যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

লিন জেনিফার · Dec 08, 2024 · 1 min read

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

কিশমিশ মিষ্টি জাতীয় খাবার বলে খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন না তো? শুকনো আঙুর থেকে তৈরি হওয়া কিশমিশ শুধু সুস্বাদুই নয়, বরং একটি স্বাস্থ্যকর খাবার। কিশমিশ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে ভরপুর এবং নানা রকম স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এতে শর্করা, ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খাদ্যতালিকায় কিশমিশ কেন রাখতে হবে, সেই তথ্য কিন্তু আমরা অনেকেই জানি না।

বিভিন্ন খাবার যেমন পায়েশ, পোলাও, ফিরনি ইত্যাদি খাবার সাজাতে কিশমিশ ব্যবহার করি কিন্তু এটি পরিমিত পরিমাণে খেলে শরীরের বিভিন্ন সমস্যা দূর হয় এবং অনেক উপকারিতা পাওয়া যায়। আজ আমরা জানবো কেন আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় কিশমিশ রাখা উচিত এবং এর বিভিন্ন উপকারিতা কী।

কিশমিশের যত পুষ্টিগুণ

কিশমিশে রয়েছে নানা উপাদান, যা আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি সরবরাহ করে। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি-৬, খনিজ উপাদান পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের শরীরের নানারকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম কিশমিশে শর্করা থাকে প্রায় ৭৯ গ্রাম, ফাইবার ৩.৭ গ্রাম এবং ফ্যাট মাত্র ০.৫ গ্রাম। এগুলো ছাড়াও কিশমিশে রয়েছে পলিফেনলস, ফ্ল্যাভোনয়েডস, ট্যানিন ও ক্যাটেচিনস নামক অ্যান্টিঅক্সিডেন্ট।

খাদ্যতালিকায় কিশমিশ কেন রাখা উচিত

১। শক্তি প্রদান করেঃ

কিশমিশে থাকা শর্করা শরীরে দ্রুত শক্তি প্রদান করে। এটি আপনার শরীরের কোষকে সজীব রাখে এবং দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে সহায়তা করে। বিশেষ করে ব্যায়ামের পর ক্লান্তি দূর করতে কিশমিশ বেশ সহায়ক।

২। পুষ্টির ভাণ্ডারঃ

এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এটি শক্তি বাড়ায় এবং সারাদিন আমাদের প্রোডাক্টিভ রাখতে সহায়ক।

৩। হার্ট সুস্থ রাখেঃ

পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। নিয়মিত কিশমিশ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

৪। কোষ্ঠকাঠিন্য দূর করেঃ

কিশমিশে প্রচুর ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। এটি পেটের গ্যাস, অম্বল ও হজম সমস্যা কমায়।

৫। মুখের স্বাস্থ্য ভালো রাখেঃ

কিশমিশের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ওলেনোলিক অ্যাসিড মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এটি দাঁতের প্লাক জমা প্রতিরোধ করে, মাড়ির ইনফেকশন প্রতিরোধ করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। কিশমিশ খেলে মুখের বাজে গন্ধ দূর হয় এবং মুখের ভেতর সজীবতা বজায় থাকে।

৬। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেঃ

এতে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিশমিশ খাওয়ার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পটাসিয়াম রক্তনালীর সংকোচন কমাতে সাহায্য করে, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে।

৭। ওজন কমাতে সাহায্য করেঃ

কিশমিশে থাকা ফাইবার ও শর্করা ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখে। এটি অতিরিক্ত খাওয়া এড়াতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। তাই স্ন্যাকস হিসেবে কিশমিশ খেতে পারেন।

৮। ত্বক ও চুলের যত্নে কার্যকরীঃ

এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে সহজে বার্ধক্যের ছাপ আসতে দেয় না। এটি ত্বককে উজ্জ্বল করে এবং চুলকে মজবুত রাখে।

৯। রোগ প্রতিরোধে সহায়তা করেঃ

কিশমিশে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি কোষের ক্ষতি রোধ করে এবং শরীরকে শিথিল ও সজীব রাখে।

১০। হাড় মজবুত করে ও রক্ত স্বল্পতা প্রতিরোধ করেঃ

এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের শক্তি বৃদ্ধি করে। নিয়মিত কিশমিশ খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। এছাড়া, কিশমিশে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায়, যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক।

এবার নিশ্চয় বুঝতে পারলেন কেন আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় কিশমিশ রাখা উচিত। বিভিন্ন খাবারের সাথে যেমন, সকালের সিরিয়াল বা মিল্কশেক ইত্যাদিতে কিশমিশ যুক্ত করে খেতে পারেন। আবার খাওয়ার পর একটু মিষ্টিমুখ করার জন্যও খেতে পারেন ভেজানো কিশমিশ। সকালে খালি পেটে কয়েকটি ভেজানো কিশমিশ খেলে এর পুষ্টি উপাদান সহজে শরীরে শোষিত হয়।

তবে, অ্যালার্জিক রিঅ্যাকশন হলে অবশ্যই বাদ দিতে হবে। কিশমিশ খাওয়ার সময় পরিমাণের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ এতে শর্করার পরিমাণ বেশি। এর গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি মাত্রার হওয়ায় যারা ডায়াবেটিক রোগী তারা স্বল্প পরিমাণে খেতে পারেন। সুতরাং প্রতিদিনের খাবারে কিছু পরিমাণ কিশমিশ রাখুন এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপন করুন। ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ৫টি ড্রাই ফ্রুটস-এর ব্যবহার!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ৫টি ড্রাই ফ্রুটস-এর ব্যবহার!

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় কিন্তু কাঠ বাদাম, কাজুবাদাম, কিসমিস, আখরোট, পেস্তা বাদাম এগুলো সবচেয়ে জনপ্রিয় এবং অত্যন্...

লো প্রেশার | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?
সুস্থতা

লো প্রেশার | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?

উচ্চ রক্তচাপ নিয়ে আমরা অনেক সচেতন তবে নিম্ন রক্তচাপ নিয়ে তেমন গুরত্ব দেই না। গরমে অনেকেরই রক্তচাপ লো হয়ে যায়। ঘেমে শরীরে যে পানিশূন্যতা তৈরি হচ্ছে তা...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আঙুরের ১৪টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আঙুরের ১৪টি কার্যকারিতা!

আঙ্গুর প্রায় সবারই একটি পছন্দের ফল। অন্যান্য ফলের মতই আঙ্গুর প্রাকৃতিক ভিটামিনে ভরপুর। এতে যথেষ্ট ভিটামিন ‘সি’ এবং ‘এ’ আছে। এছাড়াও অল্প পরিমাণে পাওয...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

আরও পড়ুন

গর্ভস্থ ভ্রূণ এর সঠিক বৃদ্ধিতে মায়েদের খাদ্যতালিকা কেমন হবে?
মা ও শিশু

গর্ভস্থ ভ্রূণ এর সঠিক বৃদ্ধিতে মায়েদের খাদ্যতালিকা কেমন হবে?

আজকাল প্রায় দেখা যায়, রিপোর্টে গর্ভস্থ ভ্রুণ এর ওজন (fetal weight/growth) সময়ের তুলনায় অনেক কম। এর কারণ আমাদের প্রেগনেন্সি পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা...

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?
সুস্থতা

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট...

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর
রেসিপি

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর

দেখতে দেখতে ঈদ প্রায় চলেই এসেছে। ঈদে প্রিয়জনদের জন্য একটু স্পেশাল খাবারের আয়োজন করতেই হয়। ক্ষীর এমন একটি ডেজার্ট যেটি ছাড়া আমাদের ঈদ একদম একদমই অসম্পূ...

আফগানি পোলাও উইথ মাটন
মেহমানদারী

আফগানি পোলাও উইথ মাটন

ইদের দিন কার না খেতে ইচ্ছে করে মজার মজার সব রান্না! পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে এটা সেটা খেতে খেতেই যেন দিন পার হয়ে যায়। আর বাসায় মেহমানের আগমন তো ইদের...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

…