দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি
sub-editor · May 28, 2016 · 1 min read

আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম-বাংলার খুব সাধারণ অথচ দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি । কার কার পছন্দ? গরম গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। চলুন শিখে নিই, শৈল মাছের পাতুরির পুরো প্রণালী।
শৈল মাছের পাতুরি রান্নার উপকরণ
- শৈল মাছ- ছোট ছোট টুকরা করা
- পেঁয়াজ বাটা- ১ চা চামচ
- রসুন বাটা- ১/২ চা চামচ
- সাদা সর্ষে বাটা- ১ টেবিল চামচ
- কাচা মরিচ বাটা- ১ চা চামচ
- আস্ত কাঁচামরিচ- ৫/৬টি
- হলুদ গুড়া- ১/২ চা চামচ
- লবণ- স্বাদমতো
- সরিষার তেল- ৩ টেবিল চামচ
শৈল মাছের পাতুরি রান্নার প্রণালী
১) মাছের সঙ্গে সব মশলা মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।
২) মাখানো মাছ কলাপাতায় সুতো দিয়ে বেধে একটি গরম পানে হালকা তেল দিয়ে পাতার ২পাস ভালোভাবে পুড়ে গেলে নামিয়ে নিয়ে হবে।
৩) ব্যস, ঝটপট হয়ে গেল শৈল মাছের পাতুরি। এবার গরম গরম পরিবেশন করুন ।
ছবি ও রেসিপি - রান্না কথন








