৪ টি সহজ ধাপে অনুষ্ঠান আর পার্বণের পরের রূপচর্চা

sub-editor · Jul 07, 2017 · 1 min read

মাত্রই ঈদ শেষ হল। ঈদের পরপর কিন্তু অনেক বিয়েশাদী, ফ্যামিলি গেট টুগেদার, ছোটখাটো দাওয়াত লেগেই থাকে। অনুষ্ঠান আর পার্বণের সময় আমরা অনেকেই বেশ মেকআপ করে থাকি, অনেক রকম হেয়ার স্টাইলিং প্রোডাক্টস ব্যবহার করে থাকি। এবং দেখা যায় কি, ঐ সব প্রোগ্রাম অ্যাটেন্ড করে এসে অনেক সময়ই মেকআপটা সময় মতো রিমুভ করা হয়ে ওঠে না। বা রিমুভ করলেও সময় মতো আফটার কেয়ার-টা করা হয়ে ওঠে না। ফলে স্কিন , চুল  বেশ মলিন আর অনুজ্জ্বল হয়ে পড়ে। পার্লারে গিয়ে স্কিন আর হেয়ার কেয়ার সার্ভিস নিয়ে আসা যায়। কিন্তু পার্লারে যাবার মতো সেই সময় বা সামর্থ্য অনেকেরই থাকে না। তাহলে কী করবো? এখানে কথা হচ্ছে আমাদের অনেকেরই এ ধারণা আছে যে, এক্সপেনসিভ প্রোডাক্ট মাত্রই বেস্ট অপশন। কিন্তু হাতের কাছে থাকা বাজেট ফ্রেন্ডলি উপাদানগুলো দিয়েই কিন্তু আপনি খুব সহজেই অল্প সময়ে আর স্বল্প খরচে ঘরে বসেই ত্বক আর চুলের যত্ন নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ঘরে বসে কীভাবে ৪টি সহজ ধাপে অনুষ্ঠান আর পার্বণের দিনগুলোর পরে ত্বক আর চুলের যত্ন নেয়া যেতে পারে সেটা দেখে নিই।

স্টেপ ১ : ক্লিঞ্জিং

এ ধাপে সবার আগে একটা বাটিতে ২ টেবিল চামচ  নারকেল তেল (এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল) ঢেলে নিন। এবার তাতে একটা একটা করে তুলোর বল ডুবিয়ে পুরো মুখ , ঘাড় এবং গলা ভালো করে মুছে নিন। এবার ঐ একই বাটিতে ২ চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর ১ চা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে স্কাল্প এবং চুলে ভালো করে তেল লাগিয়ে নিন এবং ভালোভাবে তেলটা স্কাল্পে ম্যাসাজ করে নিন।

স্টেপ ২  :  মাস্ক অ্যাপ্লায়িং

এবার চট করে রান্নাঘর থেকে একটু বেসন আর টক দই নিয়ে আসুন। সমপরিমাণে মিক্স করে ঘন পেস্ট আকারে বানিয়ে এই প্যাকটা পুরো মুখে, গলায় আর ঘাড়ে লাগিয়ে নিন। আর অল্প আরেকটু টক দই এর সাথে একটা ডিম ফেটিয়ে ভালোভাবে মিক্স করে সেটা পুরো মাথার স্ক্যাল্প আর চুলে লাগিয়ে নিয়ে শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা অপেক্ষা করুন। আর যদি সম্ভব হয় তাহলে হাতে আর পায়ে একটু পুরু করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন।

Resveralife-Types-of-Facial-Masks-Clay-Mask

 স্টেপ ৩ : স্টিমিং অ্যান্ড এক্সফোলিয়েটিং

এবার পালা স্টিম নেয়ার। একটা বড় হাড়িতে পানি গরম করে তাতে একটা তোয়ালে ভিজিয়ে নিঙরে সেই তোয়ালেটা মাথায় পেঁচিয়ে ফেলুন। এতে করে মাথায় দেয়া তেল এবং হেয়ার প্যাকটা স্কাল্পে ভালোভাবে অ্যাবজর্ব হবে। তারপর হাতে সামান্য পানি নিয়ে মুখে লাগানো প্যাকটা আস্তে আস্তে সার্কুলার মোশনে ম্যাসাজ করে এক্সফোলিয়েট করে নিন , স্কিনের ডেডসেলসগুলো দূর হবে। তারপর মুখ ধুয়ে হালকা করে মুছে নিয়ে কমপক্ষে ১০-১২ ইঞ্চি দূর থেকে হাড়ির দিকে ঝুঁকে মুখ আর গলায় স্টিম নিন। এতে করে রোমকূপগুলো খুলে যাবে। মিনিট দশেক স্টিম নেয়ার পর ব্ল্যাকহেডস রিমুভার স্টিক দিয়ে ব্ল্যাকহেডসগুলো পরিষ্কার করে নিন। এই টুল্টি বাসায় না থাকলেও অসুবিধে নেই, চুলে লাগানোর চিকন কালো ক্লিপের উল্টো পাশ দিয়ে চেপে চেপে ও একই কাজ করা যায়। মাথার তোয়ালে খুলে ফেলুন। অল্প একটু চিনি নিয়ে এসে অ্যালোভেরা জেল লাগানো হাত-পাগুলোও ভালোভাবে স্ক্রাব করে নিন। হাত-পায়ের ডেড স্কিনসেল-গুলো ও দূর হবে।krem-ot-pryshchej-49

স্টেপ ৪ : শাওয়ার অ্যান্ড ময়েশ্চারাইজিং

এবার সোজা চলে যান গোসলে। আপনার রেগুলার সাবান/শাওয়ার জেল আর শ্যাম্পু-কন্ডিশনার দিয়ে গোসল করে এসে আপনার প্রিয় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন।

AAEAAQAAAAAAAAgrAAAAJDBkYjgyMzdmLTZlZTItNDliNy04YWU0LWFlYjI2NWJmMjVjNQ

কি, ফ্রেশ লাগছে না? নিজেকে কিন্তু প্যাম্পার করা দরকার। নিজের জন্য এই সময়টুকু বের করে নিন। স্কিন আর হেয়ার কেয়ার তো হবেই, সেই সাথে আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখবেন মনটাও বেশ ভালো লাগছে। নিজেকে ভালোবাসুন. And Stay Beautiful, Stay Gorgeous.

ছবি - পিন্টারেস্ট ডট কম , স্টাইলক্রেজ ডট কম, ফ্যাশননিউজএরা ডট কম

লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল
ত্বকের যত্ন

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল আপনার ত্বককে সজীব রাখে। বিভিন্ন ধরনের ফেসিয়াল হয়, ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

আরও পড়ুন

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?
চুল

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?

২০০৭ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে, নিউইয়র্ক আর আশেপাশের এলাকার কিছু অংশে অভিযান চালিয়ে আমেরিকার পুলিশ প্রচুর পরিমাণে ভেজাল এবং নকল খাদ্যদ্রব্য উদ্ধার করে...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

প্রাইভেট পার্টে রেজর ব্যবহারের সময় এ বিষয়গুলো খেয়াল রাখছেন তো ?
ত্বকের যত্ন

প্রাইভেট পার্টে রেজর ব্যবহারের সময় এ বিষয়গুলো খেয়াল রাখছেন তো ?

আন্ডারআর্মস এবং বিকিনি লাইন মেয়েদের শরীরের অন্যান্য প্রতিটি অংশের মতই একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে শরীরের অন্যান্য জায়গা থেকে এই অংশগুলো অনেক বেশি স্পর্...

ডেড স্কিন সেল রিমুভাল | কেন এবং কিভাবে ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

ডেড স্কিন সেল রিমুভাল | কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

চটকদার রঙ ফরসাকারী ক্রিম বা ফেইস ওয়াশ-এর বিজ্ঞাপনে ডেড স্কিন সেল রিমুভাল কথাটি প্রায়শই শুনে থাকবেন। এমনকি আমরা ডারমাটোলজিস্ট-রাও কিন্তু এই ডেড স্কিন স...

…