চুলের যত্নে ঢেঁড়স!

সাজগোজ উপ সম্পাদক · Feb 17, 2015 · 1 min read

চুলের যত্নে ঢেঁড়স!

চুল নিয়ে যারা সমস্যায় আছেন তাদের প্রশ্ন করলে যে অভিযোগ গুলো শুনতে পাওয়া যায় সেগুলো হলো- 'চুলগুলো যেন পাটের আঁশ হয়ে গেছে' 'মাথায় খুশকি, 'চুলের কোনো উজ্জ্বলতা নেই'। চুলের আর কী দোষ? চুল থাকলে এসব সমস্যা হবেই। কিন্তু একটু যত্ন আপনার চুল থাকাটাকে অনেক বেশি আনন্দের করে দিতে পারে। যারা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করতে চান তাদের জন্য ঢেঁড়স হতে পারে উপযুক্ত একটি উপাদান।

[picture]

ঢেঁড়স দিয়ে কীভাবে প্রাকৃতিক কন্ডিশনার বানাবেন সেটা দেখার আগে দেখে নিন এতে আপনার চুলের কী কী উপকার হবে।

* ঢেঁড়সের কন্ডিশনার আপনার মাথার ত্বকের মশ্চেরাইজার হিসেবে কাজ করবে। মাথার ত্বকে খুশকি থাকলে বা চুলকানির সমস্যা থাকলে তা দূর করবে এই কন্ডিশনার।

* চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই নানা ধরনের কসমেটিক ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারের অধিকাংশ প্রডাক্টের প্রতি আস্থা রাখাও মুশকিল এখন। এছাড়া সাইড ইফেক্টের ভয় তো আছেই। ঢেঁড়সের তৈরি কন্ডিশনার আপনার চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে, ঠিক যেমনটি আপনি চান।

* চুলের রেশমি ভাব কে না চান? অনেক যত্ন করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর পরও চুল যদি নেতিয়ে থাকে বা খড়খড়ে হয়ে থাকে তাহলে সেটা খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকেও মুক্তি দেবে ঢেঁড়স!

ঢেঁড়সের কন্ডিশনার তৈরি করা খুবই সহজ। আর ঢেঁড়স এমন একটা সবজি যা হয়তো ফ্রিজে খুঁজলে এখনই আপনি পেয়ে যাবেন। চুল কতটুকু বড় এর উপর নির্ভর করে পরিমাণ মতো ঢেঁড়স নিন। ১৫ থেকে ২০ টা মাঝারি ঢেঁড়সে মাঝারি চুলের কন্ডিশনার হয়ে যাবে।

ঢেঁড়সগুলো মাঝারি করে কেটে নিন। এতে ফুটানো ফিল্টার করা পানি মেশান। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেঁড়সের টুকরো গুলো তুলে ফেলে দিন। মূলত এর রসটাই কন্ডিশনার। ঠাণ্ডা করে এটা মাথায় লাগাতে হবে। চাইলে এতে লেবুর রস বা মধু মিশিয়ে নিতে পারেন। না মেশালেও সমস্যা নেই।

চুলের আগা থেকে মাথা পর্যন্ত লাগাতে হবে কন্ডিশনারটি। লাগানোর সময় সাবধান থাকতে হবে কারণ এটি খুবই পিচ্ছিল। আধা ঘণ্টা পর স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিতে হবে। মাথা ধুয়ে চুল শুকিয়ে নিতে হবে।

ছবি - ইজিট্রলিং ডট কম

লিখেছেন - রওশন আরা মুক্তা

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

মাসালা ঢেঁড়স
২০ মিনিটের রান্না

মাসালা ঢেঁড়স

ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে স...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…