ঘরেই তৈরি করুন মজার সিঙ্গারা

sub-editor · Oct 26, 2016 · 1 min read

ঘরেই তৈরি করুন মজার সিঙ্গারা

সিঙ্গারাপ্রেমীরা প্রস্তুত তো! মজার সিঙ্গারা খেতে আর হোটেলে ঢুঁ মারতে হবে না।  খুঁটিনাটি কিছু বিষয় খেয়াল করে সিঙ্গারা বানালে দোকানের চাইতে আপনার বানানো সিঙ্গারা অনেক গুণে ভালো হতে বাধ্য। নিজের হাতে খাবার বানান। পরিবারের সবাইকে খাইয়ে আনন্দে থাকুন।

[picture]

উপকরণ

  • ময়দা - ২ কাপ
  • লবন - ১/৪ চা চামচ
  • তেল / ঘি - ৪ চা চামচ
  • কালিজিরা - ১/২ চা চামচ
  • পানি - পরিমান মত

পুরের জন্য -

  • আলু - ৪ টা
  • পেঁয়াজ কুঁচি - ২ চা চামচ
  • জিরা - ১/২ চা চামচ
  • তেল - ২ চা চামচ
  • কাচামরিচ কুচি - ২ চা চামচ
  • রাঁধুনি মাংসের মশলা - ২ চা চামচ
  • বাদাম - ৪ চা চামচ
  • ধনেপাতা কুঁচি - ২ চা চামচ
  • ডাবলি বা মটর সেদ্ধ - ১/২ কাপ
  • লবন - স্বাদ মত
  • ভাজার জন্য তেল - পরিমান মতো
singara Collage

প্রণালী  

- ময়দাতে ঘি / তেল ময়ান দিন। বাকি সব দিয়ে একটা শক্ত ডো বানান।

-পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ১/২ ঘন্টা।

- পুরের জন্য আলু কিউব কাট করে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিন।

- প্যানে তেল গরম করে জিরা / পাঁচফোড়ন দিন।

- পেঁয়াজ কুঁচি ও বাকি মশলা ভুনে আলু সেদ্ধ দিন। মাখা মাখা হলে বাদাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। চাইলে নিজের পছন্দমত সবজি / কলিজা দিয়েও আলুর পুর বানিয়ে নিতে পারেন।

- এবার শক্ত ডোটা আবারো একটু মথে নিন।

- একটু লম্বাটে রুটি বেলে মাঝখান থেকে কেটে নিন।

- ছবিতে দেখানো ভাজ অনুযায়ী আলুর পুর ভরে সিঙ্গারা বানিয়ে নিন।

- ডুবো তেলে অল্প আঁচে সময় নিয়ে ভাজুন।

টিপস  - ডো অবশ্যই বেশ শক্ত হতে হবে এবং খুব পাতলা রুটি বেলা যাবে না। নয়তো সিঙ্গারার শেপ নস্ট হয়ে যাবে। - পুর ঠান্ডা করে নিবেন। - ভাজ দেবার সময় জোড়ার জায়গাগুলোতে পানি লাগিয়ে জোড়া দিবেন নয়তো তেলে ভাজার সময় জোড়া খুলে যাবে। - সিঙ্গারা অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হয়। - আঁচ বেশি দিলে সিঙ্গারার গায়ে ফোস্কা বা ছোট ছোট বাবল দেখা যায়।

ছবি এবং রেসিপি -   খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

বিকেলের নাশতায় সিঙ্গারা
চা – নাস্তা

বিকেলের নাশতায় সিঙ্গারা

বাংলাদেশের দোকানের গরম গরম সিঙ্গারা আমি অনেক মিস করি, তাই এবার বৈশাখের জন্য স্পেশাল বিকেলের নাশতায় থাকছে সিঙ্গারা। আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। বন্...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

আরও পড়ুন

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!
চা – নাস্তা

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!

বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যার সকালটা এক কাপ ধোঁয়া ওঠা গরম চা দিয়ে শুরু হয় না। আর সারাদিন বিভিন্ন বাহানায় চা তো চলেই...

…