চিকেন দম বিরিয়ানি

sub-editor · Nov 09, 2017 · 1 min read

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না করবেন।

[picture]

 

চিকেন দম বিরিয়ানি রান্নার উপকরণ

  • চিকেন- ১টা
  • বাসমতি চাল- ৪ কাপ (ভাল করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপর ছেঁকে নিতে হবে)
  • আলু ছোট- ৬/৭ টা ২ ভাগ করে নেয়া (একটু লবণ দিয়ে তেলে লাল করে ভেঁজে নেয়া)
  • চিকেন স্টক বা পানি প্রয়োজনমতো
  • আদা-রসুন বাটা ১ টে.চা.
  • পেঁয়াজ বাটা- ১/২ কাপ
  • লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
  • আলুবোখারা- ৮টা
  • দই- ১/৩ কাপ
  • গরুর দুধ- ১/৩ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ৪টা
  • তেল প্রয়োজনমতো
  • লবণ পরিমাণমতো
  • লবঙ্গ- ৫টা
  • আস্ত গোলমরিচ - ৫টা
  • এলাচ- ৩ টা
  • দারচিনি ও তেজপাতা প্রয়োজনমতো
  • ঘি, কেওড়া জল, কাঁচামরিচ ও বেরেস্তা প্রয়োজনমতো
  • ভাঁজা জিরা- ১/৪ চা চামচ
  • ভাঁজা ধনিয়া- ১/৪ চা চামচ
  • জয়ফল ও জয়ত্রী- ১/৪ চা চামচ
  • কিসমিস- ২ টেবিল চামচ

চিকেন দম বিরিয়ানি রান্নার প্রণালী

১. মুরগির টুকরা করে ধুয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, জয়ফল, জয়ত্রী লবণ, টকদই দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রাখুন এরপর পাতিলে তেল গরম দিন গরম হলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভাঁজুন। অর্ধেক ভাঁজা পেঁয়াজ তুলে রাখুন এবার গোটা গরম মসলা দিয়ে মেরিনেট করা চিকেন দিয়ে দিন নেড়েচেড়ে কষিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে অল্প পানি দেয়া যায়। মুরগী রান্না হয়ে গেলে মাখা মাখা ঝোল থাকবে।

২. চাল সিদ্ধ করতে হবে এর জন্য পাতিলে পানি দিয়ে এতে গোটা জিরা, লবঙ্গ, এলাচ, লবণ আর তেল দিয়ে পানি ফুটতে দিতে হবে পানি ফুটে উঠলে চাল দিয়ে দিন ৭০% সিদ্ধ হবে চাল এরপর পানি ছেঁকে নিন।

৩. এবার একটা হাড়িতে প্রথমে কিছুটা পোলাও ছড়িয়ে দিয়ে উপরে কিছু মাংস ছড়িয়ে দিয়ে অল্প ঘি, কেওড়া, বেরেস্তা, কাঁচামরিচ, আলুবোখারা, ভাঁজা আলু এবং লেবুর রস ছড়িয়ে দিন। আবার কিছু পোলাও, মাংস, ঘি, কেওড়া, বেরেস্তা, কাঁচামরিচ, ছড়িয়ে দিতে হবে। এইভাবে দুই স্তরে লেয়ার করতে হবে।

৪. লেয়ার হয়ে গেলে উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে উপরে ঢাকনি দিয়ে হাই হিট-এ ৫ মিনিট তারপর অল্প তাপে ১৫ -২০ মিনিট দমে দিতে হবে। খুব লো তাপে চুলায় দমে রাখতে হবে। হাড়ির নিচে একটা তাওয়া দিলে ভাল হয়। আর ওভেন থাকলে ৩০০ ডিগ্রীতে দম দিতে হবে।

 

ছবি ও রেসিপি – সামিয়া’জ হোম কিচেন

সম্পর্কিত লেখা

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

ভেজিটেবল দম বিরিয়ানি
মেহমানদারী

ভেজিটেবল দম বিরিয়ানি

ক্যান্ডেল লাইট ডিনারে রাখতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি! খেতে হালকা,স্বাদেও দারুণ। সাথে রাখতে পারেন একটি ডিম সিদ্ধ, রাইতা কিংবা শসা-টমেটো -পেয়াজ এর সাল...

প্রন বিরিয়ানি 
মেহমানদারী

প্রন বিরিয়ানি 

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরি...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি
বেকিং

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সবার ই খুব প্রিয় খাবার। আর রান্নার প্রণালি জানা থাকলে বানানোটাও খুব সহজ । চলুন জেনে নেয়া যাক ওভেনে কিভাবে বানানো যাই...

…