স্কিনকে গ্লোয়িং ও ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি বডি লোশন খুঁজছেন?

শাহরীন অনি · Nov 29, 2020 · 1 min read

স্কিনকে গ্লোয়িং ও ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি বডি লোশন খুঁজছেন?

আচ্ছা, আপনার সাথেও কি এমনটি হয়েছে? ঘুম থেকে উঠে হঠাৎ স্কিনটা খুবই ড্রাই মনে হচ্ছে? কেমন যেন একটা  ফ্যাঁকাসে বা মলিন ভাব অনুভব হচ্ছে? মেকআপ করতে যেয়ে কোনো প্রোডাক্টই যেন বসতে চাইছেনা? এমনটা কিন্তু হয় কমবেশি আমাদের সবার সাথেই! আর তখনই বুঝি, শীতকাল তো চলেই এলো! তাইনা? শীতকালে আবহাওয়া হঠাৎ করেই রুক্ষ হয়ে যায়। এসময় স্কিনের প্রপার কেয়ার না নিতে পারলে স্কিনে হতে পারে নানা রকম চর্মরোগেরও। এ থেকে রক্ষা পেতে যেকোন ধরনের অয়েলি ক্রিম, ময়েশ্চারাইজার বা লোশন হতে পারে সমস্যার সহজ সমাধান। কিন্তু কয়জন আমরা আসলেও জানি, কোন প্রোডাক্টটি হতে পারে আমাদের জন্যে বেস্ট চয়েজ? তাই আজকে আমি কথা বলবো, রিসেন্ট ব্যবহার করা আমার খুবই পছন্দের একটি বডি লোশন নিয়ে। আর সেটা হচ্ছে, রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন।

রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন যে কারণে আমার ভাল লেগেছে

১) প্রোডাক্টটির প্যাকেজিং খুবই সুন্দর এবং সিম্পল! প্রথম দেখেই এটি আমার ট্রাই করে দেখতে ইচ্ছে হয়েছিল।

২) অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি! এছাড়াও রাজকন্যা আমার পছন্দের একটি ব্র্যান্ড।

৩) এটি একই সাথে স্কিনকে যেমন ময়েশ্চারাইজড রাখে, তেমনি স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং লুক দেয়। শীতকাল আসলেই আমার স্কিন অনেক বেশি মলিন এবং ফ্যাকাশে হয়ে যায়। তাই এটি অনায়াসে আমার জন্যে রাইট চয়েজ।

৪) এটি অল টাইপ অফ স্কিনের জন্যে তৈরি করা হয়েছে! তাই আলাদা করে আমাকে কোন ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি স্কিন টাইপ অনুযায়ী বাছাই করা নিয়ে। আর এটি আমার স্কিনের সাথে খুব সহজেই মানিয়ে গেছে।

৫) প্রোডাক্টের কনসিস্টেন্সিটা আমার খুব ভালো লেগেছে। এইটা বেশ হালকা টেক্সচার হওয়ায় আমার স্কিনে খুব সহজেই মিশে যায় এবং তেলতেলে বা ভারী লাগে না।

৬) রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন এর একটা হালকা মিষ্টি স্মেল রয়েছে। যা আমার কাছে খুবই রিফ্রেশিং লাগে।

৭) প্রতিদিন ব্যবহারের জন্য এটা খুবই ভালো একটি অপশন।

৮) এতে থাকা ভিটামিন-ই আমার স্কিনের মলিনতা কমিয়ে এনেছে অনেকটা।

৯) আমার স্কিন তুলনামূলক অয়েলি, এই রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন ব্যবহার করলে আমার স্কিনে একদমই এক্সট্রা তেলতেলে ভাব থাকেনা।

এর প্যাকেজিং কেমন?

একদম হালকা আর সফট পিংক কালারের একটি বোটলে পাওয়া যাবে এটি। এতে রয়েছে আলফা আরবুটিন, ভিটামিন ই এবং ডালিমের রস। এই ইনগ্র্যাডিয়েন্টস এর কাজগুলো কী কী তা সুন্দর ভাবে প্যাকেটের গায়ে দেয়া আছে। এই ইনগ্র্যাডিয়েন্টসগুলো ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিং এর পাশাপাশি স্কিনকে ভেতর থেকে ময়েশ্চারাইজড করে তুলতে সাহায্য করে। প্যাকেজিং এর একপাশে এটি ব্যবহার বিধিও খুব সুন্দর করে দেয়া থাকবে। তাই কীভাবে ব্যবহার করবেন তা বুঝতে একদমই অসুবিধা হবেনা।

কালার, স্মেল এবং কনসিস্টেন্সি কেমন হবে?

রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশনের কালার খুবই সুন্দর। একদম হালকা গোলাপি রঙের। খুবই লাইট টেক্সচার এবং একদমই তেলতেলে নয়। দেয়ার সাথে সাথেই খুবই রিফ্রেশিং একটা ফিল দেয়। অনেক বেশি পরিমাণে নিতে হয়না। অল্প একটুতেই ভাল কাভারেজ দেয়। স্মেলও খুবই সুন্দর এবং রিফ্রেশিং। কড়া না আবার একদম মাইল্ডও না।

পরিমাণে কতটুক থাকে?

ময়েশ্চারাইজার বা লোশন সাধারণত একটু বড় আকারে কিনতে পারলেই ভাল। রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন এর যেটি আমার খুব বেশি ভাল লেগেছে তা হল, এটি পরিমাণে একদম খুব বেশিও নয় আবার একদম কমও নয়। মাঝারি সাইজে এটি কিনতে পাওয়া যায়। যেটি অনায়াসে ১ থেকে ২ মাস ব্যবহার করতে পারবেন। ৩৮০ এম.এল পরিমাণে বাজারজাত করা হয় এটি।

কিন্তু এটির প্রাইজ কেমন?

আমি এর প্যাকেজিং দেখে শুরুতে ভেবেছিলাম দাম খুব বেশি হবে। তবে এর দাম শুনে আমি বেশ অবাকই হয়েছি। ৩৮০ এম.এল এর বোটলটির দাম পড়বে মাত্র ৫২০ টাকা। কোয়ালিটি এবং পরিমাণ অনুযায়ী যা আমার কাছে খুবই বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে।

সবই বুঝলাম! কিন্তু কোথায় পাব?

আমি প্রথমে এই প্রোডাক্টটি সাজগোজের অ্যাপেই দেখেছি। তাই আমি সাজগোজ থেকেই অর্ডার করেছি। আপনারা চাইলে খুব সহজেই সাজগোজের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। তাছাড়া যমুনা ফিউচার পার্ক এবং সীমান্ত  স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম এর ফিজিক্যাল স্টোরেও পেয়ে যাবেন প্রোডাক্টটি।

আমাদের অনেকের জন্যেই শীতকাল একটি প্রিয় ঋতু! কিন্তু শীতের আগমনে আমাদের স্কিনের জন্যেও কিন্তু প্রয়োজন হয় বাড়তি যত্নের। গরমকাল এবং শীতকালের স্কিনের যত্ন অনেকটাই আলাদা। তাই এ সমস্যাগুলোর সমাধানে আগে থেকেই নেয়া উচিৎ প্রতিকারমূলক ব্যবস্থা। তবে যাই ব্যবহার করি না কেন, ত্বকের ধরণ অনুযায়ী ব্যবহার করতে হবে অবশ্যই।

Products in this article

Rajkonna Multani Mati

Rajkonna Multani Mati

(4)
80gm
৳ 120.00

সম্পর্কিত লেখা

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
রিভিউ

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?

ধরুন, খুব সুন্দরভাবে মেকআপ করেছেন আর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর পরেছেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর দেখলেন হাত কেমন উষ্কখুষ্ক দেখাছে কিংবা সাদা সা...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার
রিভিউ

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার

হাত-পা ও বডির স্কিনের যত্ন নিতে একটু আলসেমি লাগে, তাই না? কিন্তু বিভিন্ন কারণেই আমাদের বডির স্কিন ড্রাই, ডিহাইড্রেটেড ও ডার্ক হয়ে যায়! আর শীতে তো স্কি...

আরও পড়ুন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত
রিভিউ

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত

আমাদের তো বিভিন্ন কাজে ডেইলি বাইরে যেতেই হয়। কলেজ, ইউনিভার্সিটি, অফিস যাওয়ার সময় হালকা মেকআপ তো কম বেশি আমরা সবাই করি, তাই না? একদিন হঠাৎ খেয়াল করলাম...

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

শীতের আমেজের সাথে সাথে হাত-পায়ের চামড়া কেমন যেন শুষ্ক লাগছে আর কালো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে শীতকালে বডি কেয়ার করবেন? তাহলে আ...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…