কাটা জলপাই আচার

sub-editor · Nov 23, 2016 · 1 min read

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিতে পারবেন। তৈরি করা খুব সহজ।

[picture]

উপকরণ

- জলপাই ২ কেজি - শুকনা মরিচ ৫+ ৫ টি - আস্ত জিরা দেড় চা চামচ - আস্ত ধনিয়া দেড় চা চামচ - আস্ত মৌরি দেড় চা চামচ - আস্ত কালোজিরা ১ চা চামচ - হলুদ গুড়া আধা চা চামচ - পাঁচফোড়ন মসলা ১ চা চামচ - রসুন কুচি ২ টেবিল চামচ - তেজপাতা ২ টি - দারুচিনি ২-৩ টুকরা - ভিনেগার বা সিরকা ২ টেবিল চামচ - সরিষার তেল আধা লিটার - লবন ২ চা চামচ

প্রণালী

( ১ ) প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিস্কার করে আঁটির চারপাশ থেকে ফালি করে কেটে নিতে হবে । এরপর সব আস্ত মসলা আলাদাভাবে অল্প আঁচে তাওয়ায় হালকা টেলে নিতে হবে । একসাথে সব দেয়া যাবে না, এতে কিছু মসলা পুড়ে যেতে পারে । খেয়াল রাখতে হবে যেন মসলাগুলো কিছুতেই বেশি ভাজা না হয় বা পুড়ে না যায় , তাহলে স্বাদ খারাপ হয়ে যাবে । টেলে নেয়া মসলাগুলো গ্রাইন্ডারে বা পাটায় মিহি করে গুড়া করে নিতে হবে ।

( ২ ) এবার একটি প্যানে ১ কাপ তেল গরম করে তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু নেড়ে রসুন কুচি, পাঁচফোড়ন ও আস্ত শুকনা মরিচ ৪-৫ টি দিতে হবে । মিডিয়াম আঁচে রান্না করতে হবে । রসুন কুচি হালকা বাদামি হলে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে ।

( ৩ ) এখন লবন, হলুদ, ভিনেগার, টেলে গুড়া করে রাখা সব মসলা দিয়ে দিতে হবে । এবার বাকী তেল দিয়ে দিতে হবে । তারপর মিডিয়াম আঁচে ৭-৮ মিনিট ভেজে নামিয়ে ফেলতে হবে । নামানোর আগে অবশ্যই লবন টেষ্ট করে লাগলে দিয়ে দিবেন।

পরিবেশন

খিচুড়ি , গরম ভাত বা যেকোন ধরনের খাবারের সাথে পরিবেশন করা যায় দারুন মজার টক-ঝাল এই আচার । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিতে পারবেন । ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে , যেহেতু আমি ভিনেগার দিয়েছি এই আচার পরিস্কার কাঁচের বয়ামে ভরে বাইরে বা নরমেল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষন করতে পারবেন।

ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার
রেসিপি

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

ভীষন মজার জলপাই এর টক-ঝাল- মিষ্টি আচার। আমার মায়ের রেসিপিতে বানানো এত মজার একটা আচার যে এমনি এমনিই খেয়ে শেষ হয়ে যাবে। খিচুরি, গরম ভাত বা যেকোন ধরনের খ...

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

বরইয়ের ঝাল-মিষ্টি আচার
রেসিপি

বরইয়ের ঝাল-মিষ্টি আচার

খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে বরই-এর ঝাল-মিষ্টি আচার না হলে তৃপ্তি আসে না! হাতে সময় এবং উপকরণগুলো কাছাকাছি থাকলে তৈরি করে ফেলতে পারেন মজাদার বরইয়ের ঝা...

আরও পড়ুন

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার
রেসিপি

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

টক-ঝাল-মিস্টি স্বাদে জলপাই আচার!
রেসিপি

টক-ঝাল-মিস্টি স্বাদে জলপাই আচার!

আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। এই মৌসুম জলপাইয়ের আচার তৈরির জন্য একেবারে পারফেক্ট সময়।আজ কোনরকম বাড়তি ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার তৈরির একটি রেসিপ...

…