বিকেলের নাশতায় সিঙ্গারা

সাজগোজ উপ সম্পাদক · Apr 08, 2015 · 1 min read

বিকেলের নাশতায় সিঙ্গারা

বাংলাদেশের দোকানের গরম গরম সিঙ্গারা আমি অনেক মিস করি, তাই এবার বৈশাখের জন্য স্পেশাল বিকেলের নাশতায় থাকছে সিঙ্গারা। আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। বন্ধুরা আসলেই গরম ভেজে দিব।

ডো এর জন্য লাগবেঃ

-ময়দা ২ কাপ

-কালজিরা ১/২ চা চামচ

-তেল ২ টেবিল চামচ

-লবণ ১/২ চা চামচ

-বেকিং পাউডার ১ চা চামচ

সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। রুটির ডোর মতো ডো হবে। ১ ঘণ্টা ঢেকে রাখুন।

পুর এর জন্য লাগবেঃ

-আলু ৩-৪ টি

-পাঁচফোড়ন ১/২ চা চামচ

-পেঁয়াজ কুচি ১ কাপ

-কাঁচামরিচ কুচি স্বাদমতো

-কাঁচা বাদাম ২ টেবিল চামচ

-মটর / ছোলা সিদ্ধ ১/২ কাপ

-গরম মশলা ২ চা চামচ

-তেজপাতা ১-২ টি

-তেল ৩ টেবিল চামচ

-লবণ পরিমাণমতো

আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন,বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিন।এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিন। মশলা ভালো করে কষিয়ে নিন। আলু , বাদাম ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। আলু সিদ্ধ হয়ে আসলে মটর দিয়ে দিন। ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিন। ডুবো তেলে ভাজতে হবে। তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন। আঁচ বেশি হলে সিঙ্গারা বেশি বাদামি হয়ে যাবে। তিনটি করে সিঙ্গারা মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। হালকা বাদামি ও মচমচে হলে নামিয়ে নিন। আগে পুর ঠাণ্ডা করে নিয়ে সিঙ্গারার ভাঁজে দিবেন। সস দিয়ে বিকালের নাশতায় চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এবং ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

ঘরেই তৈরি করুন মজার সিঙ্গারা
চা – নাস্তা

ঘরেই তৈরি করুন মজার সিঙ্গারা

সিঙ্গারাপ্রেমীরা প্রস্তুত তো! মজার সিঙ্গারা খেতে আর হোটেলে ঢুঁ মারতে হবে না। খুঁটিনাটি কিছু বিষয় খেয়াল করে সিঙ্গারা বানালে দোকানের চাইতে আপনার বানানো...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি
চা – নাস্তা

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি

বিকালের নাস্তায় চায়ের সাথে আলু পুরি না হলে জমেই না! বাইরের হোটেলের পুরি অস্বাস্থ্যকর তা জেনে তো আর পুরি খাওয়া বন্ধ করা যায় না! ঘরে স্বাস্থ্যকর উপায়ে...

আলু মটর পনির
রেসিপি

আলু মটর পনির

আচ্ছা আপনার কি পনির পছন্দ? আমার তো মনে হয় যে কোন খাবারের স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় পনির। এছাড়া পনিরে অনেক পুষ্টিও রয়েছে। আলু মটর পনির অনেক সুস্বাদু এক...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

…