নাইজেরিয়ান জালফ রাইস

sub-editor · Sep 03, 2016 · 1 min read

নাইজেরিয়ান জালফ রাইস

নাইজেরিয়ান জালফ রাইস ! যা একটি ওয়ান পট রাইস ডিশ , ওয়েস্ট আফ্রিকান দেশগুলোতে খুবই জনপ্রিয় । গ্রিল চিকেন,বারবিকেউ করা রেড মিট এবং সালাদের সাথে পরিবেশন করা হয় এই মজার ওয়ান পট জালফ রাইস ! এই ঈদ এ ট্রাই করে দেখতে পারেন এমন ভিন্ন কিছু ! ঈদের সকালে মাংস রান্না হতে হতে চটপট নাস্তায় পরিবেশন করতে পারেন  কাবাব আর ফ্রেশ সালাদের সাথে !

উপকরণ
  • পোলাও চাল / বাসমতী চাল ৩ কাপ
  • পেয়াজ মিহি কুচি ১ কাপ
  • ক্যাপসিকাম ( লাল ) ছোট কিউব দেড় কাপ
  • টমেটো টুকরা ২ কাপ
  • ভেজিটেবল স্টক কিউব ৫ থেকে ৬ টি ( এতে অনেক বেশি লবণ থাকে ,যখন লবণ দিবেন এক্সট্রা লবণ কিন্তু চেখে দেখবেন)
  • বোম্বাই মরিচ ১ টি বড় টুকরা করা ( বাচ্চাদের টিফিন হলে বাদ দিয়ে করবেন , এটা দিলে খুবি সুন্দর খুশবু হয় , ঝাল পছন্দ না করলে এটা না দিয়েও করা যাবে )
  • টমেটো পেস্ট ৪ টেবল চামচ
  • লবন স্বাদমত
  • তেল ১/৪ কাপ
প্রণালী প্রথমে ব্লেন্ডার এ টমেটো পেস্ট , বোম্বাই মরিচ, ক্যাপসিকাম ( লাল ) কিউব অল্প পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন । এখন হাড়িয়ে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ  কুচি দিন , পেঁয়াজ  বাদামি করে ভেজে নিন , সাথে দিন টমেটো টুকরা , রান্না করুন ১০ থেকে ১২ মিনিট।  এবার এতে ভেজিটেবল স্টক কিউব হাতে ভেঙ্গে গুড়া করে দিয়ে দিন ( এতে অনেক বেশি লবন থাকে ,যখন লবন দিবেন এক্সট্রা লবন কিন্তু চেখে দেখবেন) , আগে বানিয়ে রাখা টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে চাল দিয়ে দিন ,ভালোভাবে মিশিয়ে গরম পানি দিন ( আমি ৩ কাপ চালে ৫ কাপ পানি দিয়েছি , মাখা মাখা করে করেছি কিন্তু আপনি যদি একদম ঝরঝরে পোলাও এর মত করে করতে চান তাহলে পানি আরেকটু কম দিলেই হবে ) আর স্বাদমত লবন দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত , নামিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদের সাথে এই অয়ানপট ডিশ ! এই রাইস চাইলে  ২ থেকে ৩ দিনের জন্য রান্না করে ফ্রিজে রেখে  দিতে পারেন , লাঞ্চ বক্স এ পরিমিত পরিমাণ রাইস এর সাথে ফ্রেশ সালাদ কিংবা সিদ্ধ ডিম দিয়ে লাঞ্চ হিসেবে অফিসেও নিয়ে যেতে পারেন ! ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

চুলের যত্ন

চুলের যত্নে ফার্মেন্টেটেড রাইস ওয়াটার ট্রিটমেন্ট!

চুলে জট লেগে থাকা এখন কমবেশি সবারই সমস্যা। ধুলোবালি, কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টস এর ব্যবহার আর অত্যধিক তাপ আমাদের চুলের অবস্থা তো তেজপাতা বানিয়েই...

আরও পড়ুন

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!

সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েশন একটি ইম্পরট্যান্ট স্টেপ। স্কিনের ডেড সেলস ও ইমপিওরিটিস রিমুভ করে ফেইসে হেলদি গ্লো ফিরিয়ে আনে চটজলদি! কিন্তু হ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!
রিভিউ

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!

'স্কিন দিন দিন কেমন যেন ডাল হয়ে যাচ্ছে। ইস! যদি স্কিনটা আরেকটু ব্রাইট হতো! কিন্তু ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করলে কি স্কিন আর হাইড্রেটেড থাকবে?' স্কিন ব...

রাইস পেপার রোল
চা – নাস্তা

রাইস পেপার রোল

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ একটি ডিশ রাইস পেপার রোল। তবে চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় রাইস পেপার রোল। উপকরণ ১০-১২টি বড় চিংড়ি ১...

…