মাংস ভুনা রেসিপি!

সাজগোজ উপ সম্পাদক · Oct 10, 2014 · 1 min read

মাংস ভুনা রেসিপি!

ঝাল ঝাল মাংস ভুনা (গরুর/খাসির) আলু দিয়ে আমাদের বাসার হিট আইটেম। কার কার প্রিয় এভাবে রান্না? এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পারেন। আমি দুই ভাবেই রান্না করি তবে এই রান্নাটা আমি কষিয়ে করেছি। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটির রান্নার পদ্ধতিটি।

ঝাল ঝাল মাংস ভুনা

উপকরণ

  • মাংস (গরুর/খাসির)-  ২কেজি
  • পেঁয়াজ কুচি-  ২ কাপ
  • পেঁয়াজ বাটা-  ২ টেবিল চামচ
  • রসুন বাটা-  ১ টেবিল চামচ
  • আদা বাটা-  ২ টেবিল চামচ
  • কাজু বাদাম, পোস্ত ও জয়ত্রী
  • জায়ফল ও এলাচি বাটা-  ২ চা চামচ
  • টক দই- ২ টেবিল চামচ
  • হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়া-  ২ চা চামচ

প্রণালী

  • প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা লবঙ্গ দারচিনি দিন।
  • এবার পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। তাড়াহুড়া করবেন না। মশলা সময় নিয়ে কষাতে হবে।
  • এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট।
  • এখন একটা বাটিতে টক দই নিয়ে তার সাথে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, কাজু বাদাম পোস্ত জয়ত্রী, জায়ফল, এলাচি মিলে ২ চা চামচ বাটা মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা কষানো মাংসতে দিন।
  • এখন মাংসতে ১ কাপ গরম পানি দিয়ে কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট। ৪০ মিনিট রান্না করার পর মাংসটা নরম হয়ে সুন্দর কষানো হবে।
  • তেল উপরে উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে। পরিবেশনের আগে উপরে বেরেস্তা ছিটিয়ে দিন। আমি এই মাংসতে আলু দিয়েছি। আলুর খোসা ফেলে হালকা হলুদ, লবণ মেখে অল্প তেলে লাল করে ভেজে নিয়ে ঝোলটা দেয়ার সময় ভাজা আলু দিয়েছি।
রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরিস ছবি - সংগৃহীত: বাংলাদেশটুডে.নেট  

সম্পর্কিত লেখা

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

আরও পড়ুন

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

…