ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!

sub-editor · May 25, 2016 · 1 min read

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!

[topbanner]

খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে? এদিকে বাসায় ডাল কিংবা পোলাওর চাল নেই। কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল দিয়ে এবং কোন রকম ডাল ছাড়াই। যদিও ভুনা খিচুড়ি রচাইতে স্বাদে কোন অংশে কম হবে না! অনেকেরই ডালে অ্যাসিডিটি হয়, বিশেষ করে মুগের ডালে। তারা ডাল ছাড়াই শতভাগ স্বাদ নিতে পারবেন খিচুড়ির আর এটা রান্না করতে সময়ও লাগে খুব কম।রেসিপি দেখেই জিবে জল আসছে না? চলুন, জেনে নিই রেসিপিটি।

‎উপকরণ

  • চিকেন ১ টি
  • ভাতের চাল ৪ কাপ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • পিঁয়াজ বাটা ১/২ কাপ
  • সবুজ এলাচ ৭/৮ টি
  • দারুচিনি ২/৩ টি
  • গোলমরিচ ৫/৬ টি
  • লং ৪/৫ টি
  • পাঁচ ফোঁড়ন ১/৪ চা চামচ
  • তেজপাতা ২/৩ টি
  • সরিষার তেল ১/২ কাপ বা পরিমাণমত
  • লবণ স্বাদমত
  • মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো দেড় চা চামচ
  • ধনেগুঁড়া ১ চা চামচ
  • আস্ত জিরা ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ ফালি ৭/৮ টি
  • আস্ত শুকনা মরিচ ৪/৫ টি ( ইচ্ছা )
  • পিয়াজ বেরেস্তা ১ টি
[picture]

‎প্রণালী

-প্রেসার কুকারে তেল গরম করে জিরা,গরম মসলা ফোঁড়ন দিয়ে আদা, রসুন, পিয়াজ বাটা দিয়ে কষিয়ে চিকেন দিয়ে দিন। - একে একে সব গুঁড়ো মসলা,লবণ,শুকনা মরিচ,পাঁচফোড়ন দিয়ে ভাল করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা আটকে দিন। প্রেসারে রান্না করে নিতে হবে মুরগিটা। - এবার ঢাকনা খুলে চাল আর কাঁচা মরিচ দিয়ে ৫/৬ কাপ পানি দিয়ে লবণটা চেখে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রাখুন। - ৫/৬ টি সিটি হলে চুলা বন্ধ করে দিতে হবে। - ১৫/২০ মি পর ঢাকনা খুলে পিয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন। -পানির পরিমাণটা এক এক চালে এক এক রকম লাগতে পারে। -প্রেসার কুকারের টাইমটাও এক এক কুকারে এক এক রকম হতে পারে।

ছবি ও রেসিপি - ফারহিন রহমান

সম্পর্কিত লেখা

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আ...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

আরও পড়ুন

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

সবজির ভুনা খিচুড়ি
মেহমানদারী

সবজির ভুনা খিচুড়ি

এ শীতের সময় বেশ ভালোলাগবে খেতে। অনেকেই বেশ মজা করে রান্না করতে পারলেও অনেকেই আছেন যারা রান্না করতে গেলেই কিছু না কিছু বেশি কম হয়ে যায় তাদের জন্যই আজকে...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

…