শিম ভর্তা

তানিজা ইসলাম · Jan 01, 2020 · 1 min read

শিম ভর্তা

বাঙ্গালীর পাতে ভর্তার কদর কখনোই কমবে না। গরম গরম ভাতের সাথে ভর্তা, এটা যেন অমৃত। শীতের নানা রকম সবজি দিয়ে বিভিন্ন ভর্তার আইটেম করা হয়। শিম দিয়ে ভাজি বা ঝোল তো খেয়েই থাকেন। কিন্তু শিম দিয়ে তৈরি ভর্তাও কিন্তু দারুণ মুখরোচক। চলুন, আজ আমরা শিম ভর্তা বানানোর রেসিপিটি জেনে নেই!

শিম ভর্তা তৈরির পদ্ধতি 

উপকরণ

  • শিম- ৮-১০টি
  • রসুন- ৩-৪ কোঁয়া
  • কাঁচামরিচ- ৪-৫টি
  • সরিষার তেল- পরিমাণমতো
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কালোজিরা- সামান্য
  • পেঁয়াজ কুঁচি- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে অল্প পানি দিয়ে শিম সেদ্ধ করে নিন। চেষ্টা করবেন পানি টানিয়ে নিতে, এতে শিমের পুষ্টিগুণ পানির সাথে বেরিয়ে যেতে পারবে না। ২) অন্যদিকে শুকনো প্যানে রসুন ও কাঁচামরিচ টেলে নিন। এগুলো দিয়ে সেদ্ধ করা শিমগুলো মিক্সি অথবা শিলপাটায় বেটে নিন। ৩) তারপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে সামান্য কালোজিরা ফোঁড়ন এবং পেঁয়াজ দিন। ৪) এবার হালকা ভেজে নিয়ে বেটে রাখা শিম দিয়ে দিন। ৫) পরিমাণমতো লবণ দিয়ে হালকা তাপে নাড়তে থাকুন। পানি পুরোপুরি শুঁকিয়ে গেলে চুলা বন্ধ করুন।

ব্যস, শিম ভর্তা রেডি। দেখলেন তো, খুব সহজেই ও অল্প উপকরণে এটা বানিয়ে নিতে পারেন! শিম ও শিমের বিচি প্রোটিন, ফাইবার, জিঙ্ক, ভিটামিনস ও নানা রকম খনিজ উপাদানে সমৃদ্ধ। তাই এটা একই সাথে সুস্বাদু ও স্বাস্থ্যকর।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; রেসিপিবিডি.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

আরও পড়ুন

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

…