ঘরেই তৈরি করুন নির্ভেজাল ‪‎টমেটো সস‬

sub-editor · Apr 25, 2016 · 1 min read

ঘরেই তৈরি করুন নির্ভেজাল ‪‎টমেটো সস‬

[topbanner]

দোকানে সাজানো থাকে নানান ব্র্যান্ডের টমেটো সস। আকর্ষণীয় বোতলে রাখা এই সসগুলো মানুষ বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছে। নিজে তো বটেই  ছোট শিশুটিকেও খাওয়াচ্ছে এসব সস। কিন্তু কী আছে এসব সসে? বিষাক্ত প্রিজারভেটিভসহ আরো নানান রকমের ক্ষতিকর উপাদান মেশানো থাকে এসব সসে। অনেক সময় টমেটোর সসে টমেটোই থাকে না! এছাড়াও আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহার করা হয় বিষাক্ত কৃত্রিম রং। তাহলে উপায়? উপায় তো একটা আছেই আর তা হল, নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন নির্ভেজাল টমেটোর সস। ভাবছেন অনেক ঝামেলা? খুব সহজেই তৈরী করা যায় টমেটোর সস। জেনে নিন রেসিপিটি।

 ‎উপকরণ

  • টমেটো ১ কেজি
  • আদা বাটা ১/২ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • শুকনো মরিচ ৩-৪ টি (১ কাপ গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন)
  • সিরকা ১/২ কাপ
  • চিনি স্বাদমতো
  • তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ সব ১ টি করে
  • জায়ফল ও জয়ত্রি গুড়ো ১/৪ চা চামচ।

[picture]

‪প্রণালী

গোটা টমেটো ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। টমেটো কেটে চারভাগ করে নিন। একটি পাত্র চুলায় দিয়ে গরম করে টমেটোগুলো দিয়ে দিন। সামান্য লবন ছিটিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে পানি বের হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন। মোটা চালুনি দিয়ে চেলে খোসা ও রস আলাদা করে নিন। এবার আদা, রসুন, সিরকা ও মরিচ একসঙ্গে মিহি করে ব্লেন্ড করুন। এবার ব্লেন্ড টমেটোর সাথে বাকি সব উপকরণ দিয়ে চুলায় জ্বাল দিন। সস ঘন হয়ে গেলে লবন চেখে নামিয়ে ফেলুন।

যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি তাই সবসময় সস ফ্রিজে রাখুন। তাহলে তিন মাসের আগে নষ্ট হবে না।

ছবি - দ্যাকিচেন .কম

রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?
ত্বকের যত্ন

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?

বাংলাদেশে প্রচলিত এই বিপুল জনপ্রিয় সবজি কিন্তু মোটেও বাংলাদেশী নয়। লাল লাল লোভনীয় টমেটোর উৎপত্তি মেক্সিকোতে। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছর...

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক
চুলের যত্ন

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক

টমেটো মূলত শীতকালীন রঙিন সবজি হলেও আমাদের দেশে এখন সারাবছরই টুকটুকে লাল সুন্দর এবং স্বাদে গুণে অতুলনীয় এই সবজিটি পাওয়া যায়। সবজি এবং সালাদ হিসেবে ভিটা...

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?
ত্বকের যত্ন

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?

কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর ত্বক পেতে টমেটোর বিস্তর ব্যবহার নিয়ে। অয়েল শরীরকে ঠিক রাখতে টমেটোর যে কোনও বিকল্প নেই, সে কথা তো...

টমেটোর দোলমা!
১ ঘণ্টার রান্না

টমেটোর দোলমা!

পটল দোলমার কথা তো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা আপনাদের জানাবো ভিন্ন একটি আইটেম টমেটোর দোলমা তৈরির পদ্ধতি সম্পর্কে। খুব সুস্বাদু ও হেলদি এই আইটেমট...

আরও পড়ুন

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

চিকেন ক্যাশনাট সালাদ
চা – নাস্তা

চিকেন ক্যাশনাট সালাদ

বাড়ির সবাই অথবা নিজেরও অনেক সময় সেই শসা, গাজর, টমেটোর সালাদ খেতে খেতে বোরিং লাগতেই পারে। শসা,টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!
রেসিপি

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!

আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? আমাদের অনেকের বাসাতে অনেক সময়ই বাড়তি রুটি ফ্রিজে থেকে যায়, যা দিয়ে পরে আর কিছু বানানো হয় না...

মিক্সড চাওমিন
চা – নাস্তা

মিক্সড চাওমিন

চাইনিজ রেস্টুরেন্ট-গুলোতে গেলে আমরা কমবেশি সবাই চাওমিন খেয়ে থাকি। এটি অনেক ধরনেরই হয়ে থাকে, চিকেন চাওমিন, শ্রিম্প চাওমিন, মিক্সড চাওমিন, ভেজিটেবল চাওম...

…