বাদাম লাচ্ছি

তানিজা ইসলাম · Mar 29, 2020 · 1 min read

বাদাম লাচ্ছি

শরীর ও মনে প্রশান্তি পেতে ঠাণ্ডা ঠাণ্ডা লাচ্ছি হলে কেমন হয়, বলুন তো? হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বাসাতে বাদাম লাচ্ছি বানিয়ে নিতে পারেন। এতে বাদামের সাথে আরও কিছু পুষ্টিকর উপাদান যোগ করা হয়। এই রেসিপিতে বাড়তি কোনো চিনি ব্যবহার করা হয় না বলে এটি স্বাস্থ্যসম্মত একটি পানীয়। যারা হেলদি ডায়েট চার্ট মেনে চলেন, তাদের জন্যও এটি একদম পারফেক্ট! বাদামে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও অনেক পুষ্টিগুণ! বাদামের উপকারিতা তো জানলাম, কিন্তু এই লাচ্ছি কীভাবে বানানো যায়, সেটাই ভাবছেন তো? তাহলে, দেরি না করে বাদাম লাচ্ছি বানানোর পুরো প্রণালীটি জেনে নিন!

বাদাম লাচ্ছি তৈরির নিয়ম 

উপকরণ

  • বাদাম- ১/২ কাপ
  • টকদই- ১ কাপ
  • ঘন দুধ- ২ কাপ
  • কলা- ১টি
  • বরফ কুঁচি- ২ টেবিল চামচ
  • মধু- ৪ চা চামচ
  • ভ্যানিলা অ্যাসেন্স- ২ ফোঁটা

প্রস্তুত প্রণালী

১) কাজুবাদাম, চিনাবাদাম, আখরোট কিংবা পেস্তা; যেকোনো ধরনের বাদাম দিয়েই এই লাচ্ছি বানানো যাবে! প্রথমে বাদামগুলো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখুন।

২) এবার একটি ব্লেন্ডার জগে বাদাম ও মধু দিয়ে ১ মিনিটের জন্য ব্লেন্ড করে নিন। বাদাম খুব বেশি মিহি না হলেও হবে!

৩) তারপর এতে টকদই, তরল দুধ, কলা, বরফ কুঁচি ও সামান্য ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ৩০ সেকেন্ড বিট করে নিন। খুব সুন্দর একটা ক্রিমি ও স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে।

৪) যারা পাতলা করে খেতে পছন্দ করেন, তারা এতে ঠাণ্ডা পানি যোগ করে দিতে পারেন। কিন্তু বাদামের এই লাচ্ছি একটু ঘন হলেই বেশি ভালো লাগে!

৫) আরেকটা কথা, বাসায় যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে, তাহলে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা মূলত ফ্লেবারের জন্য ব্যবহার করা হয়।

ব্যস, খুব অল্প সময়ে পুষ্টিকর ও রিফ্রেশিং পানীয়টি তৈরি হয়ে গেলো! এবার গ্লাসে ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা বাদাম লাচ্ছি পরিবেশন করুন। সাজানোর জন্য উপরে বাদাম কুঁচি ও পুদিনা পাতা দিতে পারেন। হাতের কাছে সব উপাদান থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার বাদাম লাচ্ছি!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

দারুচিনি আপেলের লাচ্ছি!
পানীয়

দারুচিনি আপেলের লাচ্ছি!

এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি এনে দিবে প্রশান্তি!! ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি। অনেক ফ্লেভারের লাচ্ছির রেসিপি...

জাফরান লাচ্ছি রেসিপি!
পানীয়

জাফরান লাচ্ছি রেসিপি!

আমি যখনই বাইরে ঘুরে গরমে অস্থির হয়ে যাই, দোকানে গিয়ে এক গ্লাস ঠাণ্ডা লাচ্ছি খেয়ে নেই। কি শান্তি যে লাগে! ঘরেই কিন্তু লাচ্ছি বানিয়ে ফেলা যায় খুব সহজেই।...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

এলাচ ফ্লেভার লাচ্ছি
পানীয়

এলাচ ফ্লেভার লাচ্ছি

গরমের তীব্রতা দিন দিন যেন বেড়েই চলেছে! দৈনন্দিন ব্যস্ততার কারণে না চাইলেও ঘরের বাইরে যেতেই হয়। এই তীব্র গরমে আপনাকে একটু প্রশান্তি এনে দিবে এক গ্লাস ল...

আরও পড়ুন

ম্যাংগো বানানা লাচ্ছি
পানীয়

ম্যাংগো বানানা লাচ্ছি

লাচ্ছি তো আমাদের সবারই কম বেশি পছন্দের, তাই না? আমের সিজনে আজকে আমরা দেখাবো 'ম্যাংগো বানানা লাচ্ছি' এর রেসিপি। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই বানান...

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে
সুস্থতা

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে

হাতের কাছে বাদামের কৌটা থাকা চাই-ই-চাই। কুড়মুড়ে আর মজাদার স্বাদের জন্য অতুলনীয় হলেও ভিন্ন ভিন্ন বাদামের রয়েছে দারুণ সব পুষ্টি গুণ। কোন বাদাম ওজন কমাত...

কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস | ৭টি ধাপেই পান সুন্দর ত্বক
ত্বকের যত্ন

কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস | ৭টি ধাপেই পান সুন্দর ত্বক

কোরিয়ান মেয়েদের কথা মনে আসতেই চোখে যেন ভেসে ওঠে হেলদি, রেডিয়েন্ট, পোরলেস আর ডিউয়ি টাইপ স্কিনের একটা মুখাবয়ব। সৌন্দর্য সচেতনতা আর স্টেপ ওয়াইজ স্কিন কেয়...

কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!
পানীয়

কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!

দুধ একটি পুষ্টিকর খাবার। এমনিতে এতে ক্যালসিয়াম-এর অভাব পুরোপুরি পূরণ না হলেও দুধে কিছু পুষ্টি উপাদান আছে যা আপনার শরীরের গঠন এবং শক্তি যোগাতে সাহায্য...

বাদামের ফ্লেবারে কুলফি মালাই
ডেজার্ট

বাদামের ফ্লেবারে কুলফি মালাই

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে? কুলফি মালাই আমাদের সবারই পছন্দের! বাদামের ফ্লেবারে কুলফি মালাই বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর এ...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

…