কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!

ফারহাদ রাকীব · Nov 26, 2014 · 1 min read

কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!

দুধ একটি পুষ্টিকর খাবার। এমনিতে এতে ক্যালসিয়াম-এর অভাব পুরোপুরি পূরণ না হলেও দুধে কিছু পুষ্টি উপাদান আছে যা আপনার শরীরের গঠন এবং শক্তি যোগাতে সাহায্য করবে। তবে নানা কারণেই অনেকে এমনিতে দুধ খেতে চান না। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষের মাঝেই শুধু দুধ পানে অনীহা দেখা যায়। কারো বিস্বাদ লাগে, কেউ গন্ধের জন্য খেতে চান না, কারো বা এমনিতেই খেতে ইচ্ছে করে না। কিন্তু শরীরের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উৎস হিসেবে দুধ তো আপনাকে কম বেশি খেতেই হবে! তাই যদি এমনিতে দুধ খেতে ইচ্ছে না করে, তাহলে সেটাকে অন্য কিছু বানিয়ে খান, দুধের স্বাদ বৃদ্ধি করে নিন। আজকের লেখায় আমরা দুধের স্বাদ বৃদ্ধি করে এটিকে সকলের জন্য সুস্বাদু খাবার আইটেম বানানোর কৌশল শিখে নিবো। আজকে শিখে নিবো কিভাবে তৈরি করবেন কাজুবাদামের মিল্কশেক ২টি পদ্ধতিতে। এতে স্বাদের পাশাপাশি রয়েছে দুধের পুষ্টিগুণও। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার কাজুবাদামের মিল্কশেক ।

কাজুবাদামের মিল্কশেক বানানোর পদ্ধতি

১ম পদ্ধতি

মিল্কশেক - shajgoj.com

উপকরণ-

 প্রস্তুত প্রণালীঃ

(১) প্রথমে কাজুবাদামগুলোকে অন্তত ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে বাদামগুলো নরম হবে। এরপর বাদাম থেকে পানি শুকিয়ে নিন।

(২) বাদাম শুকিয়ে নেয়ার পর ব্লেন্ডারে ৪ কাপ পানি দিন, তারপর বাদামগুলো ঢেলে দিয়ে এর সাথে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করুন।

(৩) তারপর ব্লেন্ডারে  বাদাম, ভ্যানিলা এসেন্স ভালোমত ব্লেন্ড করে নিন। এতে উপাদানগুলো একে অন্যের সাথে ভালো করে মিশে যাবে। যদি স্বাদ বর্ধন করতে চান তবে এর সাথে মধু কিংবা চিনি প্রয়োজন অনুসারে যোগ করতে পারেন। এতে বাদামের মিশ্রণটি মিষ্টি হবে।

(৪) সাধারণত চার কাপ পানি আদর্শ পরিমাণ হিসেবে ধরা হয়। আপনি চাইলে বাদাম ও অন্যান্য উপাদানের পরিমাণ হিসেব করে পানি কম বেশি দিতে পারবেন।

(৫) এবার একটা মাঝারি আকারে বোলে দুধ ঢেলে নিন। তারপর বোলের মুখে একটি ছাঁকনি ধরুন। ছাঁকনি না হলে পরিষ্কার পাতলা কাপড় হলেও চলবে।

(৬) ব্লেন্ডার জগ থেকে বাদামের মিশ্রণ আস্তে আস্তে ছাঁকনিতে ঢালতে থাকুন। এতে মিশ্রণের তরল অংশ দুধের সাথে মিশবে, কিন্তু শক্ত অংশগুলো ছাঁকনিতে রয়ে যাবে।

(৭) তারপর হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে শক্ত অংশগুলো ভালো করে চিপে রস ছাঁকনির মধ্য দিয়ে ফেলে ভালো করে ছেঁকে দুধে মেশান।

(৮) এবার একটি কাঠের বা ধাতব পরিষ্কার চামচ দিয়ে দুধ আর বাদামের রস ভালো করে মিশিয়ে নিন। যদি চিনি প্রয়োজন হয়, আরেকটু চিনি মেশাতে পারেন।

হয়ে গেলো মজাদার মিল্কশেক। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন, অথবা পরিষ্কার মুখ বন্ধ জগ কিংবা বোতলে ভরে সংরক্ষণ করুন।

২য় পদ্ধতি

কাজুবাদাম নারকেল মিল্কশেক - shajgoj.com

উপকরণ-

  • শুকনো কাজুবাদাম- ১ কাপ
  • পানি- ৩ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ
  • শুকনো কোরানো নারকেল- ১/২ কাপ
  • চিনি অথবা মধু- পরিমাণমত

প্রস্তুত প্রণালীঃ

(১) প্রথমে কাজুবাদামগুলো ভালোমতো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন।

(২) তারপর ছুরি দিয়ে বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিন। যত বেশি কুচি করা যায়, তত ভালো। এই বাদামকুচি প্লাস্টিকের মুখবন্ধ বয়ামে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। যখন মিল্কশেক বানাতে চাইবেন, বয়াম থেকে বাদামকুচি নিয়ে দ্রুত বানিয়ে ফেলতে পারবেন।

(৩) এখন মিল্কশেক বানাতে পরিমাণমতো বাদাম কুচি ব্লেন্ডার-এ দিন। সাথে পরিমাণমতো পানি, ভ্যানিলা এসেন্স এবং স্বাদ বৃদ্ধির জন্য কোরানো নারকেল দিন। মিষ্টির জন্য চিনি অথবা মধু ব্যবহার করুন।

(৪) এবার মিশ্রণটিকে ব্লেন্ডার-এ ভালোমতো ব্লেন্ড করে নিয়ে আগের পদ্ধতিতে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর সাথে সাথে পরিবেশন করুন কিংবা বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

এইতো তৈরি হয়ে গেলো সুস্বাদু কাজু বাদামের মিল্কশেক। আপনি চাইলে জাফরান দিয়েও পরিবেশন করতে পারেন। এই মিল্কশেক বোতলে করে ফ্রিজে ৪ থেকে ৭ দিন পর্যন্ত রাখা সম্ভব। তবে পরিবেশনের সময় বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। প্রতিদিন সকালে নাস্তার সাথে একগ্লাস কাজুবাদামের মিল্কশেক আপনার শরীরের পুষ্টি উপাদান যেমন পূরণ করবে, ঠিক তেমনি এর অসাধারণ স্বাদ আপনার দুধ খাওয়ার অনীহা দূর করবে।

 

 ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

অরিও মিল্কশেক | ঝটপট তৈরি সুস্বাদু একটি পানীয়!
পানীয়

অরিও মিল্কশেক | ঝটপট তৈরি সুস্বাদু একটি পানীয়!

অরিও মিল্কশেক অনেক সুস্বাদু একটি পানীয় । আপনি বাসায় সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন । আপনি যদি কম মিষ্টি দিয়ে পরিবেশন করতে চান তবে কুকির ক্রিম ও উইপ...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

আরও পড়ুন

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

মিল্কশেক উইথ বাংগি
পানীয়

মিল্কশেক উইথ বাংগি

বাজারে দেখলাম বাংগি এসেছে। বাংগি খুব মজার একটি ফল। বাংগির মিল্কশেক কিন্তু খেতে ভীষণ মজা। আর গরমে ঠাণ্ডা মিল্কশেকতো অমৃতের মত। রেসিপিটিও সহজ। সময়ও লাগে...

বাদাম লাচ্ছি
পানীয়

বাদাম লাচ্ছি

শরীর ও মনে প্রশান্তি পেতে ঠাণ্ডা ঠাণ্ডা লাচ্ছি হলে কেমন হয়, বলুন তো? হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বাসাতে বাদাম লাচ্ছি বানিয়ে নিতে পারেন। এতে ব...

ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক পেতে এসেন্স এবং ক্রিম
বিউটি টিপস

ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক পেতে এসেন্স এবং ক্রিম

এইতো! এখন থেকে ঠিক এক মাস আগের কথা। নানা কারণে আমার স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছিল। পাশাপাশি, স্কিনটা কেমন যেন মলিন হয়ে থাকত। তার উপর, ফেইসে একনে স্পটতো...

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?

সন্তানের জন্যে মায়ের দুধের বিকল্প নেই। ফর্মুলা ফিডিং করে আর যাই হোক, শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। আমরা সবাই জানি মায়ের দুধের উপকারিতা, বিশেষ করে শাল...

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে
সুস্থতা

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে

হাতের কাছে বাদামের কৌটা থাকা চাই-ই-চাই। কুড়মুড়ে আর মজাদার স্বাদের জন্য অতুলনীয় হলেও ভিন্ন ভিন্ন বাদামের রয়েছে দারুণ সব পুষ্টি গুণ। কোন বাদাম ওজন কমাত...

…