বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

sub-editor · Feb 17, 2017 · 1 min read

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দিয়ে তৈরি করে নিন আরেকটি মজাদার নাস্তা ব্রেড পাকাড়ো। সহজ মজাদার এই খাবারটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার এই নাস্তা তৈরির উপায়টি।

উপকরণ

  • ৬টি পাউরুটি
  • ৫-৬ টেবিল চামচ বেসন
  • পানি পরিমান মতো
  • লবন পরিমান মতো 
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/৪ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/৪ চা চামচ বেকিং পাউডার
  • ১/৪ চা চামচ জিরা
[picture]

পুরের জন্য

  • ১টি সিদ্ধ আলু
  • ১টি পেঁয়াজ কুঁচি
  • ২টি কাঁচা মরিচ কুঁচি
  • ধনেপাতা কুঁচি
  • লবন পরিমান মতো
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/৪ চা চামচ আমচূর পাউডার
  • ১/৪ চা চামচ গরম মশলা
 

প্রণালী

- একটি পাত্রে সিদ্ধ আলু, পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, লবন, আমচূর গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

- এবার বেসন, লবন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, বেকিং পাউডার দিয়ে গোলা তৈরি করুন।

- এক পিস পাউরুটির ভিতর পুদিনা পাতার সস অথবা টমেটো কেচাপ লাগিয়ে নিন। তারপর এতে সিদ্ধ আলুর পুর ভালো করে ভরে নিন।

- আরেকটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো  শেপ দিয়ে নিন। তারপর মাঝখানে কেটে নিন।

- তারপর পাউরুটির টুকরোগুলো বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলে ভাজুন।

- বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

- সস দিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেড পাকোড়া।

ছবি ও রেসিপি – ফাতেমা রহমান 

সম্পর্কিত লেখা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

আরও পড়ুন

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

এগ ব্রেড পাকোড়া | এক মজাদার নাস্তার সহজ রেসেপি !
চা – নাস্তা

এগ ব্রেড পাকোড়া | এক মজাদার নাস্তার সহজ রেসেপি !

দিন শেষে ক্লান্ত বিকেলে একটু নাস্তা খেতে সবারই মন চায়। সেজন্য ঝটপট নাস্তা তৈরি করাটা সব দিক দিয়েই সুবিধার হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সহজ...

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?
ফিটনেস

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?

জানেন কি, প্রতিদিন হেলদি ব্রেকফাস্টের অভ্যাস আপনার ত্বকের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে? সুন্দর আর তারুণ্যদীপ্ত ত্বক পেতে বাইরে থেকে আপনি যতটা...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

…