ইলিশ মাছের পাতুরি

sub-editor · Aug 27, 2018 · 1 min read

ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছ রান্না, ভাঁজা সবইতো খেলাম। আজকে দেখি কিভাবে ভাপে কলা পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে হয়।

উপকরণ

  • ইলিশ- ৪ পিস
  • লবণ- স্বাদমতো
  • চিনি- ১ চা চামচ
  • হলুদ- ১ চা চামচ
  • নারকেল কুঁচি- ১/২ কাপ
  • কাঁচা মরিচ- ৮ পিস
  • টকদই- ৫০ গ্রাম
  • খাঁটি সরিষার তেল- ১/২ কাপ
  • গোটা সরিষা- ১/২ কাপ

প্রণালী

১. গোটা সরিষা গ্রাইন্ডিং মেশিনে নিয়ে নিন। সাথে কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিন। যত মিহি হবে তত ভাল। এবার এতে হলুদ, লবণ, চিনি ও নারকেল কুঁচি দিয়ে দিন। আবার গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন।

২. টকদই ও সরিষার তেল দিয়ে দিন। ভালমতো মিক্স করে নিন। এবারে এই মাছের পিস-গুলোর গায়ে সরিষার মিক্সচার ভালো করে লাগিয়ে নিন। উল্টেপাল্টে লাগিয়ে নিন যাতে মিক্সচার খুব ভালমতো মাছের মধ্যে ঢুকতে পারে। ১৫-২০ মিনিট ম্যারিনেট হতে দিন।

৩. কলাপাতা নিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে ভাল করে ধুয়ে নিন। এবারে খুব লো হিটে চুলায় একটি তাওয়া নিয়ে তার উপর পাতাগুলো অল্প গরম করে নিন। এতে করে পাতুরি বানানোর সময় পাতা মোচড়ালে ভাঙবে না।

৪. এবার একটি পাতা নিয়ে তাতে সরিষার মিক্সচার দিন মাঝ বরাবর। তার উপর একটি মাছের টুকরো দিয়ে দিন। আবার সরিষার পেস্ট দিন খুব ঘন করে যাতে পুরো মাছটি ঢেকে যায়। এর উপর দুটি কাঁচা মরিচ মাঝে দিয়ে ফেরে উপরে বসিয়ে দিন।

৫. তারপর পাতাটি মাছের চারপাশ থেকে ভাল করে বক্স আকারে ভাঁজ করে নিন। যাতে পুরো মাছটি ঢেকে যায়। এবার সুতো দিয়ে চারদিক থেকে ভাল করে আটকিয়ে দিন। এভাবে অন্য সব মাছের টুকরো পাতার মধ্যে নিয়ে ভাঁজ করে নিন।

৬. তাওয়ায় অল্প তেল গরম করে নিন। তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিন। এবার দুটো পাতুরি নিয়ে খুব অল্প আঁচে ৫-৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করুন। অন্য পাশ করতে আরও ৫-৬ মিনিট সময় নিন।

৭. দুই পাশ হয়ে গেলে নামিয়ে নিন। এবার সুতা খুলে নিয়ে গরম গরম সাদা ভাতের সাথে মাছের পাতুরি পরিবেশন করুন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

ছবি- জাস্টডায়াল.কম

সম্পর্কিত লেখা

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি
২০ মিনিটের রান্না

দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি

আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম-বাংলার খুব সাধারণ অথচ দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি । কার কার পছন্দ? গরম গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন।...

আরও পড়ুন

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ইলিশ মাছের টিকিয়া কাবাব
চা – নাস্তা

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…