এগ ব্রেড পাকোড়া | এক মজাদার নাস্তার সহজ রেসেপি !

নিকিতা বাড়ৈ · Sep 25, 2018 · 1 min read

এগ ব্রেড পাকোড়া | এক মজাদার নাস্তার সহজ রেসেপি !

দিন শেষে ক্লান্ত বিকেলে একটু নাস্তা খেতে সবারই মন চায়। সেজন্য ঝটপট নাস্তা তৈরি করাটা সব দিক দিয়েই সুবিধার হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সহজ মজাদার নাস্তা এগ ব্রেড পাকোড়া বানানোর রেসেপি নিয়ে। চলুন জেনে নেই।

এগ ব্রেড পাকোড়া বানানোর নিয়ম

উপকরণ

  • আদা কুচি– ১ চা চামচ
  • রসুন কুচি– ১ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি – ৩টি
  • শুকনা মরিচ গুঁড়া– ১/২ চা চামচ
  • বেসন– ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • ডিম – ২টি
  • দুধ – ১/৩ কাপ
  • পেঁয়াজ কুঁচি– ৩ টেবিল চামচ
  • ধনে পাতা কুঁচি– ২ টেবিল চামচ
  • পাউরুটি– ৩টি
  • তেল

প্রণালী

প্রথমে ২টি ডিমে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে ১ চা চামচ তেলে হালকা ভেঁজে নিতে হবে। ভাঁজার সময় ডিমটি ভেঙ্গে ছোট ছোট টুকরা করে ফেলতে হবে। পাউরুটি ৩ টির চারপাশের অংশটি কেটে ফেলতে হবে। এরপর ভাঁজা ডিমটি একটি বাটিতে নিয়ে দুধ দিতে হবে, এর মধ্যে পাউরুটি ৩টি টুকরো করে দিয়ে সব মিলিয়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। এরপর এটাকে ভালো করে চটকে নিতে হবে। এরপর এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, আদা, রসুন, শুকনা মরিচ গুঁড়া, পরিমাণমত লবণ দিয়ে সব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটিতে ১ টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে বেসন দিতে হবে। খেয়াল রাখতে হবে মাখাটি যেন ঘন এবং আঠালো হয় যেন তেলে দিলে খুলে না যায়। সেজন্য বেশি পাতলা মনে হলে আরও বেসন দিয়ে দিবেন পরিমাণ আন্দাজ করে, আর বেশি ঘন মনে হলে দুধ দিয়ে দিবেন।

এরপর কড়াইতে ডুবো তেলে ভাঁজতে হবে। তেল গরম করে নিয়ে মিশ্রণটি গোল গোল আকৃতির করে তেলে দিয়ে ভেঁজে ফেলতে হবে লো মিডিয়াম আঁচে। বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে পাত্রের উপর টিস্যু দিয়ে। এতে পাকোড়ার বাড়তি তেলটি টেনে যাবে।

তৈরি হয়ে গেল মজাদার নাস্তা এগ ব্রেড পাকোড়া রান্না।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?
ফিটনেস

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?

জানেন কি, প্রতিদিন হেলদি ব্রেকফাস্টের অভ্যাস আপনার ত্বকের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে? সুন্দর আর তারুণ্যদীপ্ত ত্বক পেতে বাইরে থেকে আপনি যতটা...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

আরও পড়ুন

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দ...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

…