মরিচের আচার

Tahoshin Aorna · Jan 26, 2020 · 1 min read

মরিচের আচার
ঝাল খেতে অনেকেই খুব পছন্দ করেন। প্রতি বেলার খাবারে কাঁচামরিচ না হলেই যেন হয়ই না। এই কাঁচামরিচ দিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন টক ঝাল আচার। এতে খাবারে আসবে ভিন্নতা। তাই ঝাল প্রেমীদের জন্য আমাদের আজকের এই টকঝাল মরিচের আচার রেসিপিটি। চলুন তাহলে জেনে নেই, মরিচের আচার তৈরির পুরো পদ্ধতিটি।

মরিচের আচার তৈরির পদ্ধতি 

 উপকরণ 

  • বড় গোটা কাঁচামরিচ- ১০০ গ্রাম (বেশি শক্ত হলে চলবে না)
  • সরিষার তেল- ১/২ কাপ
  • লেবুর রস- ১/২ কাপ
  • কালোজিরা- ১ চিমটি
  • আমচুর- ১/২ চা চামচ
  • পুর- মেথি, কালোজিরা, মৌরী, সরিষা সমপরিমাণে শুকনো পাটায় বেটে নিতে হবে।
  • রসুন কোয়া- ১০-১২ টি
  • সিরকা- ১/২ কাপ
  • চিনি- ১/২ কাপ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মরিচের বিচি বের করে লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিবো। ২) এবার সব মশলা ভালোভাবে টেলে গুঁড়া করে নিতে হবে। ৩) এবার তেল গরম করে সব মশলা সাথে রসুন ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। ৪) কষানো হলে এতে কাঁচামরিচ, চিনি, আমচুর ও সিরকা দিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে। ৫) সব মশলা ভালোভাবে মিশে গেলে এবং তেল ভেসে উঠলে নামিয়ে নিতে হবে। এবার একটি বোতলে ভরে নিবেন। ৬) বোতলের উপর পর্যন্ত তেল থাকতে হবে, না হয় আচারে ছত্রাক পরতে পারে এবার বেশ কয়েকদিন রোদে শুকাতে হবে। হিং ও ধনিয়া ব্যবহার করতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার মরিচের আচার। খিচুরি, পোলাও কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন টকঝাল এই আচারটি। তো, দেরি না করে আজই তৈরি করুন। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ছবি- সংগৃহীত: সাজগোজ; ইউটিউব লিখেছেন- মৌ দেবনাথ

সম্পর্কিত লেখা

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

আরও পড়ুন

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার
রেসিপি

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

বরইয়ের ঝাল-মিষ্টি আচার
রেসিপি

বরইয়ের ঝাল-মিষ্টি আচার

খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে বরই-এর ঝাল-মিষ্টি আচার না হলে তৃপ্তি আসে না! হাতে সময় এবং উপকরণগুলো কাছাকাছি থাকলে তৈরি করে ফেলতে পারেন মজাদার বরইয়ের ঝা...

কাটা জলপাই আচার
রেসিপি

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিত...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…