ঝামেলাহীন ইজি ওয়ান পট ডিশ!

sub-editor · May 15, 2016 · 1 min read

ঝামেলাহীন ইজি ওয়ান পট ডিশ!

[topbanner]

ঝামেলাহীন ইজি ওয়ান পট ডিশ চিকেন এন্ড ক্যাপসিকাম রাইস! যা বানাতে লাগে মাত্র অল্প কিছু উপকরণ কিন্তু স্বাদে ভীষণ মজাদার। একদমই শুকনা পোলাও যে তা না, শুধুমাত্র ফ্রেশ সালাদ কিংবা সিদ্ধ ডিম দিয়েই পরিবেশন করা যায় এই রাইস।

উপকরণ

  • মুরগির মাংস হাড্ডি ছাড়া কিংবা হাড্ডিসহ ৫০০ গ্রাম
  • পোলাও চাল / বাসমতী চাল ৩ কাপ
  • পেয়াজ মিহি কুচি ১ কাপ
  • ক্যাপসিকাম ( লাল ও সবুজ ) ছোট কিউব দেড় কাপ
  •  মটরশুঁটি ১ কাপ
  •  টমেটো টুকরা ২ কাপ
  •  ভেজিটেবল স্টক কিউব ৫ থেকে ৬ টি ( এতে অনেক বেশি লবণ থাকে ,যখন লবণ দিবেন এক্সট্রা লবণ কিন্তু চেখে দেখবেন)
  •  গোলমরিচ গুড়া ১ চা চামচ
  •  বোম্বাই মরিচ ১ টি বড় টুকরা করা ( বাচ্চাদের টিফিন হলে বাদ দিয়ে করবেন , এটা দিলে খুবি সুন্দর খুশবু হয় , ঝাল পছন্দ না করলে এটা না দিয়েও করা যাবে )
  •  লবণ স্বাদমত
  •  তেল ১/৪ কাপ
[picture] প্রণালী 

প্রথমে হাড়িয়ে তেল দিয়ে তেল গরম হলে পেয়াজ কুচি দিন। পেয়াজ বাদামি করে ভেজে নিন। এখন এতে দিন মুরগির পিসগুলো সাথে দিন টমেটো টুকরা , রান্না করুন ১০ থেকে ১২ মিনিট। এবার এতে ভেজিটেবল স্টক কিউব হাতে ভেঙ্গে গুড়া করে দিয়ে দিন ( এতে অনেক বেশি লবণ থাকে ,যখন লবণ দিবেন এক্সট্রা লবণ কিন্তু চেখে দেখবেন) আর গোলমরিচ গুড়া দিয়ে নাড়াচাড়া করে চাল আর ক্যাপসিকাম ( লাল ও সবুজ ) ছোট কিউব দিয়ে দিন ,ভালোভাবে মিশিয়ে গরম পানি দিন ( আমি ৩ কাপ চাল এ ৫ কাপ পানি দিয়েছি।  মাখা মাখা করে করেছি কিন্তু আপনি যদি একদম ঝরঝরে পোলাও এর মত করে করতে চান তাহলে পানি আরেকটু কম দিলেই হবে ) সাথে দিন মটরশুঁটি আর বোম্বাই মরিচ বড় টুকরা করা ,আর স্বাদমত লবন দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত । নামিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদের সাথে এই ওয়ান পট ডিশ!

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

নাইজেরিয়ান জালফ রাইস
মেহমানদারী

নাইজেরিয়ান জালফ রাইস

নাইজেরিয়ান জালফ রাইস ! যা একটি ওয়ান পট রাইস ডিশ , ওয়েস্ট আফ্রিকান দেশগুলোতে খুবই জনপ্রিয় । গ্রিল চিকেন,বারবিকেউ করা রেড মিট এবং সালাদের সাথে পরিবে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?
সুস্থতা

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?

আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় লবণ একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। এটি দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে, আবার পেশি সংকোচন, দেহের মধ্যস্থিত সোড...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!
মেহমানদারী

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!

ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোর মধ্যে তাওয়া পোলাও অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই পোলাও রান্না করা হয় অনেক বড় একটি তাওয়ায় খুবই নিপুণতার সাথে, যার কারণে এটি ম...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

…