ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক পেতে এসেন্স এবং ক্রিম

পল্লবী · Mar 11, 2021 · 1 min read

ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক পেতে এসেন্স এবং ক্রিম

এইতো! এখন থেকে ঠিক এক মাস আগের কথা। নানা কারণে আমার স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছিল। পাশাপাশি, স্কিনটা কেমন যেন মলিন হয়ে থাকত। তার উপর, ফেইসে একনে স্পটতো ছিলই। তাই, আমি এমন কিছু খুঁজছিলাম যা আমার ফেইসের স্পট কমিয়ে ব্রাইট লুক পেতে হেল্প করবে। এমন সময়, আমি Neko এর ব্রাইটেনিং এসেন্স এবং ব্রাইটেনিং ক্রিম প্রোডাক্ট দুটি সম্পর্কে জানতে পারি। এই একমাসেই এই প্রোডাক্ট দুটি  ব্যবহার করে আমি যে বেনিফিটস পেয়েছি, তাতে মনে হয়েছে এর সাথে আমার এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার না করলেই নয়। ফেইসের স্পট কমিয়ে ব্রাইট এবং একটা ন্যাচারাল লুক তো দিয়েছেই, সাথে সাথে আগের চেয়ে স্কিন অনেক স্মুথ হয়েছে। কোরিয়ান ব্যান্ড দেখে কেনার আগেই কিছুটা ভরসা কাজ করছিল। চলুন তাহলে আজকে জেনে নেই, এই প্রোডাক্ট দুটির বেনিফিটস নিয়ে কিছু কথা।

(১) নেকো ব্রাইটেনিং এসেন্স (Neko Mao Rejuvenation Premium Gold Brightening Essence)

ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক ফিরিয়ে আনতে Neko Mao Rejuvenation Premium Gold Brightening Essence খুব ভাল একটি এসেন্স। লাইট ওয়েট তাই খুব তাড়াতাড়ি ফেইসে মিশে যায়।

  • হায়ালুরনিক অ্যাসিড থাকায় স্কিনকে ময়েশ্চারাইজড করে রাখে।
  • স্কিনে নারিসমেন্ট সরবরাহ করে থাকে।
  • ফেইসের রেডিয়েন্ট গ্লো ফিরিয়ে আনে।
  • এই এসেন্স-এ স্নেইল সেকরেশন ফিলটারেট রয়েছে, যার ফলে ফেইসের কোলাজেন প্রোডাকশন বাড়ে।
  • রেগুলার ব্যবহারে এন্টি-এজিং বেনিফিটস পাওয়া যায়।
  • এছাড়াও ফেইসের রিঙ্কেস, ফাইন লাইন্স কমে আসে।
  • ফেইসকে স্মুথ করে।
  • চোখের নিচের পাফিনেস কমে আসে।
  • গ্যানোডার্মা লুসিডাম এক্সট্র্যাক্ট থাকার ফলে, ফেইসকে নতুন করে উজ্জীবিত করে।
  • সেন্সিটিভ ফেইসে কোন ধরণের ইরিটেশন হয় না।
  • এতে রয়েছে রেড গিংসেং ফলে, ফেইসের বাইরের আবরণ শক্তিশালী হয়।
  • এই এসেন্সে একদম মাইল্ড একটি স্মেল দেয়।

(২) নেকো ব্রাইটেনিং ক্রিম (Neko Mao Rejuvenation Premium Gold Brightening Cream) 

যেহেতু, Neko এর ব্রাইটেনিং এসেন্স এ আমি আসলেও উপকার পেয়েছি। তাই এসেন্স ব্যবহারের পর মনে হয়েছে, Neko Mao Rejuvenation Premium Gold Brightening Cream ব্যবহার করলে আমার ফেইসে হয়ত আরও ইম্প্রুভ হবে। মজার ব্যাপার হল, আসলেই তাই হয়েছে। এসেন্স এবং ক্রিমটি এক সাথে ব্যবহার করে আমার ফেইসের স্পট কমিয়ে ব্রাইট লুক তো এসেছেই পাশাপাশি, আরও অনেক বেনিফিটস পেয়েছি। আর ক্রিমটি ব্যবহার করে মনে হয়েছে, এসেন্স এবং ক্রিমটি একটি অন্যটির পরিপূরক।

  • ক্রিমটি ফেইসের ডার্ক স্পট কমিয়ে ফেইসকে ব্রাইট করে।
  • ফেইসকে লং টার্মের জন্য ময়েশ্চারাইজড করে। ফলে, স্কিন পুনরায় উজ্জীবিত হয়।
  • এন্টি-অক্সিডেন্ট প্রপারটিজ থাকায়, ফ্রি-রেডিকেলস থেকে ফেইসকে রক্ষা করে।
  • ফেইসের সেলগুলোকে পুনরায় গঠন করতে সাহায্য করে।
  • স্কিনকে স্মুথ করে।
  • কোলাজেন প্রোডাকশন বাড়াতে সাহায্য করে ফলে, ফাইন লাইন্স রিংকেলস কমে আসে।
  • ফ্রেকেলস বা কোন রকম র‍্যাশ থাকলে তা কমিয়ে এনে, ফেইসকে ব্রাইট করে থাকে।
  • এই ক্রিমটির স্মেলও কিন্তু খুব সুন্দর এবং রিফ্রেশিং।

দাম কেমন হবে?

কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টের দাম একটু বেশি হলেও আমার কাছে এই প্রোডাক্টগুলোর দাম অনেক রিজনেবল লেগেছে।

আমার কেন এত ভাল লেগেছে প্রোডাক্ট দুটি?

এত এত বেনিফিটস পাওয়ার সাথে সাথে ভাল লাগার আরেকটি কারণ হচ্ছে এর কুলিং ইফেক্ট। অ্যাপ্লাই করার পর ফেইসে অনেকটা ঠাণ্ডা ঠাণ্ডা একটা ফিল হয়। আমার কাছে মনে হয়েছে, গরমে ব্যবহার করার জন্য উপযুক্ত একটি এসেন্স এবং ক্রিম এই দুটি। ব্যবহারের পর আরামদায়ক একটি ফিল দিয়ে থাকে। এছাড়া এসেন্স এবং ক্রিমটির কালারও খুব সুন্দর, দেখতে অনেকটাই মেল্টেড গোল্ডের মত। আর সাইজে ছোট হওয়ায় আমার জন্য অনেক ভালো হয়েছে, বাহিরে যাওয়ার সময়ও আমি ব্যাগে সহজেই ক্যারি করতে পারি।

নেকো ব্র্যান্ডের আরেকটি ক্রিম রয়েছে, নেকো হোয়াইটেনিং ক্রিম। যেহেতু নেকো ব্র্যান্ড এর দুটি প্রোডাক্টই আমার ভাল লেগেছে, তাই ভাবছি সামনে এই ক্রিমটিও ব্যবহার করে দেখবো কেমন।

কোথায় পাওয়া যাবে?

আসলে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল, আমার স্কিনের প্রবলেম জানিয়ে সাজগোজের ফেইসবুক পেইজে ইনবক্স করতে। তারা সমস্যা অনুযায়ী সমাধান দেয়ার চেষ্টা করবে। তাই, সাজগোজের ফেইসবুক পেইজে ইনবক্স করেছিলাম, আমার সমস্যা জানিয়ে। এবং তারাই আমাকে এই ব্র্যান্ড এর প্রোডাক্ট সাজেস্ট করেছিল। আপনারাও খুব সহজেই এই এসেন্স এবং ক্রিম দুটি অর্ডার করতে পারবেন শপ.সাজগোজ.কম থেকে। অথেনটিক সব প্রোডাক্ট এর জন্য সাজগোজ-ই আমার ভরসা। এছাড়া তাদের দুটি আউটলেট থেকে গিয়েও কিনে নিতে পারেন। আউটলেট দুটির একটি, যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। এছাড়াও স্কিন বা হেয়ার কেয়ার রিলেটেড যে কোন প্রোডাক্ট কিনতে চাইলেও সাজগোজ থেকে নিতে পারেন।

আশা করি, আজকের রিভিউটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

আরও পড়ুন

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত
রিভিউ

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত

আমাদের তো বিভিন্ন কাজে ডেইলি বাইরে যেতেই হয়। কলেজ, ইউনিভার্সিটি, অফিস যাওয়ার সময় হালকা মেকআপ তো কম বেশি আমরা সবাই করি, তাই না? একদিন হঠাৎ খেয়াল করলাম...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

স্কিনকে গ্লোয়িং ও ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি বডি লোশন খুঁজছেন?
রিভিউ

স্কিনকে গ্লোয়িং ও ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি বডি লোশন খুঁজছেন?

আচ্ছা, আপনার সাথেও কি এমনটি হয়েছে? ঘুম থেকে উঠে হঠাৎ স্কিনটা খুবই ড্রাই মনে হচ্ছে? কেমন যেন একটা ফ্যাঁকাসে বা মলিন ভাব অনুভব হচ্ছে? মেকআপ করতে যেয়ে ক...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

…