বাদামের ফ্লেবারে কুলফি মালাই

তানিজা ইসলাম · Apr 21, 2022 · 1 min read

বাদামের ফ্লেবারে কুলফি মালাই

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে? কুলফি মালাই আমাদের সবারই পছন্দের! বাদামের ফ্লেবারে কুলফি মালাই বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর এটা বানানোর প্রসেসটাও খুব ইজি। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার কুলফি কীভাবে বানানো যায়, সেই রেসিপিটাই আজ শেয়ার করবো।

কী কী উপকরণ লাগবে?

রেসিপিটা শেয়ার করার আগে চলুন জেনে নেই কোথা থেকে এলো এই কুলফি! ১৬শ শতকের দিকে ইন্ডিয়ান উপমহাদেশে এই মালাই কুলফির প্রচলন শুরু হয়। তারা মূলত এলাচ, গোলাপ, পেস্তা বাদাম এই সব উপকরণ ব্যবহার করতো বিভিন্ন ফ্লেবারের জন্য। গতানুগতিক আইসক্রিমের থেকে এটির টেক্সচার ও স্বাদ কিছুটা আলাদা। দেখে নিন কী কী উপাদান লাগছে কুলফি মালাই তৈরি করতে।

  • তরল দুধ- ৫০০ গ্রাম
  • পাউডার দুধ- ২ কাপ
  • ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম- হাফ কাপ (যেকোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা সুপারশপে পেয়ে যাবেন)
  • পেস্তা বাদাম কুঁচি- ২ চামচ
  • কাজু বাদাম কুঁচি- ২ চামচ
  • চিনি- ১ কাপ

বাদামের ফ্লেবারে কুলফি মালাই কীভাবে বানাবেন?

১) প্রথমে তরল দুধ জ্বাল করে ঘন করে নিন। এবার গুঁড়া দুধ আস্তে আস্তে যোগ করুন ও নাড়তে থাকুন।

২) দুধ ঘন ও হলুদ হয়ে গেলে এতে চিনি ও ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।

৩) এবার পেস্তা ও কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে নিন কিংবা মিহি করে কুঁচি করেও নিতে পারেন।

৪) দুধের মিশ্রণে বাদাম কুঁচি দিয়ে আইসক্রিমের মোল্ডে বা কাপে ঢেলে দিন।

৫) এবার ডিপ ফ্রিজে রাখুন। ঠান্ডা হয়ে জমে গেলেই রেডি সুস্বাদু কুলফি মালাই! জাফরান আর বাদাম কুঁচি ছড়িয়ে সার্ভ করতে পারেন।

বাদামের ফ্লেবারে কুলফি মালাই

ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম না দিলে হবে না?

এটা ছাড়াও মালাই আইসক্রিম ভালোভাবে জমবে, সেটা সমস্যা না। কিন্তু কুলফির যেই ক্রিমি ভাবটা থাকে, সেটা আসলে ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম এর জন্যই হয়। সুপারশপ বা বড় ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন। আর চাইলে বাসাতেও বানানো যায়! তিন কাপ ঠান্ডা দুধের সাথে হাফ কাপ গলানো বাটার নিন। হ্যান্ড মিক্সার দিয়ে ৩/৪ মিনিট হাই স্পীডে বিট করলেই ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি হয়ে যাবে।

তাহলে বাদামের ফ্লেবারে কুলফি মালাই কীভাবে বানানো যায়, সেই রেসিপিটি জানা হয়ে গেলো। সেই সাথে ঘরে বসে ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম কীভাবে ঝটপট তৈরি করা যায়, সেই প্রসেসটাও আমরা জানলাম। তাহলে আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

পেস্তা মালাই কুলফি
ডেজার্ট

পেস্তা মালাই কুলফি

মালাই কুলফির জন্য মনটা ছটফট করছে ! অল্প কিছু উপকরণ হাতের কাছে থাকলে নিজেই তৈরি করে নিতে পারবেন মজাদার মালাই কুলফি। দেখে নিন, মালাই কুলফি তৈরির পুর প্র...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

আরও পড়ুন

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!
মেহমানদারী

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!

আমরা সবাই চাই মেহমানদারী করাটা যেন পারফেক্টলি হয়! তাই আজ আপনাদের সাথে থ্রি কোর্স ডিনার করার জন্য পারফেক্ট ৩টি রেসিপি নিয়ে এলাম। রেসিপিগুলো টুকে নিন চট...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

…