তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!

তাহসিন তারান্নুম · Jul 18, 2018 · 1 min read

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!

ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোর মধ্যে তাওয়া পোলাও অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই পোলাও রান্না করা হয় অনেক বড় একটি তাওয়ায় খুবই নিপুণতার সাথে, যার কারণে এটি মূলত তাওয়া পোলাও নামে পরিচিত। আমাদের দেশেও এটি বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট-গুলোতে পাওয়া যায়। কিন্তু ঘরে বসেই যদি বানিয়ে নেয়া যায় এই মজাদার খাবারটি তাহলে খারাপ কি! চলুন দেখে নেই রেসিপিটি।

তাওয়া পোলাও রান্নার উপকরণ

  • বাসমতী চাল- ১ কাপ
  • পেঁয়াজ কুঁচি- বড় ১ টি
  • টমেটো কুঁচি- ২ টি
  • ক্যাপসিকাম কুঁচি- ১ টি
  • সবুজ মটর- ১ কাপ
  • কাঁচামরিচ কুঁচি- ১ টি
  • লবণ- স্বাদমত
  • চিনি- ১/২ চা চামচ
  • মাখন- ৪ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি
  • লাল শুকনো মরিচ- ৪০ টি
  • রসুন- ৫ কোয়া
  • লবণ- ৩ টেবিল চামচ

রান্নার প্রণালী 

চুলোয় ২ কাপ পানি সিদ্ধ করে নিন। একটি বোলে মরিচ নিয়ে তাতে সিদ্ধ পানি দিয়ে রেখে দিন ১০ মিনিটের জন্য। এবার পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মরিচ ও রসুন একসাথে নিয়ে ব্লেন্ড করে নিন। প্রয়োজনমত পানি দিন মিহি পেস্ট তৈরি করার জন্য। হয়ে গেলে একটি বাটিতে নিয়ে তাতে লবণ মিশিয়ে নিন। ফ্রিজে রেখে দিলে এটি অনেকদিন ব্যবহার করতে পারবেন।

এবার আসি তাওয়া পোলাও রান্নায়-

১) বাসমতী চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর চাল রান্না করে নিন। রান্না করার সময় অল্প লবণ দিয়ে নিবেন। খেয়াল রাখবেন যাতে ভাত ঝরঝরে হয়। হয়ে যাওয়ার পর নামিয়ে এক পাশে রেখে ঠাণ্ডা হতে দিন।

২) একটি তাওয়ায় বাটার দিয়ে নিন। চিলি-গারলিক পেস্ট দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। তারপর পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, টমেটো দিয়ে দিন। সব একসাথে মিক্স করে রান্না করতে থাকুন।

৩) লবণ ও চিনি দিয়ে দিন। মটর ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিন।

৪) সব শেষে রান্না করা ভাত দিয়ে দিন। ৫-৮ মিনিট রান্না করুন।

ব্যস! হয়ে গেলো তাওয়া পোলাও। এটি যে কোন কারি দিয়ে বা এমনিতেই খেতে পারবেন।

ছবি- veganmeat.com  

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আখনি পোলাও
মেহমানদারী

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খ...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

ফুলকপি পোলাও
মেহমানদারী

ফুলকপি পোলাও

ফুলকপি এসেছে বাজারে আগেই। বিভিন্নভাবেই ফুলকপি রান্না করে খাওয়া হচ্ছে। আর পোলাও খেতে কার না ভালো লাগে! এই গরমে তাই বানিয়ে ফেলুন মজাদার ফুলকপি পোলাও। উ...

…