ডিম বিরিয়ানি

সাজগোজ উপ সম্পাদক · Mar 11, 2015 · 1 min read

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে খেতে পারবেন আবার এই দিয়ে চটপট এগ বিরিয়ানি করে ফেলতে পারেন । যেটাই করেন উইনার আপনি !!!!

ডিম বিরিয়ানিঃ
-ডিম ৬ টা (সেদ্ধ করে অল্প লাল মরিচ গুঁড়া মাখিয়ে অল্প তেলে লাল করে ভেজে নেয়া )
-পেঁয়াজ কুচি ১ কাপ
-পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
-আদা বাটা ১ টেবিল চামচ
-রসুন বাটা ১ টেবিল চামচ
-হলুদ গুঁড়া হাফ চা চামচ
-জিরাবাটা ১চা চামচ
-দারুচিনি ২ টি
-এলাচ ৪ টি
-তেজপাতা ২ টি
-গরম মশলা পাউডার ১/২ চা চামচ
-টক দই ১/২ কাপ
-কাঁচা মরিচ বাটা ২ চা চামচ
-পোস্ত দানা, কিসমিস ৭/৮ টি
-জয়েত্রি ,জায়ফল বাটা মিলে ২ চা চামচ ( মিহি করে বেটে নিতে হবে )
-লেবুর রস ১ টেবিল চামচ
-তেল হাফ কাপ
-ঘি ১ টেবিল চামচ
-লবণ স্বাদমতো
-পেঁয়াজ বেরেস্তা অল্প

হাড়িতে তেল দিন। সাথে দারুচিনি এলাচ তেজপাতা  দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লাল করে ভাজা হলে এতে হলুদ গুঁড়া , পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা জিরা বাটা, টক দই, লবণ, পোস্ত দানা, কিসমিস, জয়েত্রি, জায়ফল বাটা, গরম মশলা পাউডার , লেবুর রস ১ টেবিল চামচ দিয়ে মশলা খুব ভালো ভাবে কষিয়ে নিন। এখন ভেজে রাখা ডিম এই মশলার সাথে মিশিয়ে নিন, সাথে হাফ কাপ গরম পানি দিয়ে দিন। নাড়াচাড়া করে রান্না করুন । উপরে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ( না দিলেও হবে ) ছিটিয়ে নিন।

অন্য একটা পাত্রে চাল গুলোকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সেদ্ধ করবেন না। বেশি সেদ্ধ হলে বিরিয়ানি ঝর ঝরে হবে না। একটা ওভেন প্রুফ বাটিতে প্রথমে কিছু ভাত  ঢালুন। এর পর লেবুর পিস ছড়িয়ে দিন। এর উপর রান্না করা ডিম এর কোরমা আর ঝোল ছড়িয়ে দিন। ঝোলটার সাথে বেরেস্তা ছিটিয়ে দিন। আবার রান্না করা ভাত দিয়ে তার উপর অল্প করে রং ছিটিয়ে দিন। কাঁচা মরিচ আর বেরেস্তা ছিটিয়ে দিন। ফয়েল পেপার দিয়ে ভালো ভাবে মুড়িয়ে নিন যাতে ভাপ না বের হতে পারে। এটা ওভেনে ১৮০ ডিগ্রী তে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন।

আমি এই বিরিয়ানি একটা ওভেন প্রুফ বাটিতে দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো চ্যাপ্টা হাড়িতে রান্না করতে পারেন। একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর বিরিয়ানির হাড়ি দিয়ে রাখলেও হবে। কিন্তু খেয়াল রাখবেন ভাপ যেন কোনো ভাবে বের না হয়. আটার কাই বানিয়ে হাড়ির মুখ বন্ধ করে দিতে পারেন।

রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিজ

ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

মাংস ভুনা রেসিপি!
মেহমানদারী

মাংস ভুনা রেসিপি!

ঝাল ঝাল মাংস ভুনা (গরুর/খাসির) আলু দিয়ে আমাদের বাসার হিট আইটেম। কার কার প্রিয় এভাবে রান্না? এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পা...

ভেজিটেবল দম বিরিয়ানি
মেহমানদারী

ভেজিটেবল দম বিরিয়ানি

ক্যান্ডেল লাইট ডিনারে রাখতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি! খেতে হালকা,স্বাদেও দারুণ। সাথে রাখতে পারেন একটি ডিম সিদ্ধ, রাইতা কিংবা শসা-টমেটো -পেয়াজ এর সাল...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

…