শীতে ঘর পরিষ্কার | ১৫টি টিপস জেনে বাসা রাখুন জীবাণুমুক্ত!

সোহানা মোরশেদ · Dec 20, 2016 · 1 min read

শীতে ঘর পরিষ্কার | ১৫টি টিপস জেনে বাসা রাখুন জীবাণুমুক্ত!

শীতে আবহাওয়ায় যুক্ত হয় আর্দ্রতা আর শুষ্ক বাতাস। তার সাথে হয় প্রচুর ধুলাবালি। এই ধুলাবালি থেকে আসে জীবাণু যা ঘরের পরিবেশ নষ্ট করে সাথে শরীর অসুস্থ করে ফেলে। তাই সুস্থতা নিশ্চিত করার জন্য শীতকালে ঘর-বাড়ি আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। শীতে ঘর পরিষ্কার রাখতে জেনে নিন ১৫টি কার্যকর টিপস।

শীতে ঘর পরিষ্কার রাখতে টিপস

১. আপনার শোয়ার ঘরটি অন্যান্য ঘরের তুলনায় সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ বেশিভাগ সময় আপনার এ ঘরেই কাটে। এই শোয়ার ঘরগুলো সবচেয়ে আগে পরিষ্কার রাখা উচিত। তারপর বাকি ঘরগুলো।

২. রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন। এতে খাবারে জীবাণু অ্যাটাক করতে পারবে না। খাবারের বাসন-কোসন ধুয়ে থাকলেও, খাবার আগে সেগুলো আরেকবার পানিতে ধুয়ে নিয়ে ব্যবহার করুন।

৩. ঘরের পর্দা পরিষ্কার রাখুন। বাইরের ধুলাবালি বারান্দা আর জানালার পর্দায় বেশি জমে থাকে। শীতের সময় দু’সপ্তাহে একবার পর্দা ধুয়ে ফেলবেন।

৪. জানালার গ্রিল প্রতিদিন পরিষ্কার করুন। ধুলাবালি ভালোমতো ঝেড়ে রাখবেন। জানালা খুব বেশি প্রয়োজন না হলে খোলা রাখবেন না।

৫. ঘরের মেঝের পাশাপাশি কার্পেট পরিষ্কার করে রোদে শুকাতে দিন।

শীতে ঘরের কার্পেট পরিষ্কার করে রোদে শুকানো - shajgoj.com

৬. লেপ, কম্বল ব্যবহারের আগে ধুয়ে ২ দিন রোদে রেখে দেবেন। এতে দীর্ঘদিনের জমে থাকা ভ্যাপসা ভাবটা থাকবে না আর হাঁচি কাশি হবে না।

৭. শোপিস শুকনো কাপড় দিয়ে না ঝেড়ে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।

৮. ঘরের বুক শেলফের বইপত্র শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে রাখুন।

৯. ড্রেসিং টেবিল,ওয়্যার-ড্রব,পড়ার টেবিল, আলমারি ইত্যাদি আসবাবপত্র ধুলাবালি থেকে মুক্ত রাখুন।

১০. সোফা, চেয়ার, কার্পেট পরিষ্কার করা কষ্টকর হয়ে যায় অনেক সময়। সে জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা সহজ হবে।

১১. ফ্যান, লাইট, আয়না, ফটোস্ট্যান্ড এসব কিছু ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।

১২. এ সময় ঘরে অনেক ঝুল আর আনাচে কানাচে ধুলা বালি জমে থাকে। এগুলো প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করুন।

১৩. টেলিভিশন, কম্পিউটার, আর ফ্রিজ শুকনো কাপড় দিয়ে মুছে নেয়াই ভালো, তবে এ কাজগুলো সাবধানে করতে হবে।

১৪. ঘরের সাথের বারান্দা ঝাড়ু দিয়ে রাখবেন এবং তার সাথে গাছ থাকলে সেগুলো পানি দেয়ার পর টব সরিয়ে মুছে জায়গামতো সাজিয়ে রাখুন।

১৫. শীতের কাপড় সব থেকে গুরুত্বপূর্ণ আর এটাই যদি পরিষ্কার না থাকে তাহলে রোগজীবাণু খুব সহজেই ছড়িয়ে যাবে। তাই গরম কাপড়, চাদর, জ্যাকেট শীতের সময় ব্যবহারের আগে সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। তারপর পরবেন।

যাদের ধুলাবালিতে অ্যালার্জি আছে তারা অবশ্যই গ্লাভস পরে নেবেন এমন নাক ভালোভাবে ঢেকে নেবেন। কাজ শেষে অবশ্যই গোসল করে নেবেন। এভাবে মাসের একেক সপ্তাহে একেক কাজ নিজের সুবিধা মতো ভাগ করে নিয়ে শেষ করলে সহজ হবে।

ছবি- সাটারস্টক 

সম্পর্কিত লেখা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়
গৃহসজ্জা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়

ঘর সাজানোর সময় যে জিনিসটি না হলেই নয় তা হলো পর্দা। প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য ব্যবহৃত হলেও বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই...

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?
গৃহসজ্জা

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?

যেহেতু বেডরুমেই আমরা বেশি সময় কাটাই তাই এই ঘরেরই বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। ব্যস্ততায় সব সময় নিজের ঘরের যত্ন নেয়া যায় না। তারপরও সময় বের করে ঘর পরিষ্কার...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়
গৃহসজ্জা

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়

পৌলমী ইউনিভার্সিটি এর ছাত্রী। বাড়িতে তার সবচেয়ে প্রিয় জায়গা তার বারান্দা। সন্ধ্যা দিকে ঝুল বারান্দায় হাটতে তার সবচেয়ে ভালো লাগে। সারাদিনের কর্মকান্ড,...

আরও পড়ুন

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!
লাইফ স্টাইল

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দু...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

…