, সিদ্ধ পাস্তা এবং শিদ্ধ করা মুরগির মাংস কিংবা সিদ্ধ চিংড়ি মিশিয়ে নিন। এটা এখন ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা।

ব্যস! হয়ে গেল বিকেলের নাস্তা হিসেবে  সুস্বাদু সালাদ রেডি!

 

রেসিপি - রোম্যান্টিক কিচেন স্টোরি

ছবি - সংগৃহীত: পিনটারেস্ট.কম

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

আরও পড়ুন

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

বোম্বে মিক্স সালাদ
চা – নাস্তা

বোম্বে মিক্স সালাদ

একই রকমের বোরিং সালাদ খেতে কি আর ভালো লাগে? সালাদ তৈরিতেও আনতে পারেন ভিন্নতা। আজকে আমরা আপনাদের দেখাবো ভিন্ন ধরনের এক ইন্ডিয়ান সালাদ তৈরির রেসিপি। মজা...

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ
ভিডিও

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ

সালাদ তো আমরা সবসময়ই খাই। আজকে চলুন একটি অন্য রকম সালাদের রেসিপি দেখে নেই। নুডলস উইথ চিকেন ছোলা সালাদ, এই মজার সালাদটি ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে আমাদে...

ভেজিটেবল পাস্তা
চা – নাস্তা

ভেজিটেবল পাস্তা

বিকেলটা হলেই ক্ষুধাটা একটু চাড়া দিয়ে ওঠে। এই সময়টাতে তৈরি করে ফেলতে পারেন মজাদার ভেজিটেবল পাস্তা। দেখে নিন এটি তৈরি সহজ একটি রেসিপি। উপকরণ...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

…