ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার

sub-editor · Dec 16, 2015 · 1 min read

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার

সুপ্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে রান্নায় একটি অতি জরুরী সুগন্ধী মসলাহিসেবে জায়ফলের (Nutmeg) ব্যবহার হয়ে আসছে। রান্নায় ব্যাবহারের পাশাপাশি আমাদের মা–দাদীমায়েরা তাদের ত্বকের যত্নেও এই বিশেষ মসলার ব্যবহার করে এসেছেন। কারণ এতে রয়েছে বিশেষধরণের anti-oxidantএবং anti-bacterialসমৃদ্ধ  হিলিং প্রপার্টি যা কিনা ব্রণ হবার জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ব্রণ থেকে সৃষ্ট ক্ষত সারানোর জন্য বিশেষ উপযোগী। আজকাল বাজারে বা সুপার শপগুলোতে জায়ফল গুঁড়া সব সময় পাওয়া যায়।চলুন এবারে জেনে নিই, এই জাদুকরী জায়ফল এর ১০টি ব্যবহার এর কৌশল যা কিনা আপনার ত্বককে ব্রণ থেকে মুক্ত করে আরও আকর্ষণীয় করে তুলবে।

[picture]

১। তৈলাক্ত ত্বকে একটি ভয়াবহ সমস্যা হল ব্রণ। এই ব্রণ সারাতে জায়ফল গুঁড়া করে এর সাথে মধু মিশিয়ে ৩০ মিনিট মুখে মেখে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২। যাদের শুস্ক ত্বক তবুও রয়েছে ছোট ছোট জেদি পিম্পল, সেগুলো সারাতে জায়ফল গুঁড়ো করে এর সাথে জাফরান এবং দুধ মিশিয়ে প্যাক বানিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন দেখবেন পিম্পল সেরে যাবে।

৩। ঘরোয়া উপাদান দিয়ে ফেইস স্ক্রাব বানানোর জন্য জায়ফল গুঁড়ার সাথে কফি ও অলিভ অয়েল মিশিয়ে ব্যাবহার করুন। এটি ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী স্ক্রাব।

৪। Cystic acne সারানোর জন্য জায়ফল গুঁড়ার সাথে দারুচিনি গুঁড়া এবং টক দই মিশিয়ে মুখে মাখুন দেখবেন ২-৩ দিনের মধ্যে রেজাল্ট পাওয়া শুরু করবেন। তবে তার আগে পরীক্ষা করে নিবেন যেন আপনার ত্বকে দারুচিনি গুঁড়া সহ্য হয়। যদি ত্বকে লাগানোর পর জ্বালা পোড়া শুরু হয় তবে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এবং পরবর্তীতে এটি বাদ দিতে হবে।

৫। ব্রণ এর ক্ষত সারানোর জন্য জায়ফল এর গুঁড়ার সাথে হলুদ গুঁড়া এবং ডাবের পানি মিশিয়ে ব্যাব্যহার করুন।

৬। ত্বক এর অতিরিক্ত তৈলাক্তভাব দূর করার জন্য জায়ফল গুঁড়ার সাথে বেকিং সোডা এবং পানি মিশিয়ে প্যাক বানিয়ে ব্যাবহার করুন।

৭। ত্বককে টানটান রাখতে রেগুলার কফি গুঁড়া এবং জায়ফল গুঁড়ার সাথে পানি মিশিয়ে প্যাক বানিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৮। মুলতানী মাটির সাথে জায়ফল গুঁড়া এবং শঙ্খ গুঁড়া মিশিয়ে ব্রণ এর জন্য ফেইস প্যাক বানিয়ে সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এটি ত্বকের ফ্রেশনেস বাড়াবে।

৯। ব্রণ ঠেকাতে আরেকটি জাদুকরী উপায় হল, জায়ফল এর সাথে লেবুর রস এবং মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। কারণ যে কোন হিলিং মেথড এর জন্য রাত সবথেকে ভালো সময়।

১০। লবঙ্গ তেল এর সাথে জায়ফল গুঁড়া মিশিয়ে ব্রণ এর উপর ১৫ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণ এর ফোলা ভাব কমবে। লালচে ভাব দূর হবে এবং আকারে ছোট হয়ে আসবে।

আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং ব্রণ মুক্ত জীবন-যাপন করতে সাহায্য করবে।

লিখেছেন – ফারহানা শারমিন তৃষা

ছবি - ইমুজের.কম

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা
একনে-প্রন

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা

ব্রণ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। কারো কারো অনেক বেশি ব্রণ হয় আবার কারো বছরে একটা দুটো। কপালে, থুঁতনিতে, নাকে কিংবা গালে সব স্থানের পিম্পলই আপনার শ...

আরও পড়ুন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন
একনে-প্রন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন

তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের একটি খুব সাধারণ সমস্যা হল ব্রণ। কেউ কেউ এই ব্রণ সমস্যা থাকার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকে। অনেক কারণেই ব্রণ সমস...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক
সম্পাদকের পছন্দ

একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক

একনে বা ব্রণ আমাদের অতিপরিচিত একটি সমস্যার নাম। ব্রণের সাথে পরিচিতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কমবেশী আমরা সকলেই একনে প্রন স্কিনের সমস্যার মুখো...

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি
একনে-প্রন

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি

ব্রণ /পিম্পল/ একনে যেন এক দুঃস্বপ্নের নাম। অনেক সময় হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার গ্রহণ আর ঘুম কম হ...

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!
একনে-প্রন

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!

ব্রণ একটি দুঃস্বপ্নের মতো! আর যেকোনো মেয়েই , শুধু মেয়ে কেন, সৌন্দর্য্য সচেতন যেকোন মানুষ সে নারী কিবা পুরুষ যেই হন না কেন ব্রণ থেকে সব সময় দূরে থাকে...

…