খিরসা পটল

তাহসিন অর্না · Oct 29, 2019 · 1 min read

খিরসা পটল

পটল খেতে সবাই-ই কম বেশি পছন্দ করি। পটল দিয়ে অনেক ধরনের আইটেমই আমরা রান্না করে থাকি। কিন্তু বেশিরভাগই ঝাল আইটেম। কিন্তু পটল দিয়ে মিষ্টি মজাদার ডেজার্টও তৈরি করা যায়। আজকে আমরা আপনাদের পটল দিয়ে একটি ভিন্ন ধাঁচের ডেজার্ট খিরসা পটল তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করবেন সুস্বাদু এই ডিশটি।

খিরসা পটল তৈরির পদ্ধতি

উপকরণ

  • খোসা ফেলে দেওয়া পটল- ৩০০ গ্রাম
  • দুধ- ৩ লিটার
  • পেস্তা কুঁচি- ২ টেবিল চামচ
  • বাদাম কুঁচি- ২ টেবিল চামচ
  • খাওয়ার সোডা- ২ চিমটি
  • জাফরান- ১/৪ চামচ
  • চিনি- ১.৫ কাপ
  • পানি- ২ কাপ

প্রস্তুত প্রণালী

১) খিরসা তৈরি করতে প্রথমে একটি পাতিলে দুধ নিয়ে অল্প আঁচে ঘন করে জ্বাল দিন। ২) ঘন হয়ে গেলে এতে আধা টেবিল চামচ বাদাম ও পেস্তা মিশিয়ে আঁচ বাড়িয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে হবে এবং শুকিয়ে আঠালো হলে নামিয়ে ঠান্ডা করে নিবো।

৩) এবার গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখতে হবে।

৪) একটি হাঁড়িতে পানি নিয়ে ফুটাতে হবে। পানি ফুটলে এক চিমটি খাবারের সোডা এবং পটল দিয়ে দিন।

৫) ৪-৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ভালো করে পানি ছেঁকে নিতে হবে।

৬) এবার আরেকটি পাত্রে পানি ও চিনি দিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে।

৭) এবার পটলগুলো শিরাতে ছেড়ে দিয়ে ৬-৭ মিনিট অল্প আঁচে ফুটাতে হবে।

৮) সেদ্ধ হলে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে নিবো।

৯) এবার পটলের ভেতরে সমপরিমাণ খিসরা দিয়ে মুখটা হালকা করে চেপে দিন।

১০) এবার সার্ভিং ডিশে পটলগুলো নিয়ে তার উপর গোলাপজলে ভেজানো জাফরান ও বাকি বাদাম পেস্তা ছড়িয়ে দিতে হবে।

এইতো হয়ে গেলো মজাদার খিরসা পটল। মেহমানদারি, যেকোন অনুষ্ঠান অথবা বিকেলের নাস্তায়ও তৈরি করে খেতে পারেন সুস্বাদু এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

ভাপা সর্ষে পটল
২০ মিনিটের রান্না

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চ...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

৩টি সবজির রেসিপি!
রেসিপি

৩টি সবজির রেসিপি!

কাঁকরোলের চপঃ উপকরনঃ মাঝারি আকারের কাঁকরোল ৪ টা, কাঁচা মরিচ ৫ টা, পোস্তদানা বাটা ৪ চা চামচ, লবঙ্গ ৩ টা, হলুদ গুঁড়ো সামান্য পরিমান, তেল পরিমান মত, আত...

আরও পড়ুন

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

রঙ্গিলা পাটিসাপটা
ডেজার্ট

রঙ্গিলা পাটিসাপটা

পিঠার কথা মাথায় আসলেই প্রথমে মনে পরে বাঙ্গালিয়ানা। কারণ বাঙালি মানেই হরেক রকম পিঠা বানানোর সমাহার। ১২ মাসই আমরা পিঠা খেতে পছন্দ করি কিন্তু সবসময় এক রক...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

আচারি সবজি
২০ মিনিটের রান্না

আচারি সবজি

আমাদের দেশে ঘরে ঘরে মায়েদের সাধারণ একটা সমস্যা হলো পরিবারের সদস্যরা তেমন একটা সবজি খেতে পছন্দ করে না। ফলে সবজি খাওয়াতে এক প্রকার হিমশিম খেতে হয় বলতে প...

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

…