সবজির ভুনা খিচুড়ি

sub-editor · Jan 24, 2017 · 1 min read

সবজির ভুনা খিচুড়ি

এ শীতের সময় বেশ ভালোলাগবে খেতে। অনেকেই বেশ মজা করে রান্না করতে পারলেও অনেকেই আছেন যারা রান্না করতে গেলেই কিছু না কিছু বেশি কম হয়ে যায় তাদের জন্যই আজকের রেসিপি।

[picture]

উপকরণ

  • বাসমতি/কালিজিরা চাল - ২০০ গ্রাম
  • ভাজা মুগের ডাল - ২৫০ গ্রাম
  • টমেটো কুচি - ১/২ কাপ
  • আদাবাটা -  ২ টেবিলচামচ
  • ঘি - ৫০ গ্রাম
  • সাদা তেল - ৬ টেবিলচামচ
  • কাঁচা মরিচ ফালি - ৬/৭টি
  • সাদা জিরা -  ১ চা-চামচ
  • তেজপাতা - ২টি
  • শুকনো মরিচ - ২টি
  • হলুদ গুঁড়ো - ১ চা-চামচ
  • মরিচ গুঁড়ো - ১/২ চা-চামচ
  • পানি - ৭০০ মিলিলিটার
  • বড় টুকরো করা আলু - ৪টি
  • ফুলকপি বড় করে কাটা - ৮ টুকরো
  • গাজর - ২ টা
  • শালগম - ১ টা
  • মটরশুটি - ১ কাপ
  • লবন - স্বাদমতো
  • চিনি - ৩ চা চামচ

প্রণালী

সবজিগুলো লবন মাখিয়ে সোনালি করে ভেজে তুলুন। একটা কড়াইতে তেল ও ঘি মিশিয়ে গরম করুন। চাল ও ভাজা মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এইবার তেল গরম হলে তাতে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিন। ফোড়ন হলে তাতে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভাল করে ভাজুন। চাল-ডাল ভাজতে ভাজতেই তার সাথে মেশাতে থাকুন আদাবাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও টমেটো কুচি। লবন ও চিনিও দিয়ে দিন। চাল-ডাল-মশলা যখন বেশ কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি ফুটে উঠলে তাতে সবজি ও কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দেবেন যেন তলায় না লেগে যায়। পানি শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন ও কড়াইতে ঢাকনা দিয়ে এর উপরে একটা ভারি কিছু চাপা দিয়ে ২০ মিনিট ভাপে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সবজি ভুনা খিচুড়ি।

ছবি  - ইটরিডঅ্যান্ডকুক ডট ব্লগস্পট ডট কম

রেসিপি - রাঁধুনির রান্না

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

শিশুর প্রথম শক্ত খাবার | ৬ মাস বয়সের পরে বাচ্চাকে কি খাওয়াবেন?
মা ও শিশু

শিশুর প্রথম শক্ত খাবার | ৬ মাস বয়সের পরে বাচ্চাকে কি খাওয়াবেন?

ছোট্ট শিশু। তাকে ঘিরে আমাদের কত ভালো লাগা, কত প্রত্যাশা, কত দুশ্চিন্তা! শিশুর ছয় মাস বয়স পর্যন্ত তার জন্য মায়ের দুধই যথেষ্ট, বাড়তি এক ফোঁটা পানির ও প্...

মাটন বিরিয়ানি
মেহমানদারী

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে । উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতী...

আরও পড়ুন

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!
মেহমানদারী

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!

[topbanner] খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে? এদিকে বাসায় ডাল কিংবা পোলাওর চাল নেই। কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

প্রন বিরিয়ানি 
মেহমানদারী

প্রন বিরিয়ানি 

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরি...

মেথি ডাল
২০ মিনিটের রান্না

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিক...

…