সুস্বাদু মেথি আলু

sub-editor · Sep 18, 2017 · 1 min read

সুস্বাদু মেথি আলু

সবজির মধ্যে আলুর কিন্তু তুলনাই হয় না। যেভাবেই এই আলু রান্না করেন না কেন টেস্টি লাগতে বাধ্য। আজকে তেমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার রেসিপিটি হচ্ছে মেথি আলু তৈরির রেসিপি। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করবেন মজাদার মেথি আলু।

মেথি আলু তৈরির পদ্ধতি

উপকরণ

  • আলু সিদ্ধ- কয়েকটা
  • পেঁয়াজ কুঁচি- এক কাপ
  • আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
  • হলুদ, মরিচ, ধনিয়া ও জিরাগুঁড়া মিলে- ২ চা চামচ
  • পাঁচ ফোঁড়ন- ২ চা চামচ
  • আস্ত সরিষা- ১ চা চামচ
  • মেথিগুঁড়া- ১/৩ চা চামচ
  • টমেটো পেস্ট- ১ টেবিল চামচ
  • টক দই- ১ টেবিল চামচ
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী 

(১) আলু সিদ্ধ করে তাতে অল্প হলুদ গুঁড়া মাখিয়ে প্যানে হালকা তেলে একটু লাল করে ভেঁজে নিয়ে বাটিতে উঠিয়ে রাখুন।

(২) এবার এই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলেই আস্ত সরিষা ও পাঁচ ফোড়ন দিন।

(৩) ফুটে উঠার শব্দ হলেই পেঁয়াজ কুঁচি দিয়ে লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে এতে আদা রসুন বাটা ,হলুদ মরিচ, ধনিয়া জিরা গুঁড়া দিন।

(৪) নাড়াচাড়া করে টক দই, টমেটো পেস্ট আর মেথি গুঁড়া দিন। একটু ভুনে নিন ৫ মিনিট এর জন্য।

(৫) এবার ভাঁজা আলু স্বাদমতো লবণ আর অল্প পানি দিয়ে রান্না করুন আরো ১৫ মিনিট। উপরে কাঁচা মরিচ ফালি ছিটিয়ে দিন।

এইতো হয়ে গেল মশালাদার মেথি আলু ভুনা। চাইলে ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে দিতে পারেন।

 

রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিস

ছবি- সংগৃহীত: মানজুলাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

আরও পড়ুন

মেথি ডাল
২০ মিনিটের রান্না

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিক...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

চটপটা আলু চাট ! 
চা – নাস্তা

চটপটা আলু চাট ! 

[topbanner] একঘেয়েমি স্বাদ পাল্টে দিতে তৈরি করতে পারেন চটপটা আলু চাট। চলুন শিখে নিই, আলু তৈরির পুরো প্রণালী। উপকরণ আলু সিদ্ধ করে টুকরা...

…